তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ২৮৭ পারাঃ ১ নিকট আবেদন করুন, যেন তিনি আমাদেরকে বলেন দেন যে, ওর গুণাবলী কি কি হবে? কেননা, এই গরু সম্বন্ধে আমাদের সংশয় রয়েছে এবং নিশ্চয় আমরা ইনশাআল্লাহ ঠিক বুঝতে পারবো।” তখন মূসা (আঃ) বলেনঃ “আল্লাহ তা'আলা এরূপ বলেছেন যে, ওটা এমন হবে যা জমি কর্ষণের জন্যে হাল চাষেও ব্যবহৃত হয় না কিংবা ওটা কৃষির জন্যে পানিও সেচন করে না। তা হবে নিখুঁত, তাতে কোন দাগ থাকবে না৷’ তারা বলেঃ “এখন আপনি পূর্ণ বর্ণনা দিলেন। তখন তারা ওটা যবাহ্‌ করল, কিন্তু তারা তা করবে বলে মনে হচ্ছিল না। যদি তারা যেকোন একটি গরু যবাহ্‌ করতো তবে তাই তাদের জন্যে যথেষ্ট হতো । কিন্তু তারা নিজেদের উপর কাঠিন্য আনয়ন করে বলে আল্লাহও তাদের উপর কাঠিন্য আরোপ করে দেন। আর যদি তারা ‘ইনশাআল্লাহ আমরা সুপথ প্রাপ্ত হবো । একথা না বলতো তবে তারা কখনও এর সমাধানে পৌছতে পারতোনা। এ লোকগুলো এ সকলগুণ বিশিষ্ট গরুটি একজন বৃদ্ধার নিকট ছাড়া আর কারও কাছে প্রাপ্ত হয়নি৷ এ বৃদ্ধার কয়েকটি পিতৃহীন ছেলে মেয়ে ছিল। গরুটি এ লোকদের নিকট খুবই দুর্মুল্য ছিল । যখন এ বৃদ্ধা জানতে পারে যে, সেই গরু ক্রয় করা ছাড়া তাদের কোন উপায় নেই, তখন সে তার মূল্য খুব বেশী চাইলো । তখন লোকগুলো হযরত মূসার (আঃ) নিকট আগমন করে তাকে বলে যে, এরূপ গুণবিশিষ্ট গরু অমুক বৃদ্ধা ছাড়া আর কারও কাছে নেই । এবং সে ওর মূল্য অত্যন্ত বেশী চাচ্ছে। হযরত মূসা (আঃ) তখন বললেনঃ “তোমাদের উপর আল্লাহ্‌ পাক হালকা করেছিলেন কিন্তু তোমরা নিজেদের জীবনের উপর তা ভারী করে নিয়েছো। সুতরাং সে যা চায় তাই দিয়ে গরুটি কিনে নাও ৷” অতঃপর তারা গরুটি কিনে নিয়ে যবাহ্‌ করে। হযরত মুসা(আঃ) তখন তাদেরকে নির্দেশ দেন যে, তারা যেন, সেই গরণটির একখানা অস্থি নিয়ে মৃতের উপর আঘাত করে। তারা তাই করে। তখন লোকটি জীবিত হয়ে উঠে এবং হত্যাকারীর নাম বলে দিয়েই পুনরায় মরে যায়। অতঃপর হত্যাকারীকেও পাকড়াও করা হয় এবং সেছিল এ ব্যক্তি যে হযরত মূসা (আঃ)-এর নিকট অভিযোগ নিয়ে গিয়েছিল । তারপর তাকে তারা মন্দ কার্যের প্রতিশোধ রূপে আল্লাহ্‌ তা'আলা নির্দেশক্রমে হত্যা করে। সুদ্দী (রঃ) বর্ণনা করেন যে, বানী ইসরাঈলের মধ্যে একটি বিরাট ধনী লোক ছিল। তার কোন ছেলে ছিল না। তার ছিল শুধুমাত্র একটি মেয়ে ও একটি প্রস্তাব দিলে চাচা তা প্রত্যাখ্যান করে। সুতরাং সে শপথ করে বলেঃ “নিশ্চয় wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।