' সূরাঃ ফাতিহা ১ ১১৪ পারাঃ ১ হাতিম (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (সঃ) এর সেনাবাহিনী একদা আমার ফুফুকে এবং কতকগুলো লোককে বন্দী করে রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট এনে হাজির করেন । আমার ফুফু তখন বলেনঃ ‘আমাকে দেখা শোনা করার লোক দূরে. সরে রয়েছে এবং আমি একজন অধিক বয়স্কা অচলা বৃদ্ধা । আমি কোন খিদমতের যোগ্য নই ৷ সুতরাং দয়া করে আমাকে ছেড়ে দিন। আল্লাহ আপনার উপরও দয়া করবেন’ রাসূলুল্লাহ (সঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ ‘যে তোমার খবরাখবর নিয়ে থাকে সে ব্যক্তিটি কে?’ তিনি বললেন-“আদী বিন হাতিম ৷’ রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ ‘সে কি এঁ ব্যক্তি যে আল্লাহ ও তীর রাসূল (সঃ) হতে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে’ অতঃপর রাসূলুল্লাহ (সঃ) তাকে বিনা শর্তে মুক্তি দিয়ে দেন। তারপর যখন রাসুলুল্লাহ (সঃ) ফিরে আসেন তখন তার সাথে আর একটি লোক ছিলেন । খুব সম্ভব তিনি হযরত আলীই (রাঃ) ছিলেন। রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ ‘যাও, তীর কাছে গিয়ে সোয়ারীর প্রার্থনা কর।’' আমার ফুফু তার কাছে প্রার্থনা জানালে সঙ্গে সঙ্গে তা মঞ্জুর হয় এবং তিনি সোয়ারী পেয়ে যান। তিনি এখান হতে মুক্তি লাভ করে সোজা আমার নিকট চলে আসেন এবং বলেনঃ ‘রাসূলুল্লাহর (সঃ) দানশীলতা তোমার পিতা হাতিমকেও ছাড়িয়ে গেছে। ভার কাছে একবার কেট গেলে আর শূন্য হস্তে ফিরে আসে না৷’ একথা শুনে আমিও রাসুলুল্লাহ (সঃ)-এর খিদমতে হাজির হই । আমি দেখি যে, ছোট ছেলে “ও বৃদ্ধা স্ত্রীলোকেরা তাঁর কাছে অবাধে যাতায়াত করছে এবং তিনি তাদের সাথে অকুণ্ঠচিত্তে অকৃত্ৰিমভাবে আলাপ আলোচনা করছেন। এ দেখে আমার বিশ্বাস হলো যে, তিনি কাইসার ও.কিসরার মত বিশাল রাজত্ব ও সম্মানের অভিলাী নন। তিনি আমাকে দেখে বলেনঃ ‘আদী! “এ $2 {41'ব বলা হতে পালিয়ে বেড়াচ্ছ কেন? আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসনার যোগ্য আছে কিঃ”) বলা হতে এখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মহা সম্মানিত আল্লাহ পাক থেকে বড় আর কেউ আছে কি?’ (তার এই কথাগুলো এবং তার সরলতা ও অকৃত্রিমতা আমার উপর এমনভাবে দাগ কাটলো: ও ক্রিয়াশীল হলো যে,) আমি তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম । তাতে তিনি অত্যন্ত সম্ভুষ্ট হন এবং বলেনঃ "৫% ০32% দ্বারা ইয়াহবদকে বুঝানো হয়েছে এবং (452 দ্বারা খৃষ্টানগণকে বুঝানো হয়েছে।' আরও একটি হাদীসে আছে যে, হযরত আদীর (রাঃ) প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সঃ) এই তাফসীরই করেছিলেন। এ হাদীসের অনেক সনদ আছে এবং বিভিন্ন শব্দে সে সব বর্ণিত হয়েছে। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।