তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ২২৭ - পারাঃ ১ ফেরেশতারা এটা শোনা মাত্রাই আল্লাহ তা'আলার পবিত্রতা ও শ্রেষ্ঠত্‌ বর্ণনা করতে এবং তাদের জ্ঞানের স্বল্পতা বর্ণনা করতে আরম্ভ করলেন । আর বললেন যে, হে আল্লাহ! আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন, আমরা ততটুকুই জানি। সমস্ত জিনিষকে পরিবেষ্টনকারী জ্ঞান তো একমাত্র আপনারই আঁছে। আপনিই সমুদয় জিনিষের সংবাদ রাখেন। আপনার সমুদয় আদেশ ও নিয়েধ হিকমত পরিপূর্ণ । যাকে কিছু শিখিয়ে দেন তাও হিকমত এবং যাকে শিক্ষা হতে বঞ্চিত রাখেন সেও হিকমতে ৷ আপনি মহা প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক । ‘সুবহানান্লাহ’-এর তাফসীর ও তার অর্থ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ‘সুবহানাল্লাহ’ -এর অর্থ হচ্ছে আল্লাহ্র পবিত্রতা, অর্থাৎ তিনি সমস্ত অশ্লীলতা থেকে পবিত্র । হযরত উমার (রাঃ) একদা হযরত আলী (রাঃ) এবং তার পার্শ্বে উপবিষ্ট অন্য কয়েকজন সাহাবী (রাঃ) কে জিজ্ঞেস করেনঃ “আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো জানি, কিন্তু সুবহানাল্লাহ’ কি কালেমা?” হযরত আলী (রাঃ) উত্তরে বলেনঃ “এ কালেমাটি মহান আল্লাহ নিজের জন্যে পছন্দ করেন এবং এতে তিনি খুব খুশী হন, আর এটা বলা তাঁর নিকট খুবই প্রিয় 1” হযরত মাইমুন বিন মাহরান (রঃ) বলেন যে, Te SAL TR an রয়েছে। হযরত আদম (আঃ) এভাবে নাম বলেছেনঃ “আপনার নাম জিবরাইল (আঃ), আপনাৱ নাম মিকাঈল (আঃ), আপনার নাম ইসরাফীল (আঃ) এমন কি তাকে চিল, কাক ইত্যাদি সব কিছুর নাম জিজ্ঞেস করা হলে তিনি সবই বলে দেন। ফেরেশতারা যখন হযরত আদম (আঃ)-এর মর্যাদার কথা বুঝতে পারলেন তখন আল্লাহ পাক তাঁদেরকে বললেনঃ ‘দেখ, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে, আমি প্রত্যেক প্রকাশ্য ও গোপনীয় বিষয় জানি।” যেমন.অন্য জায়গায় রয়েছেঃ “তোমরা উচ্চস্বরে বল (বা না বল), আন্লাহ গোপন হতে গোপনতম খবর জানেন। আরেক জায়গায় আছেঃ “এ লোকেরা সেই আল্লাহকে কেন সিজদা করে না যিনি আকাশসমূহের ও পৃথিবীর গোপনীয় জিনিসগুলো বের করে থাকেন এবং যিনি তোমাদের প্রকাশ্য ও গোপনীয় সবই জানেনঃ আল্লাহ একাই উপাস্য এবং তিনিই আরশ-ই-“আযীমের প্রভু । তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন রাখ আমি তা জানি৷” ভাবার্থ' এই যে, ইবলীসের অন্তরে যে ফখর ও অহংকার লুকায়িত দ্থিল আল্লাহ তা.জানতেন। আর ফেরেশতারা যা বলেছিলেন তাতো ছিল প্রকাশ্য ৰুথা ৷ তাহলে আল্লাহ তাআলা যে বললেনঃ “তোমরা যায প্রকাশ কর এবং যা গোপন রাখ, আমি সবই জানি” এর অর্থ দাড়ালো এই যে, ফেরেশতারা যা প্রকাশ করেছিলেন তা আক্লাহ জানেন এবং ইবলীস তার অন্তরে যা গোপন রেখেছিল সেটাও তিনি জানতেন । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।