সূরাঃ বাকারাহ্ ২ ৩১৪ - পারাঃ ১ সহীহ্ বুখারী ও সহীহ মুসলিমের আর একটি হাদীসে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত উমার ফারুকের (রাঃ) লিখাফতের আমলে একদা হযরত হাস্সান (রাঃ) মসজিদে নববীতে (সঃ) কতকগুলো করিতা পাঠ করছিলেন। হযরত উমার (রাঃ) তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বলেনঃ “আমি তো এ সময়েও এখানে এ কবিতাগুলো পাঠ করতাম, যখন এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তি বিদ্যমান থাকতেন ।' অতঃপর তিনি হযরত আবু হুরাইরাকে (রাঃ) লক্ষ্য করে বলেনঃ ‘ হে আবু হুরাইরা (রাঃ)! আল্লাহ্র শপথ করে বলুনতো, আপনি কি আল্লাহ্র রাসূল (সঃ)কে একথা বলতে শুনেননি? ‘হাস্সান (রাঃ) মুশরিকদের কবিতার উত্তর দিয়ে থাকে, হে আল্লাহ! রূহুল কুদুস' দ্বারা তাকে সাহায্য করুন?’ হযরত আবু হুরাইরা (রাঃ) .তখন বলেনঃ ‘আল্লাহর কসম! আমি শুনেছি ।' কোন কোন বর্ণনায় এও আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলতেনঃ ‘হে হাস্সান (রাঃ)! তুমি মুশকিরদেরকে ব্যঙ্গ কর । হযরত জিবরাঈলও (আঃ) তোমার সঙ্গে আছেন ।' হযরত হাস্সানের (রাঃ) কবিতার মধ্যে হযরত জিবরাঈল, (আঃ)কে রুহুল কুদুস বলা হয়েছে। অন্য একটি হাদীসে আছে যে, ইয়াহ্দীদের একটি দল রাসূলুল্লাহ্ (সঃ) কে ক্মহ্ সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি তাদেরকে বলেনঃ ‘তোমাদেরকে আল্লাহ্র কসম দিয়ে বলছি যে, তোমরা আল্লাহ্র নিয়ামতসমূহ স্বরণ করে বল তো তিনি যে হচ্ছেন হযরত জিবরাঈল (আঃ)তা কি তোমরা জান নাঃ’ তারা সবাই তবন বলেঃ হাঁ, নিশ্চয়ই’ ।-(ইবনে ইসহাক) ইবনে হিব্বানের (রঃ) খস্থে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জিবরাঈল (আঃ) আমার অন্তরে বলেনঃ ‘কোন লোকই স্বীয় আহার্য ও জীবন পুরো করা ছাড়া মরে না । আল্লাহ্ৃকে তোমরা ভয় কর এবং দুনিয়া কামানোর ব্যাপারে দ্বীনের প্রতি লক্ষ্য রেখো’ ৷” কেউ কেউ রূহুল কুদুস অর্থ ইসমে আযম’ ও নিয়েছেন। কেউ কেউ বলেছেন যে, ‘রুহুল কুদুস' হচ্ছেন ফেরেশতাদের একজন সরদার ফেরেশতা । কেউ বলেন যে, 'কুদুস'-এর অর্থ হচ্ছে আল্লাহ তা'আলা এবং রূহের অর্থ জিবরাঈল (আঃ)। আবার কেউ বলেছেন যে, “কুদুস' এর অর্থ 'রবকত’ এবং কেউ বলেছেন ‘পবিত্র’ । কেউ কেউ বলেছেন যে, EF এর ভাবার্থ হচ্ছে ইঞ্জিল । যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ 7 1/03w 239737 0a Gales ss Ll ANTI অৰ্াহ ‘এভাবেই আমি আমার হুকুম দ্বারা তোমার কাছে ক্কহের ওয়াহী করেছি’ (8৪২৪ ৫২) ইমাম ইবনে জারীর (রঃ)-এর স্থির সিদ্ধান্ত এটাই যে, এখানে 'রুন্থল কুদুস’ এর ভাবার্থ হযরত জিবরাঈল (আঃ) হবেন। wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।