| EEE সূরাঃ বাকারাহ ২ ২৮৬ পারাঃ ১ অতঃপর তারা এরূপ গরু একটি লোকের নিকট প্রাপ্ত হয়। একমাত্র তার নিকট ছাড়া আর কারও কাছে ছিল না। লোকটি বলেঃ “আল্লাহ্র শপথ! এই গরুর চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি এটা বিক্রি করবো না” সুতরাং তারা এ মূল্যেই তা কিনে নেয়। এবং যবাহ্ করে। তারপর তারা ওর এক খণ্ড মাং দ্বারা নিহত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞেস করেঃ “তোমাকে কে হত্যা করেছে? সে বলেঃ “আমার এই ভ্রাতুম্পুত্র ৷” একথা বলেই সে পুনরায় মরে যায়! সুতরাং তাকে মৃত ব্যক্তির কোন মাল দেয়া হলো না! তাফসীর-ই-আব্দ বিন হামীদে রয়েছে যে, বানী ইসরাঈলের মধ্যে একটি ধনী লোক ছিল যার কোন সন্তান ছিল না । তার শুধুমাত্র একটি নিকটতম আত্মীয় ছিল এবং সেই ছিল তার উত্তরাধিকারী । সে (নিকটাত্মীয়) লোকটিকে হত্যা করে ফেলে অতঃপর তার মৃত দেহ রাজপথে এনে রেখে দেয়। অতঃপর সে হযরত মূসার (আঃ) নিকট এসে বলেঃ আমার এক আত্মীয় নিহত হয়েছে। সুতরাং আমি কঠিন সমস্যায় পড়ে গেছি। আমি এমন কাউকেওঁ পাচ্ছিনা যে আমাকে তার হত্যাকারীর কথা বলে দেয়। হে আল্লাহ্র নবী (আঃ)! এটা একমাত্র আপনিই বলতে পারেন। তখন হযরত মূসা (আঃ) জনগণকে ডাক দিয়ে বলেনঃ “আল্লাহ পাক তোমাদেরকে এক নির্দেশ দিচ্ছেন যে, তোমাদের মধ্যে যার এটা জানা রয়েছে সে যেন তা বলে দেয়।” তাদের মধ্যে কেউই এটা বলতে পারলো না । তখন হত্যাকারী ব্যক্তি হযরত মূসা (আঃ)-এর দিকে অগ্রসর হয়ে বলেঃ “আপনি আল্লাহ্র নবী । সুতরাং আপনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদেরকে এটা বলে দেন। হযরত মুসা (আঃ) আল্লাহ্র নিকট প্রার্থনা জানালে তিনি তার নিকট ওয়াহী অবতীর্ণ করেনঃ “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গরু যবাহ্ করার নির্দেশ দিচ্ছেন।”” তখন তারা বিস্মিত হয়ে বলেঃ ‘আপনি কি আমাদেরকে উপহাস করছেন?’ তিনি বলেনঃ “আমি মূর্খ লোকদের অন্তর্ভুক্ত হয়ে পড়ি এ থেকে আমি আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করছি।” তারা বলেঃ “আপনি আমাদের জন্যে আপনার প্রভুর নিকট প্রার্থনা করুন, যেন তিনি আমাদের কাছে ব্যক্ত করেন ওর কি কি গুণ থাকতে হবে?” তিনি বলেনঃ ‘আল্লাহ তা'আলা বলেছেন যে, ওটা এমন একটি গরু হবে যা পূর্ণ বৃদ্ধও নয়, একেবারে বাচ্চাও নয়, এতদুভয়ের মধ্যে বয়স্ক পূর্ণ যৌবন প্রাপ্ত ।”তারা বলে “আমাদের জন্যে আপনার প্রভুর নিকট দরখাস্ত করুন, যেন তিনি আমাদেরকে বলে দেন ওর বর্ণ কিরূপ হবে?” তিনি বলেনঃ “আল্লাহ তা‘আলা বলছেন যে, ওটা একটি হলদে রঙের গরু, উজ্জ্বল হলদে রঙের যা দর্শকদের জন্যে আনন্দদায়ক হয়। তারা বলেঃ আমাদের জন্যে আপনার প্রভুর wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।