সূরাঃ বাকারাহ্ ২ ১৬৫ পারাঃ ১ অপবিত্রতা আরও বৃদ্ধি প্রাপ্ত হয়৷’ অর্থাৎ তাদের পাপ ও গুমরাহী আরও বেড়ে যায় এবং এই প্রতিদান তাদের কাজের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপুর্ণ। এই তাফসীরই উত্তম। এই ফরমানও ঠিক এরই মতঃ ‘(আল্লাহ) হিদায়াত প্রাপ্তদের হিদায়াত বৃদ্ধি করে দেন এবং তাদেরকে পরহেযগারী দান করেন।' কারীগণ ইয়াকযেবুনকে ইউকায্যেবৃুনাও পড়েছেন। মুনাফিকদের মধ্যে এই বদ অভ্যাস ছিল যে, তারা মিথ্যা কথাও বলতো এবং অবিশ্বাসও করতো । রাসূলুল্লাহ (সঃ) মুনাফিকদেরকে চেনা সত্ত্বেও তাদেরকে হত্যা করেননি। এর কারণ এই যে, সহীহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত উমারকে (রাঃ) বলেনঃ ‘মুহাম্মদ (সঃ) তীর সঙ্গীগণকে হত্যা করে থাকেন এ চর্চা হওয়াটা আমি আদো পছন্দ করি না ৷’ ভাবার্থ এই যে, কপটদেরকে তাদের অন্তরের কুফরীর জন্যে যে হত্যা করা হয়েছে, আশে পাশের মকর্ুচারী বেদুঈনদের এটা জানা থাকবে না । তাদের দৃষ্টি তো শুধু বাহ্যিকের উপরই থাকবে। সুতরাং যখন তাদের মধ্যে এ সংবাদ প্রচারিত হবে যে, রাসূলুল্লাহ (সঃ) নিজের সঙ্গীগণকে হত্যা করেছেন তখন তারা হয়তো ভয়ে ইসলাম গ্রহণ থেকে বিরত থাকবে৷ কুরতুবী (রঃ) বলেনঃ ‘আমাদের আলেমদেরও এটাই মত’ ঠিক এর্ূপভাবেই রাসূলুল্লাহ (সঃ) মুআল্লাফাতে কুল্বকে (অর্থাৎ যাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট করা হতো) মালধন দান করতেন, যদিও তিনি তাদের " খারাপ আকীদা সম্পর্কে অবহিত থাকতেন। হযরত ইমাম মালিকও (রঃ) মুনাফিকদের হত্যা না করার কারণ এটাই বর্ণনা করেছেন। যেমন মুহাম্মদ বিন জাহাম (রঃ), কাযষী ইসমাঈল (রঃ) এবং আবহারী (রঃ) নকল করেছেন। হযরত ইবনে মাজেশূনের (রঃ) কথায় একটি কারণ এও নকল করা হয়েছেঃ ‘নবী (সঃ)-এর উম্মত যেন জানতে পারে যে, বিচারক নিজের অবগতির উপর ফায়সালা করতে পারেন না, হত্যা না করার এটাও ছিল অন্যতম কারণ ।' অন্যান্য ধৰ্মীয় নীতির ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও এ বিষয়ে সবাই একমত যে, বিচারক শুধু নিজের অবগতির উপর ভিত্তি করে কাউকে হত্যা করতে পারেন না। হযরত ইমাম শাফিঈ (রঃ) আরও একটি কারণ বর্ণনা করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেনঃ ‘মুনাফিকরা নিজেদের ঈমানের কথা মুখে প্রকাশ করতো বলেই রাসুলুল্লাহ (সঃ) তাদেরকে হত্যা করা হতে বিরত ছিলেন, যদিও তিনি জানতেন যে, তাদের অন্তর এর বিপরীত, কিন্তু এ প্রকাশ্য কথাই হত্যা করার সিদ্ধান্তকে দূরে সরিয়ে রাখতো ৷’ একথার সমর্থনে সহীহ বুখারী ও সহীহ. মুসলিম ইত্যাদির বিশুদ্ধ হাদীসও পেশ করা যেতে পারে। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।