তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

" সুরাঃ ফাতিহা ১ ৯8 ; পারাঃ ১ আজাহ্র মধ্যে হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ একদা এক ব্যক্তি এই দুআ পাঠ করলোঃ le 155 Mr Sed AY CG LIND STU : এতে ফেরেশতাগণ পুণ্য লিখার ব্যাপারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। অবশেষে তারা আল্লাহ পাকের নিকট আরয করলেনঃ আপনার এক বান্দা এমন একটা কালেমা পাঠ করেছে যার পুণ্য আমরা কি লিখবো বুঝতে পারছি না ।' বিশ্ব প্রভু সব কিছু জানা সত্বেও জিজ্ঞেস করলেনঃ ‘সে কী কথা বলেছে?’ তাঁরা বললেন যে, সে এই কালেমা বলেছে । তখন আল্লাহ তা'আলা বললেনঃ ‘সে যা বলেছে তোমরা হুবহু তাই লিখে নাও। আমি তার সাথে সাক্ষাতের সময়ে নিজেই তার যোগ্য প্রতিদান দেবো ৷’ কুরতুবী (রঃ) আলেমদের একটি দল হতে নকল করেছেন যে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ হতেও ‘আলহামদুলিল্লাহ রাবিবিল আলামীন’ উত্তম ।.কেননা, এর মধ্যে অহৃদানিয়্যাত বা একত্ববাদ .ও. প্রশংসা দুটোই রয়েছে। কিন্তু, অন্যান্য আলেমগণের ধারণা এই যে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু'ই উত্তম । কেননা ঈমান ও কুফরের মধ্যে এটাই পার্থক্যের সীমারেখা টেনে দেয়। আর এটা বলাবার জন্যই কাফিরদের সাথে যুদ্ধ করা হয়, যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমের মধ্যে রয়েছে। আরও একটি মারফৃ’ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা কিছু বলেছি তার মধ্যে সর্বোত্তম হলো ‘লা-ইলাহা ইল্লাল্লাহু অহ্‌দাহু লা শারীকালাহু ৷” হযরত জাবিরের (রাঃ) একটি মারফু* হাদীস ইতিপূর্বেই বর্ণিত হয়েছে যে, সর্বোত্তম যিক্র হলো ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এবং সর্বোত্তম প্রার্থনা হলো ‘আল হামদু লিল্লাহ’ ৷ ইমাম তিরমিযী (রঃ) এ হাদীসটিকে ‘হাসান’ বলেছেন। ‘আল হামদু'র আলিফ লাম ‘ইসতিগরাকের’ জন্যে ব্যবহৃত অর্থাৎ সমস্ত প্রকারের ‘হামদ’ বা সুুতিবাদ একমাত্র আল্লাহর জন্যেই সাব্যস্ত । যেমন হাদীসে রয়েছেঃ ‘হে আল্লাহ! সমুদয় প্রশংসা তোমারই জন্যে, সারা দেশ তোমারই, তোমারই হাতে সামগ্রিক মঙ্গল নিহিত রয়েছে এবং সমস্ত কিছু তোমারই দিকে সর্বময় কর্তাকে ‘রব’ বলা হয় এবং এর আভিধানিক অর্থ হচ্ছে নেতা এবং সঠিকভাবে সজ্জিত ও সংশোধনকারী । এসব অর্থ হিসেবে আল্লাহ তাআলার জন্যে এ পবিত্র নামটিই শোভনীয় হয়েছে। ‘রব’ শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারও জন্যে ব্যবহৃত হতে পারে না। তবে সম্বন্ধপদ রূপে ব্যবহৃত হলে সে অন্য কথা । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।