তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম ইবনু কাসীর ১৮ প্রথম খণ্ড ক্রমেই তা’ রুদ্ধ হবার নয়। যদি তারা সেই অশ্রুধারার সঙ্গে তাজা শোনিত সংমিশ্ৰিত করে দিত, তবুও ‘হে ইবনু কাসীর । এটা তোমার ব্যাপারে যৎসামান্য বলেই গণ্য হতো’ । হাফীয ইবনু কাসীরের উত্তরাধিকারীদের মধ্যে দুই পুত্ররত্ন ইসলাম জগতে বিপুল খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছেন। এঁদের একজন হচ্ছেন যাইনুদ্দীন আবদুর রহমান আল-কারশী ৷ (মৃঃ৭২৯হিঃ - ১৩২৮ খীঃ) এবং অপরজন বদরুদ্দীন আবুল বাকা মুহাম্মদ আল-কারশী ৷” ইমাম ইবনু কাসীর (রহঃ) রচিত গ্রন্থমালাঃ আল্লামা হাফিয ইবনু কাসীর তার অমর স্মৃতির নিদর্শন হিসেবে এই মরজগতের বুকে যেসব মহামূল্য ধন-সম্পদ ও বিষয় বৈভব ছেড়ে গেছেন, তন্মধ্যে তার লিখিত তাফসীরুল কুরআন, হাদীসে রাসূল (সঃ), সীরাতুন্নবী (সঃ), ইতিহাস, ফিকাহ শান্তর ইত্যাদি সম্বন্ধীয় গ্রন্থাবলী আজও বেশ জনপ্রিয়, সব্বার কাছে বিশেষ সমাদৃত ও দলমত নির্বিশেষে গ্রহণীয় । প্রায় সকল যুগের এতিহাসিকবৃন্দ ও তাফসীরকারগণ তার ইতিহাস ও তাফসীর সম্বন্ধীয় এবং অন্যান্য গ্রন্থাবলীর প্রভূত প্রশংসা করেন। স্বনামধন্য মুহাদ্দিস ও এঁতিহাসিক আল্লামা হাফিয শামসুদ্দীন যাহাবী (মৃঃ ৭৪৮ হিঃ-১৩৪৭ খ্ৰীঃ) বলেনঃ ‘লাহু তাসানীফু মুফীদাহ’ অৰ্থাৎ তাঁর রচিত গ্রন্থমালা বেশ উপকারী ।* আল্লামা হাফিয মহামূল্য গ্রন্থাবলী বিভিন্ন নগর বন্দরে শ্রেষ্ঠ স্থান অধিকার করে এবং তীর ১. ফিলিস্তিনের অন্তর্গত ‘রামলা' নামক স্থানে এঁর মৃত্যু হয় (৮০৩ হিঃ-১৪০০ খ্ৰীঃ) । এঁরা দুই ভাই অর্থাৎ যোগ্য পিতার যোগ্য সন্তানহয় পিতার মতোই ‘কারশী’ হিসেবে “মানসুব’ হয়ে সে যুগের খ্যাতিমান হাদীসবেত্তা ও তাফসীরকারক্ূপে সুনাম অর্জন করতে সমর্থ হয়েছিলেন। দ্রঃ মৎ প্রণীত ‘ইমাম নাসাঈঃ (ইসলামিক ফাউণ্তেশন, ঢাকা, ১৯৭৯) পৃঃ ৩৭,৩৮ । ২. আল্লামা হাফিয যাহাবীঃ তাষ্কিরাতুল হুফ্‌ফার (দোয়িরাতুল মা'আরিফ হায়দরাবাদ ডেকান) পৃঃ ৭১। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।