তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ২৩৭ পারাঃ ১ হয় না । তাছাড়া এ ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে খুবই মতভেদ রয়েছে। এটা জানলেও আমাদের কোন লাভ নেই । এবং না জানলেও কোন ক্ষতি নেই । সুতরাং এ জন্যে মাথা ঘামানোর প্রয়োজনই বা কি? মহান আল্লাহই এটা খুব ভাল জানেন ৷ ইমাম রাযীও (রঃ) এই ফায়সালাই দিয়েছেন। এবং সঠিক কথাও এটাই বটে । কেউ কেউ %% -এর দিকে ফিরিয়েছেন। একটি কিরআতে (4; এরূপও রয়েছে। তবে অর্থ হবেঃ ‘শতয়ান তাদের দু'জনকে বেহেশ্ত হতে পৃথক করে দেয়।’ আর দ্বিতীয়টির অর্থ হবেঃ ‘এ গাছের কারণেই শয়তান তাদের ভুলিয়ে দেয়।' 5% শব্দটি 4 -এর কারণেও এসে থাকে যেমন (4% 39%) -এর মধ্যে এসেছে। এঁ অবাধ্যতার কারণে তাদের বেহেশতী পোষাক, সেই পবিত্র স্থান, এ উত্তম আহাৰ্য ইত্যাদি সব কিছুই ছিনিয়ে নেয়া হয় এবং তাদের বলা হয়ঃ ‘এখন পৃথিবীতেই তোমাদের আহার্য ইত্যাদি রয়েছে। কিয়ামত পর্যন্ত তোমরা সেখানেই পড়ে থাকবে এবং তথায় উপকার লাভ করবে ।' সাপ ও ইবলীসের গল্প, ইবলীস কিভাবে বেহেশতে পৌছে, কি প্রকারে সে কুমন্ত্রণা দেয় ইত্যাদি লম্বা চওড়া গল্প মুফাস্সিরগণ এখানে এনেছেন। কিন্তু ওগুলো সবই. বানী ইসরাঈলের ভাণগ্ডারের অংশ বিশেষ ৷ তথাপি আমরা তা সুরা-ই-আরাফের মধ্যে বর্ণনা করবো । কেননা, এ ঘটনার বর্ণনা তথায় কিছু বিস্তারিত ভাবে রয়েছে। মুসনাদ-ই-ইবনে আবি হাতিমের একটি হাদীসে আছে যে, গাছের ফল মুখে দেয়া মাত্রই বেহেশতী পোষাক তার শরীরে হতে পড়ে যায়। নিজেকে উলঙ্গ দেখে হযরত আদম (আঃ) এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন। কিন্তু দেহ দীর্ঘ ছিল বলে তা গাছে আটকে যায়। আল্লাহ পাক বলেনঃ ‘হে আদম (আঃ)! আমা হতে কি পলায়ন করছো?’ তিনি আরয করেনঃ ‘হে আল্লাহ! আমি আপনা হতে পালিয়ে যাইনি, লজ্জায় মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছি।' অন্য বর্ণনায় আছে যে, আল্লাহ তা'আলা বলেনঃ ‘হে আদম (আঃ)! আমার নিকট হতে চলে যাও । আমার মর্যাদার শপথ! আমার নিকটে আমার অবাধ্য থাকতে পারে না । তোমার মত আমি এত মাখলূক সৃষ্টি করবো যে, তাদের দ্বারা পৃথিবী ভরে যাবে। অতঃপর যদি তারা আমার অবাধ্য হয় তবে আমি অবশ্যই তাদেরকেও অবাধ্যদের ঘরে পৌছিয়ে দেবো’ এ বর্ণনাটি গরীব । এর মধ্যে ইনকিতা বরং ই'যালও আছে। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।