তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২: ২৪০ পারাঃ ১ বন তহ কি আমার মধ্যে সুকে দেলস্য আপনি কি আমার হাচির উপর (4)। 24224) বলেননি? আপনার দয়া কি আপনার ক্রোধের উপর প্রাধান্য লাভ করেনি? আমার সৃষ্টির পূর্বেই কি এই ভুল ভুল আমার ভাগ্যে লিপিবদ্ধ করেননি? To ie Ia CA Cae প্রভু! আমার তওবা কবুল হওয়ার পর পুনরায় আমি জান্নাত পেতে পারি কি?” উত্তর হলোঃ ‘হা! এটাই একথাগুলো যা হযরত আদম (আঃ) আল্লাহ্‌র নিকট শিখেছিলেন। - মুসনাদ-ই-ইবনে আবি হাতিমের আর একটি মারফ্‌' হাদীসে আছে যে, হযরত আদম (আঃ) বলেনঃ ‘হে আল্লাহ! আমি যদি এ পাপ হতে ফিরে যাই তবে কি পুনরায় বেহেশতে যেতে পারব?’ উত্তর হলোঃ ‘হা’ । আল্লাহ্র নিকট হতে কথাগুলো শিক্ষা করার এটাই অর্থ । কিন্তু এ হাদীসটি গরীব হওয়ার সাথে সাথে মুনকাতিও বটে । কোন কোন মুরুব্বী হতে বর্ণিত আছে যে, কথাগুলো নিম্নরূপঃ ‘হে আল্লাহ! আপনি ছাড়া কোন উপাস্য নেই, আপনি পবিত্র, আমি আপনার প্রশংসা করছি, হে আমার প্রভু! নিশ্চয় আমি আমার আত্মার উপর জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি উত্তম ক্ষমাশীল ৷ হে আল্লাহ! আপনি ছাড়া অন্য কেউ মা’বুদ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং প্রশংসা করছি, হে আমার প্রভু! নিশ্চয় আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, সুতরাং আপনি আমার প্রতি দয়া প্রদর্শন করুন, নিশ্চয়ই আপনি উত্তম দয়ালু । হে আল্লাহ! আপনি ছাড়া অন্য কোন মা’বৃূদ নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি, হে আমার প্রভু! নিশ্চয় আমি আমার নাফ্‌সের উপর জুলুম করেছি, সুতরাং আপনি আমার তাওবা কবূল করুন, নিশ্চয় আপনি তাওবা কবূলকারী ও পরম দয়ালু । কুরআন মাজীদের অন্য জায়গায় আছেঃ “এই লোকেরা কি জানেনা যে, আল্লাহ তা'আলা তার বান্দাদের তাওবা কবুল করে থাকেন?” অন্যত্র রয়েছেঃ ‘যে ব্যক্তি কোন খারাপ কাজ করে বা স্বীয় আত্মার উপর অত্যাচার করে বসে, অতঃপর আল্লাহ তা‘আলার নিকট ক্ষমা প্রার্থনা করে, সে দেখে নেবে যে, আল্লাহ তার তাওবা কবূল করবেন এবং তাকে স্বীয় করুণার মধ্যে নিয়ে নিবেন । আর এক জায়গায় আছেঃ ‘যে ব্যক্তি তাওবা করে এবং ভাল কাজ করে ..... ৷" এসব আয়াতে বর্ণনা আছে যে, আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের তাওবা কবুল করে থাকেন। এঁ রকমই এখানেও রয়েছে যে, সেই আল্লাহ তাওবাকারীদের তাওবা কবূলকারী এবং অত্যন্ত দয়ালু । আল্লাহ তাআলার করুণা ও দয়া এত সাধারণ যে, তিনি তার পাপী বান্দাদেরকেও স্বীয় রহমতের দরজা হতে ফিরিয়ে দেন না। সত্যই তিনি ছাড়া কোন মা’বৃদ নেই, তিনি বান্দাদের অনুতাপ গ্রহণকারী এবং পরম দয়ালু । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।