সূরাঃ বাকারাহ ২ ১২৬ _ পারাঃ.১ AAG SRR ara নবী করীম (সঃ).বলেছেনঃ তোমরা অভিনিবেশ সহকারে সূরা-ই-বাকারাহ শিক্ষা কর। কারণ এর শিক্ষা অতি কল্যাণকর এবং এ শিক্ষার বর্জন অতি বেদনাদায়ক । এমনকি বাতিলপন্থী যাদুকরও এর ক্ষমতা রাখে না 'অতঃপর কিছুক্ষণ চুপ থেকে আবার বললেনঃ ‘সূরা-ই-বাকারাহ ও সূরা-ই আলে ইমরান শিক্ষা কর । এ দু'টি হচ্ছে জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা । এরা এদের পাঠকের উপর সামিয়ানা, মেঘমালা অথবা পাখির ঝাঁকের ন্যায় কিয়ামতের দিন ছায়া বিস্তার করবে। কুরআনের পাঠক কবর থেকে উঠে দেখতে পাবে যে, এক জ্যোতির্ময় মুখমণ্ডল বিশিষ্ট সুন্দর যুবক তার পাশে দাড়িয়ে বলছেঃ ‘আপনি আমাকে চিনেন কি?’ এ বলবেঃ ‘না’ । সে বলবেঃ ‘আমি সেই কুরআন যে তোমাকে দিনে ক্ষুধার্থ ও পিপাসার্ত রেখেছিল এবং রাত্রে বিছানা দূরে সরিয়ে সদা জাগ্রত রেখেছিল । প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার পিছনে রয়েছে; কিন্তু আজ সমুদয় ব্যবসা তোমার পিছনে আছে।’ আজ তার দক্ষিণ হস্তে রাজ্য এবং অনন্তকালের জন্যে বাম হস্তে চির অবস্থান দেয়া হবে। তার মস্তকে সার্বিক সন্মান:ও অনন্ত মর্যাদার মুকুট পরানো হবে। তার বাপ-মাকে এমন দু'টি সুন্দর মূল্যবান পরিধেয় বস্তু পরানো হবে যার মূল্যের সামনে সারা দুনিয়া জাহানও অতি নগণ্য মনে. হবে। তারা বিচলিত হয়ে রলবেঃ ‘এ দয়া ও অনুগ্রহ, এ পুরস্কার ও অবদানের কারণ কিঃ?’ তখন তাদেরকে বলা হবেঃ ‘তোমাদের ছেলেদের কুরআন পাঠের কারণে তোমাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে৷’ অতঃপর তাদেরকে বলা হবেঃ ‘পড়ে যাও এবং ধীরে ধীরে বেহেশতের সোপানে আরোহণ কর!’ সুতরাং তারা পড়তে থাকবে ও উচ্চ হতে উচ্চতর সোপানে আরোহণ করবে । সে ধীরে ধীরেই পাঠ করুক বা তাড়াতাড়ি পাঠ করুক ।' সুনান-ই-ইবনে মাজায় এ হাদীসটি আংশিকভাবে বর্ণিত আছে। এর ইসনাদ হাসান এবং মুসলিমের শর্ত বিদ্যমান৷ এর বর্ণনাকারী বশীর বিন মুহাজির হতে ইমাম মুসলিমও (রঃ) বর্ণনা নিয়েছেন এবং ইমাম ইবনে মুঈনও তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন। ইমাম নাসাঈর (রঃ) মতে এতে কোন দোষ নেই । হা, তবে ইমাম আহমাদ (রঃ) তাকে মুনকারুল হাদীস বলেছেন এবং এর কারণ দেখাতে গিয়ে তিনি বলেছেনঃ ‘আমি ব্যাপক অনুসন্ধান করে দেখলাম (ৈ, ete Ll UU pal En bl BD GG Ss কতকগুলো হাদীসের বিরুদ্ধাচরণ করা হয়েছে। আবূ হাতিম রাখীর ফায়সালা এই যে, তার হাদীস লিখা যেতে পারে; কিন্তু দলীল রূপে গৃহীত হতে পারে না। ইবনে ‘আদীর কথা এই যে, তার. এমন কতকগুলো বর্ণনা আছে যেগুলোর অনুসরণ করা যায়-না। ইমাম দারকুতনী (রঃ) বলেন ঃ এটা সবল নয়!" আমি বলি যে, তার এই বর্ণনার কতকগুলো বিষয় অন্য সনদেও এসেছে। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।