তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম ইবনু কাসীর ২ প্রথম খণ্ড ইমাম ইবনু কাসীর ছিলেন এক সুশিক্ষিত, জ্ঞানী ও বিদ্বান পরিবারের সুসন্তান। তার সুযোগ্য পিতা শাইখ আবু হাফ্স শিহাবুদ্দান উমার (রহঃ) সে অঞ্চলের খতীব পদে অধিষ্ঠিত ছিলেন। তার বড় ভাই শাইখ আবদুল ওয়াহাব (রহঃ) ছিলেন সে যুগের খ্যাতনামা আলেম, হাদীস বেত্তা ও তাফসীরবিদ। এমনকি যয়নুদ্দীন ও বদরুদ্দীন নামক তার পুত্রদ্ধয়ও ছিলেন সেকালের বিরাট খ্যাতিসম্পন্ন হাদীস বেত্তা। জন্ম ও শিক্ষা-দীক্ষাঃ ইমাম ইবনু কাসীর (রহঃ) সিরীয়া প্রদেশের প্রসিদ্ধ শহর বসরার অন্তর্গত মাজদল নামক মহল্লায় ৭০০ হিজরীতে জন্মগ্রহণ করেন। তার ইন্তেকালের সন-তারিখ সন্বন্ধে কোন মতানৈক্য নেই বটে; কিন্তু তার জন্মের তারিখ-সন নিয়ে তার জীবনীকারদের মাঝে বেশ একটা মতদ্বৈধতা লক্ষ্য করা যায়। আল্লামা হাফিয জালালুদ্দীন সুয়ূতী (মৃঃ ৯১১ হিঃ-১৫০৫ খ্ৰীঃ) তার “যায়লু তাযকিরাতিল হুফ্ফায’ গ্রন্থে, আল্লামা ইবনুল ইমাম হাম্বলী (মৃঃ ১০৮৯ হিঃ-১৬৭৮ খ্ৰীঃ) স্বীয় শাযারাতুয যাহাব’ গ্রন্থে ” ইমাম ইবনু কাসীরের জন্ম সন ৭০০ হিজরী বলে উল্লেখ করেছেন। কিন্তু হাফিয আবূ মাহাসিন হুসাইনী দিমাশৃকী (মৃঃ ৭৬৫ হিঃ -১৩৬৩ খ্ৰীঃ) তার ‘যাইলু তায্্‌কিরাতিল হুফ্‌ফায’ গ্রন্থে, আল্লামা কাযী শাওকানী (মৃঃ ১২৫০ হিঃ-১৮৩৪ খ্রীঃ) ‘আল বাদকরুত্‌ তালি'* গ্রন্থে; হাফিয শাইখ শামসুদ্দীন যাহাবী (মৃঃ ৭৪৮ হিঃ-১৩৪৭ খ্ৰীঃ) স্বীয় ‘তাষ্‌কিরাতুল হুফ্‌ফাফ’ গ্রন্থের উপক্রমণিকায়, নওয়াব সিদ্দীক হাসান খান ভূপালী (মৃঃ ১৩০৭ হিঃ -১৮৮৯ খ্ৰীঃ) তাঁর ‘আবজাদুল উলূম" গ্রন্থে ৭০১ হিজরী কিংবা তদুর্ধে বলে লিপিবদ্ধ করেছেন।* যাই হোক, ইবনু কাসীরের জন্বের সময়ে তার পিতা সেই অঞ্চলের খতীবে আযম পদে অধিষ্ঠিত ছিলেন, $. গ্রন্থটি মিসর থেকে ১৩৫১ হিঃ মুদ্রিত । এর পুরো নাম “শাযারাতুয যাহাব ফী আঁখবারি মান যাহাব’'। ' ২. এটি সমসাময়িককালে দিমাশক থেকে মুদ্রিত ও প্রকাশিত । ৩, এটি মিসর থেকে ১৩৪৮ হিঃ-১৯২৯ খ্রীঃ মুদ্রিত । এর পুরো নাম ‘আল বাদরুত তালি বিমাহাসিনে মান বা‘দাল কারসিন সাবি'। 8. এটি দায়িরাতুল মা‘আরিফ, হায়দরাবাদ, ডেকান থেকে মুদ্রিত । ৫. এটি ভূণালের সিদগীকী হেন থেকে ১২৯৫ হিজরী নৃতাবিক ১৮৭৮ বীন নৃদিত ও প্রকাশিত ত. ৬. হাফিয ইবনু হাজার আল আসকলানী স্বীয় ‘দুরারুল কামিনাহ্‌' খস্থে ৭০০ হিজরী কিম্বা তার কিছু পরের সময় বলে বর্ণনা করেছেন। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।