সূরাঃ বাকারাহ ২ ২৭২ পারাঃ ১ প্রসুবণ সেই পাথর হতে বের করলেন যা তাদের সাথে থাকতো এবং তাদের . প্রত্যেক গোত্রের জন্য তিনি এক একটি ঝর্ণা প্রবাহিত করে দেন যা প্রত্যেক গোত্ৰ জেনে নেয় । অতঃপর আল্লাহ পাক তাদেরকে বলেন যে, তারা যেন “মার্া’ ও ‘সালওয়া’ খেতে থাকে এবং এঁ ঝর্ণার পানি পান করতে থাকে, আর বিনা পরিশ্রমে প্রাপ্ত এ আহার্য ও পানীয় খেয়ে ও পান করে যেন তারা তীর ইবাদত করতে থাকে, কিন্তু তারা যেন তার অবাধ্য হয়ে দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি না করে, নচেৎ সেই নিয়ামত তাদের নিকট হতে কেড়ে নেয়া হবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ওটা একটা চার কোণ বিশিষ্ট পাথর ছিল যা তাদের সাথেই থাকতো আল্লাহ্র নির্দেশক্রমে হযরত মূসা (আঃ) ওর উপর লাঠি দ্বারা আঘাত করলে চার কোণা হতে তিনটি করে বারোটি ঝর্ণা বেরিয়ে আসে ৷ পাথরটি বলদের মাথার মত ছিল যা বলদের উপর চাপিয়ে দেয়া হতো । তারা যেখানে যেখানে অবতরণ করতো, ওটা নামিয়ে রাখতো এবং লাঠির আঘাত করতেই ওটা হতে ঝর্ণা বেরিয়ে আসতো । আবার যখন যাত্রা আরম্ভ করতো তখন ঝর্ণা বন্ধ হয়ে যেতো । এবং তারা তা উঠিয়ে নিতো । এ পাথরটি ছিল তুর পাহাড়ের । ওটা ছিল এক হাত লম্বা ও এক হাত চওড়া । কেউ কেউ বলেন যে, ওটা ছিল বেহেশ্তী পাথর, যা দশ হাত লম্বা ও দশ হাত চওড়া ছিল। ওর দু'টি শাখা ছিল যা ঝলমল করতো । অন্য একটি মত এই যে, এঁ পাথরটি হযরত. আদম (আঃ)-এর সাথে বেহেশ্ত হতে এসেছিল এবং এভাবে হস্তান্তর হতে হতে হযরত শুআইব (আঃ) ওটা প্রাপ্ত হন এবং তিনি লাঠি ও পাথরটি হঘরত মূসা (আঃ) কে প্রদান করেন। কেউ কেউ বলেন যে, ওটা ছিল সেই পাথর যার উপর হযরত মূসা (আঃ) তীর কাপড় রেখে গোসল করছিলেন এবং আল্লাহর নির্দেশক্রমে পাথরটি তার কাপড় নিয়ে পালিয়ে গিয়েছিল । হযরত জিবরাঈল (আঃ)-এর পরামর্শক্রমে তিনি পাথরটি উঠিয়ে নিয়েছিলেন এবং ওটা হতেই তাঁর মুজিযা প্রকাশ পায়। ইমাম যামাখ্শারী (রঃ) বলেন যে, ওটা কোন নির্দিষ্ট পাথর ছিল না, বরং তাকে যে কোন একটি পাথরে আঘাত করতে বলা হয়েছিল। হ্যরত হাসান (রঃ) হতেও বর্ণিত আছে এবং এর দ্বারাই মু’জিযার পূর্ণতা প্রকাশ পায়। তার লাঠিটা দ্বারা আঘাত প্রাপ্ত হলেই তা বইতে থাকতো, অন্য লাঠি দ্বারা আঘাত করলেই তা শুকিয়ে যেতো । বানী ইসরাঈল পরস্পর বলাবলি করতে থাকে যে, এঁ পাথরটি হারিয়ে গেলেই তারা পিপাসায় মরে যাবে । তখন আল্লাহ তা‘আলা হযরত মূসা (আঃ) কে বলেনঃ “তুমি লাঠি দ্বারা আঘাত করো না, শুধু মুখেই উচ্চারণ কর, তাহলে তাদের বিশ্বাস হবে৷” আল্লাহ্ই সবচেয়ে ভাল জানেন। wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।