সূরাঃ বাকারাহ ২ ১৯১ পারাঃ ১ পথে জিহাদ করা । যে ব্যক্তি কনিষ্ঠাঙ্গলি পরিমাণ দল থেকে সরে গেল সে নিজের গলদেশ হতে ইসলামের হাসুলী নিক্ষেপ করে দিল । হ্যা, তবে যদি সে ফিরে আসে তবে তা অন্য কথা । যে ব্যক্তি অজ্ঞতা যুগের নাম ধরে ডেকে থাকে সে দোযখের খড়কুটো ৷’ জনগণ জিজ্ঞেস করলেনঃ ‘হে আল্লাহর রাসূল (সঃ)! যদিও সে রোযাদার ও নামাযী হয়?’ তিনি বললেন, ‘যদিও সে নামায পড়ে রোযা রাখে এবং নিজেকে মুসলমান মনে করে। মুসলমানদেরকে তাদের সেই নামে ডাকতে থাঁকো যে নাম স্বয়ং কল্যাণময় আল্লাহ তা'আলা রেখেছেন, (তা হচ্ছে) মুসলেমীন,'মুমেনীন এবং ইবাদুল্লাহ ৷’ এ হাদীসটি হাসান। এই আয়াতের মধ্যেও এটাই বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাদেরকে আহার্য দিচ্ছেন। সুতরাং ইবাদতও তীরই কর । তার সঙ্গে কাউকেও অংশীদার করো না। এ আয়াত দ্বারা সাব্যস্ত হচ্ছে যে, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পূর্ণ খেয়াল রাখা উচিত । সমগ্র ইবাদতের যোগ্য একমাত্র তিনিই । ইমাম রাষযী (রঃ) প্রভৃতি মনীধীগণ আল্লাহ তা'আলার অস্তিত্বের উপরেও এই আয়াত দ্বারা প্রমাণ গ্রহণ করেছেন এবং প্রকৃত পক্ষেও এই আয়াতটি আল্লাহ তা‘আলার অস্তিত্বের উপরে খুব বড় দলিল । আকাশ ও পৃথিবীর বিভিন্ন আকার, বিভিন্ন রং, বিভিন্ন স্বভাব এবং বিভিন্ন উপকারের প্রাণীসমূহ, ওদের সৃষ্টিকর্তার অস্তিত্ব, তার ব্যাপক ক্ষমতা ও নৈপুণ্য এবং তার বিরাট সাম্রাজ্যের সাক্ষ্য বহন করুছে। : কোন একজন বেদুঈনকে জিজ্ঞেস করা হয়েছিলঃ ‘আল্লাহ যে আছে তার প্রমাণ কি?’ সে উত্তরে বলেছিলঃ ‘সুবহানাল্লাহ! উটের বিষ্ঠা দেখে উট আছে এর প্রমাণ পাওয়া যায়, পায়ের চিহ্ন দেখে পথিকের পথ চলার প্রমাণ পাওয়া যায়; তাহলে এই যে বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশ, বহু পথ বিশিষ্ট যমীন, বড় বড় ঢেউ বিশিষ্ট সমুদ্র কি সেই মহাজ্ঞানী ও সূক্ম্দ্শী আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয় নাঃ অস্তিত্বের প্রমাণ কি?’ তিনি বলেছিলেনঃ ‘ভাষা পৃথক হওয়া, শব্দ আলাদা হওয়া, স্বর মাধুর্য পৃথক হওয়া আল্লাহ আছেন বলে সাব্যস্ত করছে।’ হযরত ইমাম আবূ হানীফাকেও (রঃ) এই প্রশ্ন করা হলে তিনি বলেনঃ ‘আমাকে ছেড়ে দাও, আমি এখন অন্য চিন্তায় আছি। জর্নগণ আমাকে বলেছে যে, একখানা বড় নৌকা আছে যার মধ্যে বিভিন্ন ব্যবসায়ের মাল রয়েছে, ওর না আছে কোন রক্ষক বা না আছে কোন চালক । wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।