সূরাঃ বাকারাহ ২ ২৮৮ পারাঃ ১ আমি আমার চাচাকে হত্যা করে তার ধন-সম্পদ হস্তগত করবো এবং তার মেয়েকে বিয়ে করে নেবো ৷” অতঃপর সে কৌশল করে তার চাচাকে কোন এক জায়গায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলে বানী ইসরাঈলের মধ্যে কয়েকজন ভাল লোক ছিল। তারা দুষ্ট লোকদের দুর্ব্যবহারে অতিষ্ট হয়ে তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায় এবং অন্য একটি শহরে গিয়ে বসবাস করতে থাকে। সন্ধ্যায় তারা তাদের দুগঁদ্বার বন্ধ করে দিতো এবং সকালে খুলতো। কোন অপরাধীকে তারা তথায় প্রবেশ করতে দিতো না। সেই ভাতিজা তার চাচার মৃত দেহ নিয়ে গিয়ে সেই দুর্গের সদর দরজার সামনে রেখে দেয়। এখানে এসে ফাকি দিয়ে সে তার চাচাকে খুঁজতে থাকে। অতঃপর সে চেচিয়ে বলে যে, কে ভার চাচাকে হত্যা করেছে। অবশেষে সে এ দুর্গবাসীদের উপর দোষ চাপিয়ে দেয় এবং তাদের কাছে রক্তপণ দাবী করে। কিন্তু দুর্গবাসীরা বলে যে, তারা তার হত্যার সম্বন্ধে কিছুই জানে না । কিন্তু সে কিছুই শুনতে চায় না। এমনকি সে তার সঙ্গীদেরকে নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরা তখন বাধ্য হয়ে হযরত মূসা (আঃ)-এর নিকট আসে এবং ঘটনা বর্ণনা ফররে বলেঃ “হে আল্লাহ্র রাসূল (আঃ)! এ লোকটি অযথা আমাদের উপর' একটা হত্যার অপবাদ দিচ্ছে, অথচ আমরা সম্পূর্ণ নির্দোষ ।”’ হযরত মূসা (আঃ) আল্লাহ তাআলার নিকট. দুআ করেন। তখন তার উপর ওয়াহী অবতীর্ণ হয় । তিনি তাদেরকে বলেনঃ “তোমরা একটি গরু যবাহ্.কর।” তারা তখন বলেঃ “হে আল্লাহ্র নবী (আঃ)! কোথায় হত্যাকারীর পরিচয় প্রদান আর কোথায় গরু যবাহ্ করার নির্দেশ? আপনি কি আমাদেরকে উপহাস করছেন?” হযরত মূসা (আঃ) বলেনঃ “আমি আল্লাহ্র নিকট আশ্রয় চাচ্ছি, (শরীয়তের জিজ্ঞাস্যের ব্যাপারে) উপহাস তো মূর্খদের কাজ । আল্লাহ তা'আলার নির্দেশ এটাই ৷” এখন যদি এরা সব গিয়ে কোন একটি গরু যবাহ্ করতো তবেই যথেষ্ট হতো । কিন্তু তারা প্রশ্নাবলীর দরজা খুলে দেয়। তারা বলেঃ “গরুটি কেমন হতে হবে?” তখন নির্দেশ হয়, “এটা বুড়োও নয় বা একেবারে বাচ্চাও নয়, এতদুভয়ের মধ্যবর্তী জোয়ান ।” তারা বলেঃ “জনাব! এ রকম গরু তো অনেক আছে, এর রঙের বর্ণনা দিন৷” ওয়াহী অবতীর্ণ হয় £ ‘এটা হলদে রঙের, উজ্জ্বল হলদে এর রং, দর্শকদেরকে যা আনন্দ দেয়৷’ আবার তারা বলেঃ “এরূপ গরু ও তো অনেক আছে, অন্য কোন বিশিষ্ট গুণের বর্ণনা দিন, জনাব!”’ আবার ওয়াহী নাযিল হয়ঃ ‘ওটা এমন গরু যা না জমি কর্ষণে ব্যবহার হয় না ক্ষেতে পানি সেচনে, নিখুঁত, তার মধ্যে কোন দাগ থাকবে না!’ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।