তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ. বাকারাহ ২ ২৬৬ পারাঃ ১ " কাতাদাহ (রঃ) বলেন যে, শিলার মত ‘মান্না’ তাদের ঘরে নেমে আসতো, যা দুধের চেয়ে সাদা ও মধু অপেক্ষা বেশী মিষ্ট ছিল। সুবেহ্‌ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত অবতারিত হতে থাকতো । প্রত্যেক লোক তার বাড়ীর জন্যে এ পরিমাণ নিয়ে নিতো যা এ দিনের জন্যে যথেষ্ট হতো । কেউ বেশী নিলে তা পচে যেতো। শুক্রবারে তারা শুক্র ও শনি এ দু'দিনের জন্যে গ্রহণ করতো । কেননা, শনিবার ছিল তাদের জন্যে সাপ্তাহিক খুশীর দিন। সে দিন তারা জীবিকা অন্বেষণ করতো না। রাবী‘ বিন আনাস (রঃ) বলেন যে, “মার্না’ ছিল মধু জাতীয় জিনিস যা তারা পানি দিয়ে মিশিয়ে পান করতো । শাবঈ (রঃ) বলেনঃ ‘তোমাদের এ মধু এ ‘মান্না’ -এর সত্তর ভাগের একভাগ মাত্র । কবিতাতেও “মান্না মধু অর্থে এসেছে। মোটকথা এই যে, তা একটি জিনিস ছিল যা তারা বিনা পরিশ্রমে লাভ করতো । শুধু ওটাকেই খেলে ওটা ছিল খাওয়ার জিনিস, পানির সাথে মিশ্রিত করলে তা ছিল পানের জিনিস এবং অন্য কিছুর সঙ্গে মিশ্রিত করলে তা অন্য জিনিস হয়ে যেতো । কিন্তু এখানে মান্নার ভাবার্থ এটা নয়, বরং ভাবার্থ হচ্ছে পৃথক একটা খাওয়ার জিনিস। সহীহ বুখারী শরীফে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন “মারা” ব্যাঙ-এর হার অন্তর গালিচা রংয়ের বব য়ায় তির নন(0).ঙকে হাসান বলেছেন। জামে‘উত তিরমিধীর মধ্যে আছেঃ “আজওয়াহ নামক মদীনার এক প্রকার খেজুর হচ্ছে বেহেশতী খাদ্য ও বিষক্রিয়া নষ্টকারী এবং ব্যাঙের ছাতা ‘মান্না' এর অন্তর্গত ও চক্ষুরোগে আরোগ্যদানকারী ৷’ এ হাদীসটি হাসান গারীব। আরও বহু পন্থায় এটা বর্ণিত আছে। তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই-এর মধ্যে একটি হাদীস বর্ণিত আছে যে, এঁ গাছের ব্যাপারে সাহাবীগণের (রাঃ) মধ্যে মতভেদ রয়েছে যা মাটির উপরে হয় এবং যার মূল শক্ত হয় না। কেউ বললেন যে, ওটা - ব্যাঙের ছাতা । তখন তিনি বললেন যে, ব্যাঙের ছাতা তো “মার্না'- “পন্ড এবং ওর পানি চক্ষু রোগের ওষধ ৷' - “সালওয়া’ এক প্রকার পাখী, চড়ুই পাখি হতে কিছু বড়, বরং অনেকটা লাল। দক্ষিণা বায়ু প্রবাহিত হতো এবং এঁ পাখিগুলোকে জমা করে দিতো । বানী ইসরাঈল নিজেদের প্রয়োজন মত ওগুলো ধরতো এবং যবাহ্‌ করে খেতো। একদিন খেয়ে বেশী হলে তা শড়ে যেতো । শুক্রবারে তারা দুই দিনের জন্যে জমা করতো । কেননা, শনিবার তাদের জন্যে সাপ্তাহিক খুশীর দিন ছিল। সেই দিন তারা’ ইবাদতে মশগুল থাকতো এবং এদিন শিকার করা তাদের জন্যে নিষিদ্ধ ছিল । কোন কোন লোক বলেছেন যে, এ পাখিগুলো কবুতরের সমান wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।