তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ১২৭ পারাঃ ১ ' মুসনাদ-ই- আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘কুরআন পাঠ করতে থাকো, কারণ তা তার পাঠকের জন্যে কিয়ামতের দিন সুপারিশ করবে। দু'টি জ্যোতির্ময় সূরা, সুরা-ই- বাকারাহ্‌ ও সূরা-ই-আলে ইমরান পড়তে থাকো। এ খণ্ড অথবা পাখির দুটো বিরাট ঝাক। তাছাড়া সে তার পাঠকদের পক্ষ হতে আল্লাহ তা'আলার নিকট সুপারিশ করবে৷’ পুনরায় রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘সুরা-ই-বাকারাহ পড়তে থাকো; কেননা, এর পাঠে বরকত আছে এবং তা বর্জন বা পরিত্যাগ করাতে সমূহ আফসোস.আছে। এর শক্তি বাতিলপস্থীদের নেই ৷’ সহীহ মুসলিম শরীফেও অনুরূপ হাদীস আছে। মুসনাদ-ই-আহমাদের আর একটি হাদীসে আছেঃ ‘কিয়ামতের দিন কুরআন ও কুরআন পাঠকদের আহবান করা হবে। সূরা-ই-বাকারাহ ও সূরা-ই-আলে ইমরান অথ্ে অগ্থে চলবে মেঘ ছায়া অথবা পাখির ঝাঁকের মত (চলতে থাকবে) ৷ এর বেশ ডাটের সঙ্গে বিশ্ব প্রতিপালকের নিকট সুপারিশ করবে। সহীহ মুসলিম ও জামে’ তিরমিযীতেও এ হাদীসটি আছে। ইমাম তিরমিযী (রঃ) একে হাসান গারীব বলেছেন। f এক ব্যক্তি নামাযে সূরা-ই-বারাকাহ ও সুরা-ই-আলে ইমরান পাঠ করলেন। তা শেষ করলে পর হযরত কা’ব (রাঃ) বলেনঃ ‘যে আল্লাহর অধিকারে আমার প্রাণ রয়েছে তার শপথ! এতে আল্লাহর এ নাম রয়েছে যে নাম ধরে প্রার্থনা করলে তা সঙ্গে সঙ্গে কবুল হয়ে থাকে!’ এখন লোকটি হযরত কা'বের (রাঃ) নিকট আরজ করলেনঃ “আমাকে বলে দিন এঁ নামটি কি?’ হযরত কা'ব (রাঃ) তা অস্বীকার করে বললেনঃ ‘যদি আমি বলে দেই তবে ভয় হয় যে, আপনি হয়তো এঁ নামের বরকতে এমন প্রার্থনা করবেন যা আমার ও আপনার ধ্বংসের কারণ হয়ে দীড়াবে! Ab হযরত আবূ উমামা (রাঃ) বলেনঃ ‘তোমাদের ভাইকে স্বপ্নে দেখানো হয়েছে যে, যেন মানুষ একটা উঁচু পাহাড়ের উপর চড়ে রয়েছে। পাহাড়ের চূড়ায় দু*টি সবুজ বৃক্ষ রয়েছে এবং ও দুটোর মধ্য হতে শব্দ হচ্ছেঃ তোমাদের মধ্যে কেউ -সূরা-ই-বাকারার পাঠক আছে কি? যখন কেউ বলছে যে, হা আছে, তখন বৃক্ষদ্বয় ফলসহ তার দিকে ঝুঁকে পড়ছে এবং এ লোকটি ওদের শাখার উপর বসে যাচ্ছে এবং গাছগুলি তখন তাকে উপরে উঠিয়ে নিচ্ছে।' হযরত উন্মে দারদা (রাঃ) বলেন যে, একজন কুরআনের পাঠক তার প্রতি বেশীকে মেরে ফেলে। অতঃপর প্রতিশোধ গ্রহণ আইনে তাকেও মেরে ফেলা হয়। তারপর কুরআন এক একটি সূরা হয়ে তার থেকে বিচ্ছিন্ন হতে আরম্ভ করে। শেষ পর্যন্ত তার পাশে শধুমাত্র সূরা-ই-বাকারাহ ও সূরা-ই-আলে ইমরান বাকী রয়ে যায়। এক জুমআ’র পরে সূরা-ই-আলে ইমরানও পৃথক হয়ে পড়ে। আবার এক জুমআ’ অতিবাহিত হলে দৈব বাণী হয়ঃ ‘আমার কথার পরিবর্তন wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।