সূরাঃ বাকারাহ ২ ২৮২ পারাঃ ১ লেজযুক্ত বানর হয়ে গিয়েছিল । আকাশবাণী হয়ঃ “তোমরা সব বানর হয়ে যাও।” আর তেমনই সব বানর হয়ে যায়। যেসব লোক তাদেরকে এ কৌশল অবলম্বন করতে নিষেধ করেছিল তারা তখন তাদের নিকট এসে বলতে থাকেঃ “আমরা কি তোমাদেরকে পূর্বেই নিষেধ করিনি?” তখন তারা মাথা নেড়ে সম্মতি জানায় । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, অল্প সময়ের মধ্যে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল । এবং তাদের বংশ বৃদ্ধি হয়নি । দুনিয়ায় কোন আকার পরিবর্তিত গোত্র তিন দিনের বেশী বীচেনি। এরাও তিন দিনের মধ্যেই ধ্বং হয়ে যায় । নাক ঘসটাতে ঘসটাতে তারা সব মরে যায় । পানাহার ও বংশ বৃদ্ধি সবই বিদায় নেয়। যে বানরগুলো এখন আছে এবং তখনও ছিল, এরা তো জন্তু এবং এরা এভাবেই সৃষ্ট হয়েছে। পাক যা চান এবং যেভাবে চান, তাই সৃষ্টি করে থাকেন এবং সেভাবেই সৃষ্টি করে থাকেন । তিনি মহান ক্ষমতাবান । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, শুক্রবারের মর্যাদা ও সন্মান রক্ষা করা তাদের উপর ফরয করা হয়, কিন্তু তারা শুক্রবারের পরিবর্তে শুনিবারকে পছন্দ করে। এঁ দিনের সনম্মানার্থে তাদের জন্যে এঁদিনে শিকার ইত্যাদি হারাম করে দেয়া হয়। ওদিকে আল্লাহ্র পরীক্ষা হিসেবে এদিনই সমস্ত মাছ নদীর ধারে চলে আসতো এবং লাফা ঝাঁপা দিতো । অন্য দিনে ও গুলো দেখাই যেত না। কিছু দিন পর্যন্ত তো এসব লোক নীরবই থাকে এবং শিকার করা হতে বিরত থাকে । একদিন ওদের মধ্যে একটি লোক এই ফন্দি বের করে যে,শনিবার মাছ ধরে জালের মধ্যে আঁটকিয়ে দেয়া এবং তীরের কোন জিনিসের সঙ্গে বেধে রাখে । তারপরে রোববার দিন গিয়ে ওগুলো বের করে নেয় এবং বাড়ীতে এনে রেধে খায়। মাছের সুগন্ধ পেয়ে লোকেরা তাকে জিজ্ঞেস করলে সে বলে- “আমি তো আজ রোববারে মাছ শিকার করেছি। অবশেষে এ রহস্য খুলে যায় । লোকেরাও এ কৌশল পছন্দ করে এবং এভাবে তারা মাছ শিকার করতে থাকে। কেউ কেউ নদীর তীরে গর্ত খনন করে। শনিবারে মাছগুলো এঁ গর্তের ভিতরে জমা হলে তারা ওর মুখ বন্ধ করে দিতো । রোববারে ধরে নিতো । তাদের মধ্যে যারা খাটি মুমিন ছিল তারা তাদেরকে এ কাজে বাধা দিতো এবং নিষেধ করতো । কিন্তু তাদের উত্তর এই হতো ‘আমরা তো শনিবারে শিকারই করি না, শিকারকারী ও নিষেধকারীদের ছাড়া আরও একটি দল সৃষ্টি হয়ে যায়, যারা দুই দলকেই সত্ভুষ্ট রাখতো । তারা নিজেরা শিকার করতো না বটে, কিন্তু যারা শিকার করতো তাদেরকে নিষেধও করতো না । বরং নিষেধকারীগণকে বলতোঃ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।