তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ১২৯ পারাঃ ১ ( | 5. Ld Ed Lr t ৷ সূরাঃ বাকারাহ্‌ মাদানী 454 5x 523 (আয়াতঃ ২৮৬, রুকু’ঃ ৪০) (t. ky. ALL) | সূরা-ই.বাকারার সমস্তটাই মীনা শরীফে অবতরণ হয়েছে এবং গৃথম যেসব সুরা অবতীর্ণ হয়েছে, এটাও তন্মধ্যে একটি । তবে অবশ্যই এর 187 এ৷ | 45 5345 (২৪ ২৮১) এই আয়াতটি সবশেষে অবতীৰ্ণ হয়েছে একথা বলা হয়ে থাকে। অর্থাৎ কুরআন মাজীদের মধ্যে সবশেষে এ আয়াতটি অবতীর্ণ হয়েছে এরূপ সম্ভাবনা রয়েছে। সম্ভবতঃ তা শেষের দিকে অবতীর্ণ হয়েছে। এইভাবে সুদের নিষিদ্ধতার আয়াতগুলোও শেষের দিকে নাযিল হয়েছে। হযরত খালিদ বিন মি'দান সূরা-ই-বাকারাহ্‌কে ১% £5 অর্থাৎ কুরআনের শিবির বলতেন কিছু সংখ্যক আলেমের উক্তি আছে যে, এর মধ্যে এক হাজার সংবাদ, এক হাজার অনুজ্ঞা এবং এক হাজার নিষেধাজ্ঞা রয়েছে! এতে দু'শো সাতাশিটি আরাত আছে। এর শব্দ হচ্ছে ছ'হাজার দুশো একুশটি এবং এতে অক্ষর আছে পঁচিশ হাজার পাঁচশ’ টি । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, a AE es আবদুল্লাহ বিন যুবাইর (রাঃ), হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) এবং বহু ইমাম, আলেম এবং মুফাস্্‌সির হতে সর্বসম্মতভাবে এটাই বর্ণিত হয়েছে। তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই এর একটি হাদীসে আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘তোমরা সূরা-ই-বাকারাহ্‌, সূরা-ই-আলে-ইমরান, সূরা-ই-নিসা ইত্যাদি বল না, বরং এরূপ বল যে, এ সূরা যার মধ্যে গাভীর বর্ণনা আছে, এ সূরা যার মধ্যে ইমরানের পরিবার পরিজন বা সন্তানাদির বর্ণনা রয়েছে এবং এরূপভাবেই কুরআন কারীমের সমস্ত সূরার নাম উল্লেখ কর’ কিন্তু এ হাদীসটি গারীব। বরং এটা রাসূলুল্লাহ (সঃ)-এর নির্দেশ হওয়াই সঠিক নয়। এর বর্ণনাকারী ঈসা বিন মাইমূন ও আবূ সালমা খাওযমাস দুর্বল । তাদের বর্ণনা'দ্বারা সনদ নেয়া যেতে পারে'না। এর বিপরীত সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি ‘বাত্নে ও'য়াদীতে শয়তানের উপর পাথর নিক্ষেপ করেছিলেন। বায়তুল্লাহ তার বাম দিকে ছিল এবং মিনা ছিল ডান দিকে এবং তিনি বলছিলেন, এ স্থান হতেই রাসূলুল্লাহ্‌ (সঃ) পাথর নিক্ষেপ করেছিলেন যার উপর সূরা-ই-বাকারাহ অবতীর্ণ হয়েছিল '' যদিও এ হাদীস দ্বারাই পরিষ্কারভাবে সাব্যস্ত হয়ে গেল যে, 'সূরা-ই-বাকরাহ’ ইত্যাদি বলা জায়েয, তবুও আরও কিছু বর্ণনা করা হচ্ছে। 0» wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।