সূরাঃ বাকারাহ্ ২ ২৩০ পারাঃ ১ ইবলীস ও তার সঙ্গীরা তাদেরকে মেরে কেটে সমুদ্ব দ্বীপে এবং পর্বত প্রান্তে তাড়িয়ে দেয়। ইবলীসের অন্তরে এই অহংকারের সৃষ্টি হয়ে গেল যে, সে ছাড়া আর কারও দ্বারা এ কার্য সাধন সম্ভব হয়নি। তার অস্তরের এ পাপ ও আমিত্বের কথা-একমাত্ৰ আল্লাহই জানতেন । যখন বিশ্বপ্রভু বললেনঃ “আমি যমীনে খলীফা বানাতে চাই” তখন ফেরেশতারা আরজ করেছিলেনঃ “আপনি এদেরকে কেন সৃষ্টি করবেন যারা পূর্বসম্প্রদায়ের মত ঝগড়া ফাসাদও রক্তারক্তি করবে?” তখন আল্লাহ উত্তরে বললেনঃ “আমি জানি যা তোমরা জ্ঞাননা, অর্থাৎ ইবলীসের অন্তরে যে ফখর ও অহংকার আছে তার জ্ঞান আমারই আছে, তোমাদের নেই ।” অতঃপর হযরত আদম (আঃ)-এর মাটি উঠিয়ে আনা হলো। তা ছিল খুবই মসৃণ ও উত্তম । তা খামীর করা হলে আল্লাহ তা'আলা তার দ্বারা হযরত আদম (আঃ) 'কে স্বহস্তে সৃষ্টি করলেন। চল্লিশ দিন পর্যন্ত তা এ রকমই পৃতুলের আকারে ছিল। ইবলীস আসতো ও তার উপর লাথি মেরে দেখতো যে, ওটা কোন ফাপা জিনিসের মত শব্দকারী মাটি । অতঃপর সে মুখের ছিদ্র দিয়ে প্রবেশ করে পিছনের ছিদ্র দিয়ে বেস্নিয়ে আসতো এবং আবার পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যেতো। অতঃপর সে বলতোঃ প্রকৃতপক্ষে এটা কোন জিনিসই নয়। আমি যদি এর উপর বিজয়ী হই তবে একে আমি ধ্বংস করে ছাড়বো এবং যদি এর শাসনভার আমার উপর অর্পিত হয় তবে আমি কখনও এটা স্বীকার করবোনা।” অতঃপর আল্লাহ তা'আলা ওর মধ্যে ফুঁদিয়ে রহ ভরে দিলেন। ওটা যেখান পর্যন্ত পৌছলো, রক্ত-গোশত হতে থাকলো । যখন রূহ নাভি পর্যন্ত পৌছলো তখন তিনি স্বীয় শরীরকে দেখে খুঁশী হয়ে গেলেন। এবং তৎক্ষণাৎ উঠার ইচ্ছে করলেন। কিন্তু কলহ, তখনও নীচের অংশে পৌছেনি বলে উঠতে পারলেন না। এই তাড়াহুড়ার বর্ণনাই নিম্নের আয়াতে রয়েছেঃ “মানুষকে অধৈর্য ও ত্রস্তরূপে সৃষ্টি করা হয়েছে।” খুশী বা দুঃখ কোন অবস্থাতেই তার ধৈর্য নেই। যুখন কহ শরীৱে পৌছে গেল এবং হাঁচি এলো তখন তিনি বলেনঃ SCS Mo তখন আল্লাহ পাক উত্তরে বলেনঃ ১) 2 অর্থাৎ bE ct a et হোক” ভারপর শুধুমাত্র ইবলীসের সঙ্গী ফেরেশতাদেরকে আল্লাহ তা'আলা বললেনঃ “আদম. (আঃ) কে সিজদা কর।” সবাই সিজদা করলেন, কিন্তু ইবলীসের অহংকার প্রকাশ পেয়ে গেল, সে অমান্য করলো এবং বললোঃ “আমি তার চেয়ে উত্তম; তার চেয়ে আমি বয়সে বড়, তার চেয়ে আমি বেশী শক্তিশালী, সে সৃষ্ট wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।