তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ২৭৯ _ পারাঃ ১ আবৃজ্জিনাদ (রঃ) বলেন যে, সাবেঈরা ইরাকের ‘কাওসা’র অধিবাসী । তারা সব নবীকেই মানে । প্রতি বছর ত্রিশটি রোযা রাখে। এবং ইয়ামনের দিকে মুখ করে পাচ ওয়াক্ত নামায পড়ে । অহাব বিন মামবাহ্‌ (রঃ) বলেন যে, তারা আল্লাহ্‌কে বিশ্বাস করে। কিন্তু তারা কোন শরীয়তের অনুসারী নয়_ এবং কাফিরও নয়। আবদুর রহমান বিন যায়েদের কথা এই যে, এটাও একটি মাযহাব । তারা “মুসিল’'্বীপে ছিল। তারা লা-ইলাহা ইল্লাল্লাহ পড়তো কিনতু কোন কিতাব বা কোন মানতো না৷ এবং নির্দিষ্ট কোন শরীয়তেরও তারা অনুসারী ছিল না। এর উপর ভিত্তি করেই মুশরিকরা রাসূলুল্লাহ (সঃ).কেও তার সাহাবীবর্গকে (রাঃ) ‘সাবী' , অর্থাৎ লা-ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। তাদের ধর্ম খৃষ্টানদের ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল । তাদের কিবলাহ ছিল দক্ষিণ দিক । তারা নিজেদেরকে হযরত নূহের (আঃ) ধর্মাবলম্বী বলতো । একটি মত এও আছে যে, ইয়াহ্‌দ ও মাজুস ধর্মের মিশ্রণই ছিল এ মাযহাবটি ৷ তাদের যবাহকৃত প্রাণী খাওয়া এবং তাদের নারীদেরকে বিয়ে করা অবৈধ । মুজাহিদ (রঃ), হাসান বসরী (রঃ) এবং ইবনে আবি নাজীহের এটাই ফতওয়া । কুরতুবী (রঃ) বলেনঃ ‘আমি যেটুকু জেনেছি তাতে বুঝেছি যে, সাবেঈরা আল্লাহ্র একত্ৃবাদে বিশ্বাসী ছিল, কিন্তু তারকার ফলাফলের প্রতি এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী ছিল। আবূ সাঈদ ইষতাখ্রী (রঃ) তাদের উপর কুফরীর ফতওয়া দিয়েছেন। ইমাম রাযী বলেন যে, তারা ছিল তারকা পূজক ৷ তারা কাসরানীদের অন্তর্ভুক্ত ছিল যাদের নিকট হযরত ইব্রাহীম (আঃ) প্রেরিত হয়েছিলেন.৷ প্রকৃত অবস্থা তো আল্লাহ তা'য়ালাই জানেন, তবে বাহ্যতঃ এ মতটিই সঠিক বলে মনে হচ্ছে যে, এসব লোক ইয়াহুদী, খৃষ্টান, মাজুসী বা মুশরিক ছিল না। বরং তারা স্বভাব ধর্মের উপর ছিল। তারা কোন বিশেষ মাযহাবের অনুসারী ছিল না। এই অর্থেই মুশরিকরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীবর্গকে (রাঃ) ‘সাবী’ বলতো, অর্থাৎ তারা সমস্ত ধর্ম পরিত্যাগ করেছেন। কোন কোন আলেমের মত এই যে, “সাবী’ তারাই যাদের কাছে কোন নবীর দাওয়াত পৌছেনি। আল্লাহই সবচেয়ে বেশী জানেন। ' ৬৩। এবং যখন আমি তোমাদের ,০/, » ০৫/০০৮ অঙ্গীকার থহণ করেছিলাম $৮১৬১! 3 -॥া' এবং তোমাদের উপর তুর ০ 19929 2% FASTA LAAA পর্বত সমুচ্চ করেছিলাম যে, ৮ 4৯ ১281 535 ৯5), আমি তোমাদেরকে যা দিয়েছি 1920999 727/) তা দৃঢ়রূপে ধারণ কর এবং £3 be 53 Bk Ss এতে যা আছে তা স্মরণ কর- Re সম্ভবতঃ তোমরা নিষ্কৃতি পাবে। cdi wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।