সূরাঃ বাকারাহ ২ ১৮২ পারাঃ ১ এটা দ্বিতীয় উদাহরণ যা দ্বিতীয় প্রকারের মুনাফিকদের জন্যে বর্ণনা করা হয়েছে। এরা সেই সম্পৃদায় যাদের নিকট কখনও সত্য প্রকাশ পেয়ে থাকে। এবং কখনও সন্দেহে পতিত হয়। সন্দেহের সময় তাদের দৃষ্টান্ত বৃষ্টির মত । £5০ -এর অর্থ হচ্ছে বৃষ্টিপাত ও বর্ষণ । কেউ কেউ এর অর্থ মেঘও , বর্ণনা করেছেন। কিন্তু খুব প্রসিদ্ধ অর্থ হচ্ছে বৃষ্টি বা অন্ধকারে বর্ষে। ৬১ -এর ভাবাৰ্থ হচ্ছে সন্দেহ, কুফর ও নিফাক। £427 -এর অর্থ হচ্ছে বজ্র, যা ভয়ংকর শব্দের দ্বারা অন্তর কাঁপিয়ে তোলে। মুনাফিকের অবস্থাও ঠিক এইরূপ । সব সময় তার মনে ভয়, সন্ত্রাস ও উদ্বেগ থাকে। যেমন কুরআন মজীদের এক জায়গায় আছেঃ s 2 9// 797 23 ,939793/ অর্থাৎ ‘প্রত্যেক শব্দকে তারা নিজেদের উপরই মনে করে থাকে’ (৬৩ঃ ৪) অন্যত্ৰ আল্লাহ পাক বলেনঃ ‘এই মুনাফিকরা শপথ করে বলে থাকে যে, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত । কিন্তু প্রকৃতপক্ষে তারা ভীত লোক, যদি তারা কোন আশ্রয়স্থল বা পথ পায় তবে নিশ্চয়ই কুঞ্চিত হয়ে সেখানেই প্রবেশ করবে!” বিদ্যুতের সঙ্গে সেই ঈমানের আলোর তুলনা করা হয়েছে যা কখনও কখনও তাদের অন্তরে উজ্জ্বল হয়ে উঠে, সে সময়ে তারা মরণের ভয়ে তাদের অঙ্গুলিগুলো কানের মধ্যে ভরে দেয়, কিন্তু ওটা তাদের কোন উপকারে আসে না। এরা আল্লাহ তা'আলার ক্ষমতা ও ইচ্ছার অধীন রয়েছে। সুতরাং এরা বাচতে পারে না। আল্লাহ তা'আলা এক জায়গায় বলেছেনঃ‘ তোমাদের নিকট কি এঁ সেনাবাহিনীর কাহিনী পৌছেছে, অর্থাৎ ফির‘আউন ও সামূদের? বরং কাফিরেরা অবিশ্বাস করার মধ্যে রয়েছে। আর আল্লাহ তাদেরকে চারদিক থেকে ঘিরে রয়েছেন’ = বিদ্যতের কে কেড়ে নেয়ার অথ 'হন্ছে তার পড়ি ও কায এবং ও মুনাফিকদের দৃষ্টি শক্তিতে দুর্বলতার অর্থ হচ্ছে তাদের ঈমানের দুর্বলতা ৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে তিনি বলেনঃ ‘এর ভাবার্থ এই যে, কুরআন মাজীদের মজবুত আয়াতগুলো এঁ মুনাফিকদের প্রকৃত অবস্থা - খুলে দেবে ও তাদের গোপনীয় দোষ প্রকাশ করবে এবং আপন ওুজ্ভবল্যের দ্বারা তাদেরকে হতভম্ব করে দেবে। যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা দাড়িয়ে যায়, অর্থাৎ যখন তাদের ঈমান প্রকাশ পায় তখন তাদের অন্তর কিছু উজ্জ্বল হয়ে ওঠে এবং তারা এর অনুসরণ করতে থাকে । কিন্তু যেমনই সংশয় ও সন্দেহের উদ্রেক হয় তেমনই অন্তরের মধ্যে অন্ধকার ছেয়ে যায় এবং তখন সে হয়রান পেরেশান হয়ে যায়। এর ভাব এও হতে পারে যে, যখন wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।