সূরাঃ বাকারাহ ২ ৩০০ পারাঃ ১ আছেঃ “তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের উপর অভিশাপ নাযিল করেছি এবং তাদের অন্তরকে শক্ত করে দিয়েছি, এরা আল্লাহ্র কালামকে পরিবর্তন করে ফেলতো ৷” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এখানে আল্লাহ তা‘আলা তার কালামকে শুনার কথা বলেছেন। এর দ্বারা হযরত মূসা (আঃ)-এর এঁ সহচরদের বুঝানো হয়েছে যারা অল্লাহ্র কালাম নিজ কানে শুনার জন্যে তার নিকট আবেদন করেছিল। আর তারা পাক-সাফ হওয়ার পর রোযা রেখে হযরত মূসা (আঃ)-এর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে গেলে আল্লাহ তাদেরকে স্বীয় কালাম শুনিয়েছিলেন। যখন তারা ফিরে আসে এবং আল্লাহ্র নবী হযরত মূসা (আঃ) আল্লাহ্র কালাম বানী ইসরাঈলের মধ্যে বর্ণনা করতে আরম্ভ করেন তখন তারা তা পরিবর্তন করতে শুরু করে। সুদ্দী (রঃ) যলেন যে, এসব লোক তাওরাতের মধ্যে. পরিবর্তন আনয়ন করেছিল । এই সাধারণ অর্থটিই সঠিক, যার মধ্যে তারাও শামিল হয়ে যাবে এবং এই বদ স্বভাবের অন্যান্য ইয়াহুদীরাও জড়িত থাকবে। কুরআন পাকের এক জায়গায় আছেঃ “মুশরিকদের মধ্যে কেউ যদি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করে তবে তাকে তুমি আশ্রয় দান কর যে পর্যন্ত সে আল্লাহ্র কালাম শ্রবণ করে।” এখানে ভাবার্থ যেমন ‘আল্লাহ্র কালাম’ নিজের কানে শুনা নয়, তেমনি এখানে আল্লাহ্র কালাম অর্থে ‘তাওরাত’ । এ পরিবর্তনকারী ও গোপনকারী ছিল তাদের আলেমেরা । রাসূলুল্লাহ (সঃ)-এর গুণাবলী তাদের কিতাবে বিদ্যমান ছিল। ওর মধ্যে তারা মূল ভাব পরিবর্তন করে ফেলেছিল। এভাবেই তারা হালালকে হারাম ও হারামকে হালাল, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করে দিতো । ঘুষ নিয়ে ভুল ফতওয়া দেয়ার অভ্যাস করে ফেলেছিল । তবে হী, ঘুষ না পেলে এবং শাসন ক্ষমতা হাত ছাড়া হওয়ার ভয় না থাকলে শিষ্যদের হতে পৃথক থাকার সময় মাঝে মাঝে তারা সত্য কথাও বলে দিতো মুসলমানদের সাথে মিলিত হয়ে বলতো-‘তোমাদের নবী সত্য । তিনি সত্যই আল্লাহ্র রাসূল ৷’ কিন্তু যখন তারা পরস্পরে বসতো তখন একে অপরকে বলতো- নেবে এবং আল্লাহ্র কাছেও তোমাদেরকে লা-জবাব করে দেবে।’ তাদেরকে এর উত্তর দিতে গিয়ে আল্লাহ পাক বলেন যে, এই নির্বোধদের কি এতটুকুও জ্ঞান নেই যে, আল্লাহ তাদৈর প্রকাশ্য ও গোপনীয় সব কথাই জানেন? একটি বর্ণনায় আছে যে, রাসূলুন্লাহ (সঃ) বলেছেনঃ “আমাদের কাছে যেন মু’মিনরা ছাড়া আর কেউ না আসে।” তখন কাফিরেরা ও ইয়াহুদীরা পরস্পর বলাবলি করে, “তোমরা মুসলমানদের কাছে গিয়ে বল যে, আমরা ঈমান wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।