তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ১২৮ পারাঃ ১ নেই এবং আমি আমার বান্দাদের উপর আদৌ অত্যাচার করি না’ সুতরাং এই বরকতময় সূরাটিও অর্থাৎ সূরা-ই-বাকারাও পৃথক হয়ে পড়ে৷ ভাবার্থ এই যে, এই সুরা দু'টি তার পক্ষ থেকে বিপদ ও বাধা স্বরূপ হয়ে থাকে এবং কবরে তাকে পরিতুষ্ট করতে থাকে। সর্বশেষে তার পাপের আধিক্যের ফলে এদের সুপারিশও কার্যকরী হয় না। ইয়াযধীদ বিন আসওয়াদ জুরশী বলেন যে, এই সূরা দু'টি যে ব্যক্তি দিনে পাঠ করে সে সারা দিন কপটতা থেকে মুক্ত থাকে। আর যে ব্যক্তি রাত্রে তা পাঠ করে সে সারা রাতে কপটতা থেকে মুক্ত থাকে। স্বয়ং হযরত ইয়াযীদ (রাঃ) সকাল সন্ধ্যায় কুরআন মাজীদ ছাড়াও এ দু'টি সূরাকে সাধারণ অজীফারূপে পাঠ করতেন । হযরত উমার ফারূক (রাঃ) বলতেনঃ ‘ যে ব্যক্তি এ দুটি সূরা রাত্রে পাঠ করবে সে আল্লাহর অনুগত বান্দাদের অন্তুর্ভক্ত হবে’ এর সনদ মুনকাতি’ ৷ সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) এ সূরা দু'টি (রাত্রির নামাযে) এক রাকাতে পড়তেন। LO -_ সাতটি দীৰ্ঘ সূরার মর্যাদা ব্রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘তাওরাতের স্থলে আমাকে দীর্ঘ সাতটি সূরা দেয়া হয়েছে, ইঞ্জীলের স্থলে আমি দু'শো আয়াত বিশিষ্ট সূরাসমূহ প্রাপ্ত হয়েছি. এবং যাবূরের স্থলাভিষিক্ত হিসেবে আমাকে 'দু'শোর কম বিশিষ্ট সূরাগুলো দেয়া হয়েছে। অতঃপর আমাকে বিশেষ মর্যাদা হিসেবে সূরা-ই-কাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাগুলো দেয়া হয়েছে।’ এ হাদীসটি গারীব এবং এর এক বর্ণনাকারী সাঈদ বিন আবু বাশীর সম্পর্কে কিছুটা সমালোচনা রয়েছে। আল্লাহই এ সম্পর্কে খুব ভাল জানেন। অন্য একটি হাদীসে আছে যে, যে ব্যক্তি এই সাতটি সূরা লাভ করে সে খুব বড় আলেম । এই বর্ণনাটিও গারীব। মুসনাদ-ই-আহমাদেও এ রেওয়ায়েতটি আছে। একবার রাসূলুল্লাহ (সঃ) এক সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং তাদের মধ্যে এমন একজনকে নেতৃত্ব দান করেন যার সূরা-ই-বাকারাহ মুখস্থ ছিল অথচ বয়সে তিনি সৃবচেয়ে ছোট ছিলেন। হযরত সাঈদ বিন যুবাইর (রঃ) নিন্নের 9 a 051 2490১৫৪ ৮৭) এ আয়াতের তাফসীরেও বলেন যে, এর ভাবার্থ নিম্লিখিত সাতটি দীর্ঘ সূরাঃ (১) সূরা-ই-বাকারাহ্‌, (২) সূরা-ই- আলে-ইমরান, (৩) সূরা-ই-নিসা, (8) সূরা-ই-মায়েদা, (৫) সূরা-ই-আন'আম, (৬) সূরা-ই আ'রাফ এবং (৭) সূরা-ই ইউনুস ৷ মুজাহিদ (রঃ), মাকহুল (রঃ), আতিয়্যাহ বিন কায়েস (রঃ), আবু মুহাম্মদ ফারেসী (রঃ), শাদ্দাদ বিন আউস (রঃ) এবং ইয়াহইয়া ইবনে হারিস জিমারী (রঃ) হতেও এটাই বর্ণিত আছে। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।