সূরাঃ বাকারাহ ২ ৩২৮ পারাঃ ১ বলেনঃ ‘আমি মাঝে মাঝে ইয়াহুদীদের সভায় যোগদান করতাম এবং দেখতাম যে, কিভাবে কুরআন তাওরাতের ও তাওরাত কুরআনের সত্যতা স্বীকার করে থাকে । ইয়াহুদীরাও আমার প্রতি ভালবাসা প্রকাশ করতে থাকে এবং প্রায়ই তাদের সাথে আমার আলোচনা হতো । একদিন আমি তাদের সাথে কথা বলছি এমন সময় দেখি যে, রাসূলুল্লাহ (সঃ) এ পথ দিয়ে চলে যাচ্ছেন।’ তারা আমাকে বলেঃ ‘এ যে তোমাদের নবী (সঃ) চলে যাচ্ছেন। আমি বলিঃ আচ্ছা আমি যাই । কিন্তু তোমাদের এক আল্লাহ্র কসম! আল্লাহ্র সত্যকে স্মরণ করে, আল্লাহর নিয়ামতসমূহের প্রতি লক্ষ্য রেখে এবং তোমাদের নিকট যে আল্লাহ্র কিতাব বিদ্যমান রয়েছে ওর প্রতি খেয়াল করে সেই প্রভুর নামে শপথ করে বলতো, তোমরা কি মুহাম্মদ (সঃ) কে আল্লাহর রাসূল ৱেব কর তারা সবাই নীরব হয়ে যায়। তাদের বড় আলেম, যে তাদের মধ্যে পূর্ণ জ্ঞানের অধিকারী ছিলো এবং তাদের নেতাও ছিল, তাদেরকে সে বলেঃ ‘তোমাদের এরূপ কঠিন কসম দেয়ার পরও তোমরা স্পষ্ট ও সত্য উত্তর দিচ্ছ না কেন? তারা বলেঃ ‘জনাব! আপনি আমাদের প্রধান, সুতরাং আপনিই উত্তর দিন৷’ পাদরী তখন বলেঃ ‘তাহলে শুনুন জনাব! আপনি খুব বড় কসম দিয়েছেন। এটা তো সত্যিই যে, মুহাম্মদ (সঃ) যে আল্লাহ্র রাসূল তা আমরা অন্তর থেকেই জানি ।’ আমি বলি, ‘আফসোস! জান তবে মাননা কেন?’ সে বলেঃ ‘তার একমাত্র কারণ এই যে, তার নিকট যে বার্তাবাহক আসেন তিনি হচ্ছেন জিবরাঈল (আঃ), তিনি অত্যন্ত কঠোর, সংকীণমনা, কঠিন শাস্তি ও কণ্ঠের ফেরেশৃতা । তিনি আমাদের শত্রু এবং আমরা তার শক্ত । মুহাম্মদ (সঃ)-এর নিকট যদি হযরত মীকাঈল (আঃ) আসতেন যিনি দয়া, নমতা ও শাস্তির ফেরেশৃতা তবে আমরা তাকে স্বীকার করতে কোন দ্বিধাবোধ করতাম না । তখন আমি বলি-‘ আচ্ছা বলতো, আল্লাহ্র নিকট এই দু'জনের কোন সম্মান ও মর্যাদা আছে কি?’ সে বলেঃ ‘একজন মহান আল্লাহ্র ডান দিকে আছেন এবং অন্য জন তার বাম দিকে আছেন।’ আমি বলি- সেই আল্লাহর কসম যিনি ছাড়া কেউ মা'বুদ নেই । যে তাদের কোন একজনের শক্ৰ সে আল্লাহ পাকের শত্রু এবং অপর ফেরেশতারও শত্রু । জিবরাঈল (আঃ)-এর শত্রু মীকাঈল (আঃ)-এর বন্ধুত্ব হতে পারে না এবং মীকাঈল (আঃ)-এর শত্রু জিবরাঈল (আঃ) এর বন্ধুত্ব হতে পারে না অথবা তাদের কারও শত্রু আল্লাহ তা'আলার বন্ধু হতে পারে না। তাদের দু'জনের কেউই আল্লাহ পাকের অনুমতি ছাড়া পৃথিবীতে আসতে পারেন না বা কোন কাজও করতে পারেন না। আল্লাহ্র শপথ! তোমাদের প্রতি আমার লোভ নেই বা ভয়ও নেই । জেনে রেখো যে, যে আল্লাহ্র শত্ৰু এবং তীর রাসূলগনের, ফেরেশতাগণের, জিবরাঈল (আঃ) ও মীকাঈল (আঃ)-এর শক্রু, অর্গ কাফিরদের স্বয়ং আল্লাহ্ শত্র । এ বলেই আষি চলে আসি। - wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।