তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ২৮৩ পারাঃ ১ “তোমরা এমন ‘কওম’কে উপদেশ কেন দিচ্ছ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বৎ করবেন কিংবা কঠিন শাস্তি দেবেন? তোমরা তো তোমাদের কতর্ব্য পালন করেছো যেহেতু তাদেরকে নিষেধ করেছো । তারা যখন মানছে না তখন তাদেরকে তাদের কাজের উপর ছেড়ে দাও” । তখন নিষেধকারীগণ উত্তর দিতোঃ “একেতো এ জন্যে যে, আমরা আল্লাহ্‌ পাকের নিকট ওজর পেশ করতে পারবো । দ্বিতীয়তঃ এজন্যেও যে, তারা হয়তো আজ না হলে কাল কিংবা কাল না হলে পরশু আমাদের কথা মানতে পারে এবং আল্লাহ্র কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে যেতে পারে।” অবশেষে এই মুমিন দলটি সেই কৌশলীদল হতে সম্পূর্ণ রূপে সম্পর্ক ছিন্ন করলো এবং তাদের থেকে পৃথক হয়ে গেল । গ্রামের মধ্যস্থলে একটি প্রাচীর দিয়ে দিল । একটি দরজা দিয়ে এরা যাতায়াত করে এবং অপর দরজা দিয়ে এ ফাকিবাজেরা যাতায়াত করে। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়৷৷ হঠাৎ এক বিস্ময়জনক ঘটনা ঘটে । একদা রাত্রি শেষে দিন হয়েছে। মুমিনরা সব জেগে উঠেছে। কিন্তু এ পর্যন্ত এ ফন্দিবাজেরা তাদের দরজা খুলেনি এবং কোন সাড়া শব্দও পাওয়া যায় না। মুমিনরা বিস্মিত হলো যে, ব্যাপার কি? শেষে অত্যাধিক বিলম্বের পরেও যখন তাদের কোন খৌজ পাওয়া গেল না তখন তারা প্রাচীরের উপরে উঠে গেল । তথায় এক বিস্ময়কর দৃশ্য তারা অবলোকন করলো । তারা দেখলো যে, এঁ ফন্দিবাজেরা নারী ও শিশুসহ সবাই বানর হয়ে গেছে। তাদের ঘরগুলো রাত্রে যেমন বন্ধ ছিল এরূপ বন্ধই আছে। আর ভিতরে সমস্ত মানুষ বানরের আকার বিশিষ্ট হয়ে গেছে। এবং ওদের লেজও বেরিয়েছে। শিশুরা ছোট বানর, পুরুষেরা বড় বানর এবং নারীরা বানরীতে পরিণত হয়েছে। প্রত্যেককেই চেনা যাচ্ছে যে, এ অমুক লোক সে অমুক নারী । এবং এ অমুক শিশু ইত্যাদি। এতে যে শুধু মাছ শিকারকারীরাই ধ্বংস হয়েছিল তা নয়, বরং যারা তাদেরকে শুধু নিষেধ করেই চুপচাপ বসে থাকতো এবং তাদের সাথে মেলা মেশা বন্ধ করতো না তারাও ধ্বংস হয়েছিল। এ শাস্তি থেকে শুধুমাত্র তারাই মুক্তি পেয়েছিল যারা তাদেরকে নিষেধ করতঃ তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়েছিল । এ সমুদয় কথা এবং কুরআন মাজীদের কয়েকটি আয়াত এটা প্রমাণ করে যে, তারা সত্য সত্যই বানর হয়েছিল, রূপক অর্থে নয়। অর্থাৎ তাদের অন্তর যে বানরের মত- হয়েছিল তা নয়-যেমন মুজাহিদ (রঃ) বলেনঃ সঠিক তাফসীর এটাই যে, আল্লাহ তাআলা তাদেরকে শূকর ও বানর করেছিলেন এবং তাদের বাহ্যিক আকারও এঁ জস্তুদ্ধয়ের মত হয়েছিল৷ আল্লাহ্‌ই সবচেয়ে বেশী জানেন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।