তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

নাম হৰত কামার ৯ : প্রথম খণ্ড ইমাম ইবনু কাসীরের প্রতি সমসাময়িক মনীষীদের শ্রদ্ধা নিবেদন একবার হাফিয যাইনুদ্দীন ইরাকীকে (মৃঃ ৮০৬ হিঃ- ১৪০৩ খ্রীঃ) জিজ্ঞেস করা হয়েছিলঃ ‘ইমাম মুগলতাঈ (৭৬২ হিঃ-১৩৬০ খ্রীঃ), ইমাম ইবনু কাসীর, ইবনু রাফে, হাফিয হুসাইনী এই চারজন সমসাময়িক মনীষীর মধ্যে কে শ্রেষ্ঠ? আল্লামা হাফিয যাইনুদ্দীন ইরাকী এই প্রশ্নের উত্তরে বলেনঃ এঁদের: মধ্যে বংশ-পরম্পরায় জ্ঞানে সবচেয়ে বেশী পারদর্শী হলেন আল্লামা মুগলতাঈ, হাদীসের মূল অংশ ও ইতিহাস সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞতাসম্পন্ন হচ্ছেন ইমাম ইবনু কাসীর, আর হাদীস শাস্ত্রের অনুসন্ধান বিশারদ এবং বিভিন্ন প্রকারের হাদীস সম্পর্কে অতি হচ্ছেন ইবনু রাফে এবং স্বীয়, উত্তায, সমসাময়িক মুহাদ্দিস ও সের বর্ণনা সুত্র সম্পর্কে অধিক অবহিত হলেন হাফিয হুসাইনী দিমাশকী (মৃঃ ৭৬৫ হিঃ-১৩৬৩ খ্ৰীঃ) । } হাফিয শামসুদ্দীন যাহবী (মৃঃ৭৪৮ হিঃ-১৩৪৭ খ্রীঃ) তার ‘আল-মুজামূল মুখতাস’ এবং ‘তাযকিরাতুল হুফ্‌ফায’ নামক অনবদ্য গ্রন্থদ্ধয়ে বলেনঃ. : ‘ইবনু কাসীর একজন খ্যাতনামা মুফ্তী (ফতওয়া প্রদানে বিশেষজ্ঞ), বিজ্ঞ nit আইন অভিজ্ঞ ফিকাহ শাস্তবিদ, বিচক্ষণ তাফসীরকার এবং রিজাল শাস্ত্রে’ বিশেষ পারদর্শী । হাদীসের মতন (মূল অংশ) সম্পর্কে, তাঁর অভিনিবেশ ছিল উল্লেখযোগ্য ৷ তিনি হাদীসের তাখ্রিজ (অজ্ঞাত, অখ্যাত সনদকে খুঁজে ১. অর্থাৎ হাদীস সংগ্রহ বিজ্ঞান । বিভিন্ন কালে স্বার্থান্ধ ও মিথ্যা ভাষীরা রাসূলের বাণী বলে যেসব স্বরচিত মতামত প্রচারের প্রয়াস পেয়েছে, মুহাদ্দিসগণ অতি কষ্টে সৃষ্টে সেগুলো সংঘহ ও লিপিরদ্ধ করে গেছেন। এই মনগড়া হাদীসের প্রাচূর্য- দেখে প্রত্যেক হাদীস সংকলয়িতার এটাই প্রধান প্রশ্ন হয়ে দাড়ায় যে, যেসব রাবী (বর্ণনাকারী) আঁ- হযরতের মুখ-নিঃসৃত বাণী সূত্র পরম্পরায় তার ফান পর্যন্ত পৌছে দিয়েছেন, তাঁরা কি প্রত্যেকেই ইতিহাসের কষ্টিপাথরে বিশস্ত ও সন্দেহ বিমুক্ত বলে উত্তীর্ণ হতে পেরেছেন? অনুরূপভাবে তাদের মধ্যে কে বিশ্বাসপরায়ণ, কে অবিশ্বস্ত, কে সন্দেহ বিমুক্ত এবং সন্দেহযুক্ত এটাও বিচার্য বিষয় । একূপে হাদীসের . সত্যাস্ত্যতা বিচারকল্পে রাবীগণের জীবন রচিত সম্বলিত যে একটি বিরাট শাস্ত্র গড়ে উঠে, সেটাই রিজাল শাস্ত্র । বস্তুতঃ এই হাদীস সংগ্রহ ব্যাপারে মুহাদ্দিসগণকে যে শ্রম স্বীকার করতে হয়েছে, রাবীগণের জীবন চরিত সংগ্রহের ব্যাপারে আরও অধিক কষ্ট অকাতরে স্বীকার করতে .হয়েছে। এক্ষেত্রে তাদের, বিচার বিশ্রেষণমান ছিল অত্যন্ত কঠোর ও নিখুঁত এ কারণেই লক্ষ লক্ষ হাদীস মুহাদ্দিসগণের সংকলন গ্রন্থ থেকে বাদ পড়ে গেছে। এই লক্ষাধিক হাদীসকে যাচাই-বাছাই করে শুধুমাত্র ‘নিৰ্ভুল ও অকাট্য প্রমাণিত হাদীসগুলোকে সংকলন-গ্রন্থের অন্তর্ভুক্ত করা বেশ একটা " দুরূহ ও দুঃসাধ্য ব্যাপার ছিল । রাবী বা বর্ণনাকারীদের সত্যবাদিতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে এই যুক্তি ভিত্তিক’ আলোচনা ‘রিজাল শাস্ত্র’ নামে আবহমানকাল বিশ্ব মুসলিমের কাছে অতীত এঁতিহ্যের পরাকাষ্ঠা হয়ে রয়েছে। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।