সূরাঃ বাকারাহ্ ২ ২২০ পারাঃ ১ সে সময় শুধু যমীন ছিল, কোন বসতি ছিল না । কোন কোন সাহাবী (রাঃ) হতে এটাই বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা ফেরেশতাগণকে বানী আদমের কার্যাবলী সম্বন্ধে পূর্বেই অবহিত করেছিলেন বলেই তারা এ প্রশ্ন করেছিলেন। আবার এও বর্ণিত আছে যে, জ্বিনদের ফাসাদের উপর অনুমান করেই তারা বানী আদমের ফাসাদের কথা বলেছিলেন। - হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আদম (আঃ)-এর দু'হাজার বছর পূর্ব হতে জভ্ববিনেরা যমীনে বসবাস করতো । হযরত আবুল আলিয়া (রঃ) বলেন যে, ফেরেশতাদেরকে বুধবারে, জ্বিনদেরকে বৃষ্পতিরারে এবং হযরত আদম (আঃ) কে শুক্রবারে সৃষ্টি করা হয়েছে। হ্যরত হাসান (রঃ). ও.হযরত কাতাদাহ্ (রঃ) বলেন যে, ফেরেশতাদেরকে বানী আবূ জাফর মুহাম্মদ বিন আলী (রঃ) বলেন যে, ‘সাজল’ নামক একজন ফেরেশতা আছেন। হারূত ও মারূত ছিলেন তার সঙ্গী । দৈনিক-তিনবার লাওহে হযরত আদম (আঃ)-এর সৃষ্টি প্রভৃতি বিষয়ক কার্যাবলী অবলোকন করতঃ তার সঙ্গীদ্বয়কে গোপনে বলে দেন। অতঃপর আল্লাহ তার ইচ্ছার কথা প্রকাশ ক্ররলে এঁরা দু'জন এ প্রশ্ন করেন। কিন্তু বর্ণনাটি গরীব এবং গ্রহণের অযোগ্য । তাঁরা দু'জন প্রশ্ন করেছিলেন, একথা কুরআন মাজীদের বাকরীতির উল্টো । এও বর্ণিত আছে যে, এ প্রশ্নকারী ফেরেশতারা ছিলেন দশ হাজার ৷ তীদের সবাইকেই পুড়িয়ে ফেলা হয়েছিল । এটাও ইসরাঈলী বর্ণনা এবং খুবই গরীব বা দুর্বল । ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, ভীদেরকে এ প্রশ্ন করার অনুমতি দেয়া হয়েছিল এবং এও জানিয়ে দেয়া হয়েছিল যে, এই মাখলূক অবাধ্য হবে। তখন তারা বিস্মিতভাবে মানুষ সৃষ্টির যৌক্তিকতা সম্পর্কে জানবার জন্যে প্রশ্ন করেছিলেন মাত্র । তারা কোন পরামর্শও দেননি অস্বীকারও করেননি বা কোন প্রতিবাদও করেননি। | হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, যখন হযরত আদম (আঃ)*এর সৃষ্টিকাৰ্য আরম্ভ হয় তখন ফেরেশতাগণ বলেছিলেনঃ “আমাদের অপেক্ষা বেশী মর্যাদা সম্পন্ন ও বিদ্বান মাখলূক সৃষ্ট হওয়া অসম্ভব ।” এর কারণে তাঁদের উপর আল্লাহ্র পরীক্ষা এসে যায় এবং কোন সৃষ্টজীবই পরীক্ষা হতে নিস্তার পায়নি । যমীন ও আসমানের উপরেও পরীক্ষা এসেছিল এবং ওরা অবনত মস্তকে ও সত্তুষ্ট চিত্তে আল্লাহর আনুগত্য স্বীকার করেছিল। wwuwi.islamfind.wordpress.com .
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।