তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ২৮৯ পারাঃ ১ যেমন তারা প্রশ্ন বাড়াতে থাকে, নির্দেশও তেমনি কঠিন হতে থাকে। অতঃপর তারা এরূপ গরুর খোজে বের হয়। এরূপ গরু তারা একটি বালকের কাছে প্ৰাপ্ত হয়। ছেলেটি তার পিতা-মাতার খুবই বাধ্য ছিল। একদা তার পিতা ঘুমিয়ে ছিলেন এবং টাকার বাক্সের চাবি তার শিয়রে ছিল। এক বণিক একটি মূল্যবান হীরা বেচতে আসে এবং বলেঃ “আমি এটা বেচতে চাই” ছেলেটি বলেঃ আমি ক্রয় করবো” মূল্য সত্নুর হাজার টাকা ঠিক হলো । ছেলেটি বলেঃ “একটু অপেক্ষা করুন, আমার পিতা জেগে উঠলেই তার নিকট হতে চাবি নিয়ে আপনাকে মূল্য দিয়ে দেবো” বণিক বলেঃ “না, তা হবে না, টাকা এখনই দাও । এখনই টাকা দিলে দশ হাজার টাকা কমিয়ে দিচ্ছি।” ছেলেটি বলেঃ না জনাব“ পিতাকে জাগাবো না, যদি আপনি অপেক্ষা করেন তবে আমি আশি হাজার দেবো । এভাবেই এদিকে কম হতে ওদিকে বেশী হতে থাকে। অবশেষে বণিক ত্রিশ হাজারে নেমে আসে এবং বলেঃ “এখন যদি আমাকে টাকা দিয়ে দাও তবে বত্রিশ হাজারেই দিয়ে দেবো” তখন ছেলেটি বলেঃ আমার পিতা জেগে ওঠা পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন তবে আপনাকে এক লাখ টাকা দেবো” অবশেষে বণিক অসন্তুষ্ট হয়ে হীরা ফিরিয়ে নিয়ে চলে যায়। ছেলেটি যে তার পিতার আরামের প্রতি লক্ষ্য রেখেছে এবং তার সম্মান ও মর্যাদা বুঝেছে, এ জন্যে মহান আল্লাহ তার প্রতি সস্তুষ্ট হন এবং তাকে এ গক্ুটি দান করেন। বানী ইসরাঈল এ প্রকারের গরু খুঁজতে বেরিয়ে এ ছেলেটির নিকট ছাড়া আর কারও কাছে পায়নি । সুতরাং তারা তাকে বলে £ তোমার এ গরুটি আমাদেরকে দাও। এর পরিবর্তে আমরা তোমাকে দু'টি গরু দিচ্ছি সে কিন্তু সম্মত হয়না । তিনটি ও চারটি দিতে চাইলেও সে রাধী হয় না। দশটি দিতে চাইলেও সে অসম্মতই থাকে। লোকগুলো তখন হযরত মূসা (আঃ)-এর নিকট অভিযোগ করে। হযরত মুসা (আঃ) বলেনঃ “সে যা চায় তাই দিয়ে গরুটি কিনে নাও ৷” শেষে তারা ছেলেটির নিকট এসে তাকে গরুর ওজনের সমান সোনা নিতে চাইলে সে সম্মত হয় এবং তার গরুটি বিক্রি করে। সে তার বাপ-মার খিদমত ' করেছিল বলেই আল্লাহ তা'আলা তাকে এরূপ বরকত দান করেন। সে তো খুব দরিদ্র হয়ে পড়েছিল । তার পিতা মারা গিয়েছিলেন এবং তার মা অত্যন্ত দারিদ্র __ ও সংকীৰ্ণতার মধ্যে কাল যাপন করছিলেন। যা হোক, গরুটি কেনা হলে সেটিকে যবাহ্‌ করা হয় এবং ওয়. এক গোশত খণ্ড দিয়ে নিহত ব্যক্তির শরীরে আঘাত করা হয়.। তখন আল্লাহ তা'আলার হুকুমে সে জীবিত হয়ে ওঠে। তাকে জিজ্ঞেস করা হয়ঃ ‘তোমাকে হত্যা করেছিল কে?” সে উত্তরে বলেঃ “আমার এই ভ্রাতুষ্পুত্র আমার সম্পদ অধিকারের জন্যে ও আমার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে আমাকে হত্যা করেছিল ।” এটুকু বলার পরই সে পুনরায় মরে যায়। এখন হত্যাকারীকে চেনা 02>» wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।