তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ১৮৮ পারাঃ ১ আহারদাতা, সকলের মালিক আল্লাহ তা'আলাই এবং এ জন্যেই তিনি সর্বপ্রকার ইবাদত ও তার জন্যে অংশীদার স্থাপন না করার আসল হকদার ৷” এজন্যে আল্লাহ তা‘আলা বলেছেনঃ ‘আল্লাহ তা'আলার জন্যে অংশীদার স্থাপন করো না, তোমরা তো বিলক্ষণ জান ও বুঝ।' সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে, হযরত. ইবনে মাসউদ (রাঃ) জিজ্ঞেস করেনঃ ‘হে আল্লাহর রাসূল (সঃ)! সবচেয়ে বড় পাপ কোন্টি?' তিনি উত্তরে বলেনঃ ‘সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলার সঙ্গে অংশীদার স্থাপন করা’ আর একটি হাদীসে আছে, হযরত মু'আযকে (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞেস করেনঃ “বান্দার উপরে আল্লাহর হক কি তা কি তুমি জান? (তা হচ্ছে এই যে,) তার ইবাদত করবে এবং তার' ইবাদতে অন্য কাউকেও অংশীদার করবে না৷’ অন্য একটি হাদীসে আছে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘তোমাদের মধ্যে যেন কেউ একথা না বলে যে, যা আল্লাহ একা চান ও অমুক চায় ।' বরং যেন এই কথা বলে যে, যা কিছু আল্লাহ একাই চান অতঃপর অমুক চায় । হযরত আয়িশার (রাঃ) বৈমাত্রেয় ভাই হযরত তুফাইল বিন সাখবারাহ (রাঃ) বলেনঃ ‘আমি স্বপ্নে কতকগুলো ইয়াহুদকে দেখে জিজ্ঞেস করলামঃ ‘তোমরা কে?’ তারা বললোঃ ‘আমরা ইয়াহুদী ৷’ আমি বললাম, আফসোস! তোমাদের মধ্যে বড় অন্যায় এই আছে যে, তোমরা হযরত উযায়েরকে (রাঃ) আল্লাহর পুত্র বলে থাক ৷’ তারা বললোঃ ‘তোমরাও ভাল লোক, কিন্তু দুঃখের বিষয়, তোমরা বলে থাক যে, যা আল্লাহ চান ও মুহাম্মদ (সঃ) চান।' অতঃপর আমি খৃষ্টানদের দলের নিকট গেলাম এবং তারাও এ উত্তর দিল। সকাল হলে আমি আমার স্বপ্নের কথা কতকগুলি লোককে বললাম, অতঃপর রাসুলুল্লাহ (সঃ)-এর দরবারে হাযির হয়ে তার কাছেও ঘটনাটি বর্ণনা করলাম । রাসূলুল্লাহ (সঃ) আমাকে জিজ্ঞেস করলেন, ‘আর কারও কাছে স্বপ্নের কথা বর্ণনা করেছ কি?’ আমি বললাম জ্বি হা । তখন তিনি দাড়িয়ে গেলেন এবং আল্লাহর হামদ ও সানা বর্ণনা করার পর বললেনঃ ‘তুফাইল (রাঃ) একটি স্বপ্ন দেখেছে এবং তোমাদের কারও কারও কাছে বর্ণনাও করেছে। আমি তোমাদেরকে একথাটি বলা হতে বিরত রাখতে চেয়েছিলাম ৷ কিন্তু অমুক অমুক কার্যের কারণে এ পর্যন্তও বলতে পারিনি । স্মরণ রেখো! এখন হতে আর কখনও “যা আল্লাহ চান ও মুহাম্মদ (সঃ) চান’ একথা বলবে না, বরং বলবে “যা শুধু মাত্র আল্লাহ একাই চান’ (তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই)। এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ) কে বললঃ ‘যা আল্লাহ চান ও হযরত মুহাম্মদ (সঃ) চান। তিনি বললেনঃ ‘তুমি কি আমাকে আল্লাহর অংশীদার করছো? এ wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।