সূরাঃ বাকারাহ ২ ৩২৬ পারাঃ ১ ও হত্যাকাণ্ডের কারণসমূহ ইত্যাদি নিয়ে আসেন। এজন্যে আমরা তাকে মানি না এবং আপনাকেও মানবো না৷ তবে হা, যদি আপনার নিকট আমাদের বন্ধু হযরত মীকাঈল (আঃ) ওয়াহী নিয়ে আসতেন তবে আমরা আপনার সত্যতা স্বীকার.করতঃ আপনার অনুসারী হতাম ।' তাদের একথার উত্তরে এ আয়াতটি অবতীর্ণ হয়। f কোন কোন বর্ণনায় এও আছে যে, তারা এটাও প্রশ্ব করেছিল $ ‘বন্মু কি জিনিস?’ রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ ‘তিনি একজন ফেরেশতা ৷ তিনি মেঘের উপর নিযুক্ত রয়েছেন এবং আল্লাহ্র নির্দেশক্রমে তাকে এদিক ওদিক নিয়ে যান।' তারা বলে ‘এ গর্জনের শব্দ কি?' তিনি বলেনঃ ‘এটা এ ফেরেশ্তারই শব্দ'। (মুসনাদ-ই-আহমাদ ইত্যাদি) ‘সহীহ বুখারী শরীফের একটি বর্ণনায় আছে যে, যখন রাসূলুল্লাহ (সঃ) মদীনায় আগমন করেন সেই সময় হযরত আবদুল্লাহ বিন সালাম (রাঃ) স্বীয় বাগানে অবস্থান করছিলেন এবং তিনি ইয়াহুদী ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন। রাসূলুল্লাহ (সঃ)-এর আগমন সংবাদ শুনেই তিনি তার নিকট উপস্থিত হন এবং বলেনঃ ‘জনাব, আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি যার উত্তর নৰী ছাড়া কেউই জ্ঞানে না৷ বলুন, কিয়ামতের প্রথম লক্ষণ কি? জানবাতবাসীদের প্রথম খাবার কি? এবং কোন্ জিনিস সন্তানকে কখনও মায়ের দিকে আকৃষ্ট করে এবং কখনও বাপের দিকে?' রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘এ তিনটি প্রশ্নের উত্তর এখনই জিবরাঈল (আঃ) আমাকে বলে গেলেন।' আবদুল্লাহ বিন সালাম বলেনঃ ‘জিবরাঈল তো আমাদের শক্ৰ ।' তখন রাসূলুল্লাহ (সঃ) এ আয়াতটি পাঠ করেন। অতঃপর তিনি বলেনঃ ‘কিয়ামতের প্রথম লক্ষণ এই যে, এক আগুন হবে যা জনগণকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে নিয়ে জমা করবে। জ্ঞান্নাতবাসীদের প্রথম -খাবার হবে মাছের কলিজা । যখন পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন পুত্র সন্তান জন্ম গ্রহণ করে আর যখন স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন কন্যা সন্তানের জন্ম হয়।' এ উত্তর শুনেই হযরত আবদুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে যান এবং পাঠ করেনঃ ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহ্র রাসূল ৷' অতঃপর তিনি বলেনঃ ‘হে আল্লাহ্র রাসূল (সঃ) ইয়াহুদীরা খুবই নির্বোধ ও অস্থির প্রকৃতির লোক । আপনি তাদেরকে আমার . সম্বন্ধে জিজ্ঞাসাবাদ. ক্ষরার পূর্বেই যদি তারা আমার ইসলাম খহণের সংবাদ জেনে নেয় তবে তারা আমার সম্বন্ধে খারাপ মন্তব্য করবে (সুতরাং আপনি তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।