সূরাঃ বাকারাহ্ ২ ৩২৯ পারাঃ ১ "আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট পৌছলে তিনি আমাকে দেখেই বলেনঃ “খাত্তাব তনয়! আমার উপর নতুন ওয়াহী অবতীর্ণ হয়েছে।’ আমি বলি- ‘ হে আল্লাহ্র রাসূল (সঃ)! শুনিয়ে দিন৷’ তিনি তখন উপরোক্ত আয়াতটি পাঠ করে শুনিয়ে দেন। আমি তখন বলি- ‘হে আল্লাহ্র রাসূল (সঃ)! আমার বাপ মা আপনার প্রতি কুরবান হোক! এখর্নই ইয়াহুদীদের সাথে আমার এ কথাগুলো নিয়েই আলোচনা চলছিল। আপনাকে এ সংবাদ দেয়ার জন্যেই আমি হাজির হয়েছি। কিন্তু আমার আগমনের পূর্বেই সেই সুক্মদর্শী ও সর্ববিদিত আল্লাহ্ আপনার নিকট সংবাদ পৌছিয়ে দিয়েছেন’ (মুসনাদ-ই-ইবনে আবি হাতিম ইত্যাদি) ৷ কিন্তু এ বর্ণনাটি মুনকাতা’ এবং মুত্তাসিল নয়৷ শা‘বী (রঃ) হযরত উমারের (রাঃ) যুগ পান নি। আয়াতটির ভাবার্থ এই যে, হযরত জিবরাঈল (আঃ) আল্লাহ তা‘আলার একজন বিশ্বস্ত ফেরেশতা । আল্লাহ্র নির্দেশক্রমে তিনি তার বাণী নবীদের (আঃ) নিকট পৌছানোর কার্যে নিযুক্ত রয়েছেন। ফেরেশতাগণের মধ্যে তিনি আল্লাহ্র রাসূল । কোন একজন রাসূলের প্রতি শত্রুতা পোষণকারী সমস্ত রাসূলের প্রতি শত্ৰুতা পোষণকারী । যেমন একজন রাসূলের উপর ঈমান আনলেই সব রাসূলের উপর ঈমান আনা হয়, অনুরূপভাবে একজন রাসূলকে অস্বীকার করা মানেই সব রাসূলকেই অস্বীকার করা । যারা কোন কোন রাসূলকে অস্বীকার করে থাকে, স্বয়ং আল্লাহই তাদেরকে কাফির বলেছেন। যেমন তিনি বহ্নেছেনঃ ‘নিশ্চয় যারা আল্লাহ্র সঙ্গে ও তার রাসূলগণের সঙ্গে কূফরী করে এবং আল্লাহ ও তার রাসূলের মধ্যে বিচ্ছিন্নতা আনয়ন করতে চায় আর বলে- আমরা কাউকে মানি এ সব আয়াতে এ ব্যক্তিকে স্পষ্টভাবে কাফির বলা হয়েছে। যে কোন একজন নবীকে অমান্য করে থাকে। এরকমই জিব্রাঈল (আঃ)-এর শক্রুও আল্লাহ্র শক্ত । কেননা তিনি স্বেচ্ছায় আসেন না । কুরআন পাকে ঘোষিত হচ্ছেঃ ‘আমরা আল্লাহ্র নির্দেশ ছাড়া অবতীর্ণ হই না৷’ অন্যত্র আছেঃ ‘এটা বিশ্ব প্রভু কর্তৃক অবতারিত যা নিয়ে রূহুল আমীন এসে থাকে, এবং তোমার অন্তরে ঢুকিয়ে দিয়ে থাকে, যেন তুমি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও!” সহীহ বুখারী শরীফের মধ্যে ‘হাদীসে কুদসীতে আছেঃ ‘আমার বন্ধুদের প্রতি শত্ৰুতা পোষনকারী আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী ৷’ কুরআন কারীমের এটাও একটা বিশেষত্ব যে, এটা পূর্ববর্তী সমস্ত আসমানী কিতাবের সত্যতা স্বীকার করে এবং ঈমানদারগণের জন্যে এটা হিদায়াত স্বরূপ, আর তাদের জন্যে বেহেশতের সুসংবাদ দিয়ে থাকে রাসূলগণের মধ্যে মানুষ রাসূল ও wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।