সূরাঃ বাকারাহ্ ২ ২১০ পারাঃ ১ সম্পূর্ণ নির্দেশ মেনে চলা এবং সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা । তাকে ভেঙ্গে দেয়ার অর্থ হচ্ছে তার উপর আমল না করা । কেউ কেউ বলেন যে, অঙ্গীকার ভঙ্গকারীরা হচ্ছে আহলে কিতাবের কাফির ও মুনাফিকরা। অঙ্গীকার হচ্ছে ওটাই যা তাওরাতে তাদের কাছে নেয়া হয়েছিল যে, তারা ওর সমস্ত কথা মেনে চলবে, মুহাম্মদ (সঃ)-এর আনুগত্য স্বীকার করবে, তার নবুওয়াতের প্রতি বিস্থাস করবে এবং তিনি আল্লাহ তা'আলার নিকট হতে যা কিছু নিয়ে এসেছেন তা সত্য মনে করবে। আর অঙ্গীকার ভঙ্গ করা এই যে, জেনেশুনে তারা তার নবুওয়াত ও আনুগত্য অস্বীকার করেছে এবং অঙ্গীকার সত্ত্বেও ওকে গোপন করেছে, আর পার্থিব স্বার্থের কারণে ওর উল্টো করেছে। ইমাম ইবনে জারীর (রাঃ) এই কথাকে পছন্দ করে থাকেন এবং মুকাতিল বিন হিব্বানেরও (রঃ) এটাই কথা । কেউ কেউ বলেন যে, এর ভাবার্থে কোন নির্দিষ্ট দলকে বুঝায় না, বরং সমস্ত কাফির, মুশরিক ও মুনাফিককে বুঝায় । অঙ্গীকারের ভাবার্থ এই যে, আল্লাহ্র একত্ববাদ এবং তাঁর নবীর (সঃ) নবুওয়াতকে স্বীকার কঁরা-যার প্রমাণে প্রকাশ্য নিদর্শনাবলী ও বড় বড় মু'জিযা- বিদ্যমান রয়েছে। আর ওটা ভেঙ্গে দেয়ার অর্থ হচ্ছে তাওহীদ ও সুন্নাত হতে মুখ ফিরিয়ে নেয়া এবং অস্বীকার করা । এই কথাটিই বেশী মজবুত ও যুক্তিসঙ্গত । ইমাম' যামাখ্শারীর (রঃ) বৌকও এদিকেই । তিনি বলেন যে, অঙ্গীকারের অর্থ Oy al ls BUA, HUN Lb a bate Clady Baio blll bh অঙ্গীকারের দিন প্রর অঙ্গীকার নেয়া হয়েছিল । আল্লাহ পাক বলেছিলেনঃ “আমি কি তোমাদের প্রভু নই?” তখন সবাই উত্তর দিয়েছিলঃ “হা, নিশ্চয় আপনি আমাদের প্রভু ৷’ অতঃপর যেসর কিতাব দেয়া হয়েছে তাতেও অঙ্গীকার করানো হয়েছে । যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ “তোমরা আমার অঙ্গীকার পুরো কর, আমিও তোমাদের অঙ্গীকার-পুরো করব।’’ কেউ কেউ বলেন যে, অঙ্গীকারের ভারার্থ হচ্ছে সেই অঙ্গীকার যা আত্মাসমূহের নিকট হতে নেয়া হয়েছিল, যখন তাদেরকে হযরত আদম (আঃ)-এর পৃষ্ঠদেশ হতে বের করা হয়েছিল। যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ “তোমাদের প্রভু যখন আদম (আঃ) এর সন্তানদের নিকট অঙ্গীকার নিয়েছিলেন, আমিই তোমাদের প্রভু এবং তারা সবাই স্বীকার করেছিল ।'’ আর একে ভেঙ্গে দেয়ার অর্থ হচ্ছে একে ছেড়ে দেয়া । এ সমুদয় কথ দক নই ভাত তে উতর হয়া হয়ছে! __ মুনাফিকের লক্ষণ হযরত আবুল আলিয়া (রঃ) বলেনঃ “আল্লাহ্র অঙ্গীকার ভেঙ্গে দেয়া যা মুনাফিকদের .কাজ ছিল, তা হচ্ছে এই ছয়টি অভ্যাসঃ (১) কথা বলার সময় মিথ্যা বলা, {২) প্রতিজ্ঞা ভঙ্গ করা, (৩) গচ্ছিত বস্তু আত্মসাৎ করা,..(8) আল্লাহ্র অঙ্গীকার দৃঢ় করণের পর তা ভঙ্গ করা (৫) যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।