সূরাঃ বাকারাহ্ ২ ৩০১ পারাঃ ১ এনেছি, আবার এখানে যখন আসবে তখন এরূপই থাকবে যেমন ছিলে।” সুতরাং এসব লোক সকালে এসে ঈমানের দাবী করতো এবং সন্ধ্যায় গিয়ে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যেতো । আল্লাহ তা'আলা বলেনঃ কিতাবীদের একটি দল বলে মু’মিনদের উপর যা অবতীর্ণ হয়েছে ওর উপর দিনের এক অংশে ঈমান আন এবং অপর অং! কুফরী কর, তা হলে স্বয়ং মু'মিনরাও ফিরে আসবে” এরা এই প্রতারণা দ্বারা মুসলমানদের গোপন তথ্য জেনে নিয়ে তাদের দলের লোককে জানিয়ে দিতে চাইতো এবং মুসলমানদেরকেও পথভ্রষ্ট করার ইচ্ছে করতো । কিন্তু তাদের চতুরতায় কাজ হয়নি। কারণ মহান আল্লাহ তাদের এই গোপন কথা মু’'মিনদেরকে জানিয়ে দেন। তারা মুসলমানদের কাছে এসে ইসলাম ও ঈমানের কথা প্রকাশ করলে তারা তাদেরকে জিজ্ঞেস করতেনঃ “তোমাদের কিতাবে কি রাসূলুল্লাহ (সঃ)-এর শুভাগমন ইত্যাদির কথা নেই?” তারা স্বীকার করতো । অতঃপর যখন তারা তাদের বড়দের কাছে যেতো তখন এঁ বড়রা তাদেরকে ধমক দিয়ে বলতো-‘তোমরা কি নিজ্রেদের কথা মুসলমানদেরকে বলে তোমাদের অন্তর তাদেরকে দিয়ে দিতে চাও?’ মুজাহিদ (রঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বানু কুরাইযার উপর আক্রমণের দিন ইয়াহুদীদের দুর্গের পাদদেশে দাড়িয়ে বলেনঃ “ও বানর, শূকর ও শয়তানের পূ্জারীদের ভ্রাতৃমণ্ডলী!'” তখন তারা পরস্পর বলাবলি করতে থাকেঃ “তিনি আমাদের ভিতরের কথা কি করে জানলেন । খবরদার! তোমাদের পরস্পরের সংবাদ তাদেরকে. দিও না, নচেৎ ওটা আল্লাহ্র সামনে দলীল হয়ে যাবে।” তখন আল্লাহ তা‘আলা বলেনঃ “তোমরা গোপন করলেও আমার কাছে কোন কথা গোপন থাকে না। তোমরা গোপনে গোপনে যে নিজের লোককে বল-‘তোমরা নিজেদের কথা তাদেরকে বলো না’ এবং তোমরা যে তোমাদের কিতাবের কথা গোপন করে থাক, আমি তোমাদের এই সমস্ত খারাপ কাজ হতে সম্পূর্ণ সচেতন । আর তোমরা যে বাইরে তোমাদের ঈমানের কথা প্রকাশ.করছো, ওটা যে তোমাদের অন্তরের কথা নয় তাও আমি জানি৷” ৭৮। এবং তাদের মধ্যে অনেক _:34?%/ ০-2৪-০429? ভসিঞ্ছিত। লোক আছে, যার A G37 on edo 1? প্রবৃত্তি ব্যতীত কোন থস্থ ১3 ৯919 0০ অবগত নয় এবং তারা শু 2 29 ধু O + bh কল্পনাসমূহ রচনা করে থাকে । i wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।