তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ "২৬৭ পারাঃ ১ ছিল। দৈৰ্ঘ ও প্ৰস্থে এক মাইল জায়গা ব্যাপী এ পাখিগুলোর বর্শা পরিমাণ উঁচু স্তূপ জমে যেতো । এঁ তীহের মাঠে এ দু'টো জিনিস তাদের খাদ্যরূপে প্রেরিত হতো, যেখানে তারা তাদের নবীকে বলেছিলঃ ‘এ জঙ্গলে আমাদের আহারের ব্যবস্থা কিরূপে হবে?' তখন তাদের উপর মান্না’ ও ‘সালওয়া’ অবতারিত হয়েছিল । হযরত মূসাকে (আঃ) পানির জন্যে আবেদন জানানো হলে বিশ্বপ্রভু তাকে একটি পাথরের উপর লাঠি মারতে বলেন। লাঠি মারতেই ওটা হতে বারোটি ঝরণা প্রবাহিত হয়। বানী ইসরাঈলের বারোটি দল ছিল। প্রত্যেক দল নিজের জন্যে একটি করে ঝরণা ভাগ করে নেয়। সেই মরুময় প্রান্তরে ছায়া ছাড়া চলা কঠিন বলে তারা ছায়ার জন্যে প্রার্থনা জানায় । তখন মহান আল্লাহ তুর পাহাড় দ্বারা তাদের উপর ছায়া করে দেন। এখন বাকী থাকে বস্ত্র । আল্লাহ্‌র হুকুমে যে কাপড় তারা পরেছিল, তাদের দেহ বাড়ার সাথে সাথে কাপড়ও বাড়তে থাকলো । এক বছরের শিশুর কাপড় তার দেহ বেড়ে ওঠার সাথে সাথে বেড়ে যেতো । সেই কাপড় ছিড়তোও না ময়লাও হতো না । কুরআন মাজীদের বিভিন্ন জায়গায় এসব নিয়ামতের বর্ণনা রয়েছে। হাজলী (রঃ) বলেন যে, ‘সালওয়া’ মধুকে বলা হয়। কিন্তু এটা তার ভুল কথা । সাওরাজ (রঃ) এবং জাওহারী (রঃ) এই দু‘'জনও একথাই বলেছেন এবং এর প্রমাণরূপে আরব কবিদের কবিতা ও কতকগুলো আরবী বাকরীতি পেশ করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে, এটা একটা গুষধের নাম ৷ কাসাঈ (রঃ) বলেন যে, $৪ শব্দটি এক বচন এবং এর বহু বচন ৫,54 এসে থাকে । আবার কেউ কেউ বলেন যে, এর এক বচন ও বহু বচনের একই রূপ । অর্থাৎ $৪ শব্দটি । মোট কথা এই দু'টি আল্লাহ তা‘আলার নিয়ামত ছিল, যা খাওয়া তাদের জন্যে বৈধ ছিল। কিন্তু এ লোকগুলো তার এ সব নিয়ামতের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং ওটাই ছিল তাদের নাফ্‌সের উপর অত্যাচার । সাহাবীদের (রাঃ) বৈশিষ্ট্য এবং তাদের মর্যাদা বানী ইসরাঈলের এ নক্সাকে সামনে রেখে রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীদের (রাঃ) অবস্থার প্রতি লক্ষ্য করলে দেখা যাবে যে, তারা কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েও এবং সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করেও রাসূলুল্লাহর (সঃ) আনুগত্যের উপর ও আল্লাহ তা'আলার ইবাদতের উপর অটল ছিলেন। না তারা মু‘জিযা দেখতে চেয়েছিলেন, না দুনিয়ার কোন আরাম চেয়েছিলেন। তাবুকের যুদ্ধে তারা ক্ষুধার জ্বালায় যখন কাতর হয়ে পড়েন, তখন যার কাছে যেটুকু খাবার ছিল সবকে জমা করে রাসুলুল্লাহ (সঃ) এর নিকট হাজির করে বলেনঃ “হে আল্লাহ্র রাসূল (সঃ)! আমাদের এ খাবারে বরকতের জন্য প্রার্থনা করুন৷” wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।