সূরাঃ বাক্লারাহ্ ২ ২৬৪ : পারাঃ ১ করুন যে, তিনি যেন আমাদেরকে নবী করেন ৷’ তিনি প্রার্থনা করেন এবং তা কবুল হয়। কিন্তু এ কথাটি গরীব । হযরত মূসা (আঃ)-এর যুগে হযরত হারূন (আঃ) ছাড়া এবং তার পরে হযরত ইউশা (আঃ) ছাড়া আর কোন নবী থাকার প্রমাণ নেই । আহলে কিতাব এটাও দাবী করে যে, এঁসব লোক তাদের প্রার্থনা অনুযায়ী এ স্থানেই আল্লাহ্কে স্বচক্ষে দেখেছিল। এটাও ভুল কথা । কেননা, হযরত মূসা (আঃ) স্বয়ং যখন আল্লাহ্কে দর্শনের প্রার্থনা করেন তখন তাকে নিষেধ করা হয়। তাহলে এই সত্তরজন লোক দীদার-ই-ইলাহীর' ওজ্দবল্য কিরূপে সহ্য করতো? এ আয়াতের তাফরীরে আর একটি অত এও আছে যে; তারা বলেঃ হযরত! আমার কি জানি? আল্লাহ স্বয়ং প্রকাশিত হয়ে আমাদেরকে বলেন না কেন? তিনি আপনার সাথে কথা বলবেন আর আমাদের সাথে বলবেন না এর কারণ কি হতে পারে? যে পর্যন্ত না আমরা তাকে স্বচক্ষে দেখতে পাই, কখনও ঈমান আনবো না৷’ এ কথার কারণে তাদের উপর আল্লাহ্র ক্রোধ ও অভিশ্যপ বর্ষিত হয় এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। পুনরায় জীবিত করা হয়। অতঃপর মুসা (আঃ) তাদেরকে বলেনঃ ‘এখন তোমরা তাওরাতকে ধরে রাখো!’ তারা আবার অস্বীকার করে। এবার ফেরেশতাগণ পাহাড় উঠিয়ে এনে তাদের মাথার উপর লটকিয়ে রেখে বলেন যে, এবার না মানলে তাদের উপর পাহাড় নিক্ষেপ করা হবে৷ এর দ্বারা এও জানা গেল যে, মৃত্যুর পরে জীবিত হয়ে পুনরায় তারা সুকাল্লাফ’ হয়েছিল অর্থাৎ তাদের প্রতি আল্লাহ্র আহকাম জারী হয়েছিল । মাঅরদী বলেছেন যে, কেউ কেউ বলেছেনঃ ‘যখন তারা আল্লাহ্র এই বড় নিদৰ্শন দেখলো, মৃত্যুর পরে জীবিত হলো তখন শরীয়তের নির্দেশাবলী তাদের উপর হতে সরে গেল । কেননা, তখন তো তারা সব কিছু মানতে বাধ্য ছিল। দ্বিতীয় দল বলেন যে, এটা নয়, বরং এটা সত্বেও তাদের উপর শরীয়তের আহকাম জারী থাকবে । কুরতুবী (রঃ) বলেন যে, সঠিক কথা এটাই । এসব ঘটনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ঘটেছিল। এটা তাদেরকে শরীয়ত পালন হতে আযাদ করতে পারে না৷ স্বয়ং বানী ইসরাসঈলও বড় বড় অলৌকিক ঘটনা দেখেছিল। স্বয়ং তাদের উপরেই এমন এমন ঘটনা ঘটেছিল যা ছিল সম্পূর্ণলর্ূপে অসাধারণ ও স্বভাব বিরুদ্ধ । তা সত্ত্বেও তো তাদের উপর শরীয়তের নির্দেশাবলী চালু ছিল। এ রকমই এটাও । এটাই সঠিক ও স্পষ্ট কথা । আল্লাহ তা‘আলাই সবচেয়ে বেশী জানেন। wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।