তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ফাতিহা ১ ১০৮ পারাঃ ১ বর্ণিত হয়েছে যে, আল্লাহর কিতাব এই কুরআন পাক হচ্ছে শক্ত রশি বা রজ্জু, জ্ঞানপূর্ণ উপদেশ এবং সরল পথ বা সিরাতুম মুসতাকীম । (মুসনাদ-ই-আহমাদ ও জামে’ তিরমিযী) হযরত আলীরও (রাঃ) এটাই অভিমত ৷ আল্লাহই এ ব্যাপারে সবচেয়ে ভাল জানেন। হযরত আবদুল্লাহ (রাঃ) হতে এটাই বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাসের (রাঃ) উক্তি রয়েছে যে, হযরত জিবরাঈল (আঃ) বলেছিলেনঃ ‘হে মুহাম্মদ (সঃ)! এ) 5174) ৯। বলুন ৷’ অৰ্থাৎ আমাদেরকে হিদায়াত বিশিষ্ট পথের ইলহাম করুন এবং তা হলো আল্লাহর দ্বীন, যার মধ্যে কোন বক্রতা নেই । তার নিকট থেকে এ কথাও বর্ণিত আছে যে, এর ভাবার্থ হচ্ছে ইসলাম । হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত ইবনে মাসউদ (রাঃ) এবং আরও বহু সাহাবী (রাঃ) হতেও এ তাফসীরই নকল করা হয়েছে। হযরত জাবির (রাঃ) বলেন যে, ॥4: £1, এর ভাবার্থ হচ্ছে ইসলাম যা আকাশ, পৃথিবী ও এতদুভয়ের মধ্যবর্তাঁ সমুদয় বস্তু হতে প্রশস্ততম ৷ ইবনে হানাফিয়্যাহ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে আল্লাহর সেই দ্বীন যা ছাড়া অন্য দ্বীন গ্রহণীয় নয় । আবদুর রহমান বিন যায়েদ বিন আসলামের (রঃ) উক্তি এই যে, 5০ ৬1/৩ হচ্ছে ইসলাম । মুসনাদ-ই-আহমদের একটি হাদীসে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘আল্লাহ তা‘আলা 4-2 {1/5 এর একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। (তা এই যে,) সীরাতে মুসতাকীমের দুই দিকে দুইটি প্রাচীর রয়েছে। তাতে কয়েকটি খোলা দরজা আছে। দরজাগুলির উপর পর্দা লটকানো রয়েছে। সীরাতে মুসতাকীমের প্রবেশ দ্বারে সব সময়ের জন্যে একজন আহবানকারী নিযুক্ত রয়েছে। সে বলছে-‘ হে জনমণ্ডলী! তোমরা সবাই এই সোজা পথ ধরে চলে যাও, আকা বাকা পথে যেওনা ৷’ এ রাস্তার উপরে একজন আহ্বানকারী রয়েছে। যে কেউ এ দরজাগুলির কোন একটি খুলতে চাচ্ছে সে বলছে-সাবধান, তা খোল না, যদি খোল, তবে সোজা পথ থেকে সরে পড়বে’ সীরাতে মুসতাকীম হচ্ছে ইসলাম, প্রাচীরগুলো আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ, প্রবেশ দ্বারে আহবানকারী হচ্ছে কুরআন কারীম এবং রাস্তার উপরের আহ্বানকারী হচ্ছে আল্লাহর ভয় যা প্রত্যেক ঈমানদারের অন্তরে আল্লাহ তা'আলার পক্ষ থেকে উপদেষ্টা রূপে অবস্থান করে থাকে৷’ এ হাদীসটি মুসনাদ-ই-ইবনে আবি হাতিম, তাফসীর-ই- ইবনে জারীর, জামে’ তিরমিযী এবং সুনান-ই-নাসাঈর মধ্যেও রয়েছে এবং এর ইসনাদ হাসান সহীহ । আল্লাহই এ ব্যাপারে সবচাইতে ভাল জানেন । মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে ‘হক বা সত্য’ ৷ তার এ কথাটিই সবচাইতে ব্যাপক এবং এসব কথার মধ্যে পারস্পরিক কোন বিরোধ নেই । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।