সূরাঃ বাকারাহ্ ২ ২৩২ পারাঃ ১ প্রকারের হয়েছে। কিন্তু এ হাদীসটিও বনী ইসরাঈলের কথায় পরিপূর্ণ । এর মধ্যে বেশীর ভাগই পূর্ববর্তী লোকদের কথা মিলিয়ে দেয়া হয়েছে। ওগুলো সাহাবীদের (রাঃ) কথা হলেও তারা হয়তো পূর্ববর্তী কিতাবসমূহ হতে তা গ্রহণ করে থাকবেন। আল্লাহই সবচেয়ে ভাল জানেন। হা’কিম তার ‘মুসতাদরিক’ গ্রন্থে এরূপ বহু বর্ণনা এনেছেন এবং ওগুলোর সনদকে বুখারীর (রঃ) শর্তের উপর বলেছেন। ভাবার্থ এই যে, যখন আল্লাহ তা‘আলা ফেরেশতাদেরকে বললেনঃ “তোমরা হযরত আদম (আঃ) কে সিজদা কর”-ইবলীসও এই সম্বোধনের অন্তর্ভুক্ত ছিল। কেননা, যদিও সে তাদের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু সে তাদের মতই ছিল এবং তাদের মতই কাজ করতো । সুতরাং সম্বোধনের অন্তর্ভুক্ত সেও ছিল। আর এজন্যেই অমান্য করার শান্তি তাকে ভোগ করতে হয়েছে। এর ব্যাখ্যা ইনশাআল্লাহ (5৯1 ৮ 9) -এর . "তাফসীরে আসবে। ‘ "হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন সে, অবাধ্যতার পূর্বে যে ফেরেশতাদের মধ্যে ছিল, তার নাম আযাযীল। ভূ-পৃষ্ঠে ছিল তার বাসস্থান । বিদ্যা ও জ্ঞানে সে খুব বড় ছিল । এ জন্যেই তার মস্তিফ অহংকারের ভরপুর ছিল। তার ও তার . দলের সম্পর্ক ছিল জ্বীনদের সঙ্গে । তার চারটি ডানা ছিল। সে ছিল বেহেশতের খাজাধ্টী । জমীন ও দুনিয়ার আকাশের সে ছিল সম্রাট । হযরত হাসান (রঃ) বলেন যে, ইবলীস কখনও ফেরেশতা ছিল না। তার মূল বা গোড়া হলো জ্বীন হতে । যেমন হযরত আদম (আঃ)-এর মূল মানুষ হতে । এর ইসনাদ সঠিক । আবদুর রহমান বিন যায়েদ বিন আসলাম (রঃ) ও শহর বিন হাওশাব (রঃ) -এর এটাই মত । হযরত সা'দ বিন মাসউদ (রঃ) বলেন যে, ফেরেশতাগণ দ্বরীনদের কতককে মেরে ফেলেছিলেন এবং কতকণগুলোকে বন্দী করে আকাশের উপর নিয়ে গিয়েছিলেন। তথায় তারা ইবাদতের জন্যে রয়ে গিয়েছিল । হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে এও বর্ণিত আছে যে, প্রথমে আল্লাহ একটি মাখলূক সৃষ্টি করেন । হযরত আদম (আঃ)-কে সিজদা করার জন্যে তাদেরকে নির্দেশ দেন। তা তারা অমান্য করে এবং এর ফলে তাদেরকে পুড়িয়ে ফেলা হয় । অতঃপর তিনি দ্বিতীয় মাখলুক সৃষ্টি করেন তাদেরও এ অবস্থাই ঘটে । তার পরে তিনি তৃতীয় মাখলুক সৃষ্টি করেন এবং তারা আদেশ পালন করে। কিন্তু এ হাদীসটিও গরীব এবং এর ইসনাদ সঠিক নয়। এর একজন বর্ণনাকারীর উপর . সন্দেহ পোষণ করা হয়। সুতরাং এটা প্রমাণ যোগ্য নয় । ইবলীসের গোড়াই ছিল কুফর ও ত্রান্তির উপর । কিছু দিন সঠিকভাবে চলেছিল । কিন্তু পুনরায় স্বীয় মূলের উপর এসে পড়েছিল । সিজদা করার নির্দেশ পালন ছিল আল্লাহ্র আনুগত্য - স্বীকার ও হযরত আদম (আঃ)-এর প্রতি সন্মান প্রদর্শন । wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।