তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ২৪৩ পারাঃ ১ - ছিল ইসরাঈল (আঃ) তাহলে যেন তাদেরকে বলা হচ্ছে যে, তোমরা আমার সৎ ও অনুগত বান্দারই সন্তান। সুতরাং তোমাদের সন্মানিত পূর্বপুরুষের মৃত SL EO Bt BU PS ES তুমি দানশীলের ছেলে, সুতরাং তুমি দানশীলতায় অগ্রগামী হয়ে যাও । তুমি বীরের পুত্র, সুতরাং দীন প্রদণ। করড তুমি বিধানের হেলে, সুতরাং জায়তে লাভ কর। - অন্য স্থানে এ রচনা রীতি এভাবে এসেছেঃ ‘আমার কৃতজ্ঞ বান্দা হযরত নুহ (আঃ)-এর সঙ্গে যাদেরকে বিশ্বব্যাপী তুফান হতে রক্ষা করেছিলাম, এরা তাদেরই সন্তান । একটি হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ইয়াহুদীদের একটি দলকে জিজ্ঞেস করেনঃ ‘হযরত ইয়াকুব (আঃ)-এর নাম যে ইসরাঈল ছিল তা কি তোমরা জান না?’ তারা সবাই শপথ করে বলেঃ'আল্লাহ্র শপথ! এটা সত্য ৷’ রাসুলুল্লাহ (সঃ) তখন বলেনঃ ‘হে আল্লাহ্‌! আপনি সাক্ষী থাকুন ৷’ ‘ইসরাঈল’-এর শাব্দিক অর্থ হচ্ছে ‘আল্লাহ্র বান্দা ৷’ তাদেরকে এঁ সব অনুগ্রহের কথা স্মরণ করানো হচ্ছে যা ব্যাপক ক্ষমতার বড় বড় নিদর্শন ছিল । যেমন পাথর হতে নদী প্রবাহিত করা, ‘মান্না’ ও ‘সালওয়া’ অবতরণ করা, ফিরআউনের দলবল হতে রক্ষা করা, তাদের মধ্যে হতেই নবী রাসূল প্রেরণ করা, তাদেরকে সাম্রাজ্য ও রাজত্ব দান করা ইত্যাদি । আমার অঙ্গীকার পুরো কর, অর্থাৎ তোমাদের কাছে যে অঙ্গীকার নিয়েছিলাম যে, যখন মুহাম্মদ (সঃ) আগমন করবেন এবং তার উপর আমার কিতাব অবতীর্ণ হবে তখন তোমরা তার উপর ও কিতাবের উপর ঈমান আনবে । তিনি তোমাদের বোঝা হালকা করবেন, তোমাদের শৃংখল ভেঙ্গে দেবেন এবং গলাবন্ধ দূরে নিক্ষেপ করে দেবেন। আর আমার অঙ্গীকারও পুরো হয়ে যাবে এইভাবে যে, আমি এই ধর্মের কঠিন নির্দেশগুলো যা তোমরা নিজেদের উপরে চাপিয়ে রেখেছো, সরিয়ে দেবো এবং শেষ যুগের নবীর (সঃ) মাধ্যমে একটি সহজ ধর্ম প্রদান করবো। অন্য জায়গায় এর বর্ণনা এভাবে হচ্ছেঃ ‘যদি তোমরা নামায প্রতিষ্ঠিত কর ও যাকাত আদায় কর এবং আমাকে উত্তম ঝাণ প্রদান কর তবে আমি তোমাদের অমঙ্গল দূর করে দেবো এবং তোমাদেরকে প্রবাহমান নদী বিশিষ্ট বেহেশতে প্রবেশ করাবো।’ এই ভাবার্থ বর্ণনা করা হয়েছে যে, তাওরাতে অঙ্গীকার করা হয়েছিলঃ ‘হযরত ইসমাঈল (আঃ)-এর সন্তানদের মধ্যে এমন এক বড় মর্যাদা সম্পন্ন রাসূল সৃষ্টি করবো যার অনুসরণ করা সমস্ত সৃষ্টজীবের প্রতি ফরয করে দেবো, এবং দ্বিগুণ প্রতিদান প্রদান করবো ৷” wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।