নাসরুল বারী শরহে বুখারী-৯ ৯৯ ৩. কিবলা পরিবর্তনের সময় অর্থাৎ, কিবলা পরিবর্তনের হুকুম যখন হয়েছিল তখন কি জোহরের সময় ছিল, না আসরের সময়, না এতদুভয়ের মধ্যবতী সময়? এর উত্তর দ্বিতীয় আলোচনা কিবলা পরিবর্তনের স্থান - এ এসে গেছে। 8. হিজরতের পূর্বে কিবলা কি ছিল? অর্থাৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে কোনদিকে ফিরে নামায পড়তেন? এ প্রসঙ্গে তিনটি উক্তি পাওয়া যায় । ১. বিভিন্ন কিতাবে হযরত ইবনে আব্বাস রা. এর রেওয়ায়াতে পাওয়া যায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতের পূর্বে বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামায পড়তেন । অবশ্য এদিকে খেয়াল রাখতেন যেন কাবা সামনে <কে | ইমাম হাকেম র. প্রমুখ হযরত ইবনে আব্বাস রা. এর এ রেওয়ায়াতটিকে সহীহ বলে মন্তব্য করেছেন । -ফাতহুল বারী : ১/ ৮৫, কাস্তাল্লানী : ১/১০৩ ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে শুধু বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখতেন । ৩. তৃতীয় উক্তি হল মকন্ধা মুয়াজজমায় অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকেই মুখ ফরাতেন । হিজরত করে মদীনা মুনাওয়ারায় তাশরীক আনয়নের পর বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানোর নির্দেশ দেয়া হয় । হাফিজ আসকালানী র. এই তৃতীয় উক্তিটিকে দুর্বল সাব্যস্ত করেছেন । কারণ, তাতে বার বার হুকুম রহিত হওয়া আবশ্যক হয় । অতএব প্রথমোক্তিটি বিশুদ্ধতম ও শক্তিশালী । আল্লাহ তা'আলাই ভাল জানেন । ৫. মদীনা মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানোর মেয়াদ কত সময় ছিল? এ প্রসঙ্গে তিন ধরনের রেওয়ায়াত পাওয়া যায় । বুখারী শরীফের এ রেওয়ায়াতে ১৬ অথবা সতের মাসের উল্লেখ সংশয় সহকারে পাওয়া যায় । মুসলিম, নাসাঈ ও মুসনাদে আহমদ ইবনে হাম্বলে সংশয় ছাড়া ১৬ মাসের উল্লেখ রয়েছে। কোন কোন রেওয়ায়াতে ১৭-এর উল্লেখ রয়েছে । বাহ্যত এগুলো বিরোধ মনে হচ্ছে। সামঞ্জস্য বিধান এভাবে করা হয়েছে যে, সর্বসম্মত বিষয় হল যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল অ্র'ওয়াল মাসে মদীনা মুনাওয়ারায় তাশরীফ আনয়ন করেছেন । হযরত ইবনে আব্বাস রা.-এর রেওয়ায়াত অনুযায়ী তিনি ১২ই রবিউল আওয়াল সোমবার মদীনা মুনাওয়ারায় পৌঁছেন ৷ সংখ্যাগরিষ্ঠের বিশুদ্ধ উক্তি হল, পরবর্তী বছর রজব মাসে ক্বলা পরিবর্তনের হুকুম আসে । অতএব ১২ই রবিউল আওয়াল থেকে ১৫ই রজব পর্যন্ত ১৬ মাস ৩ দিন হয় । এবার যারা নে'নায় প্রবেশের মাস অর্থাৎ, রবিউল আওয়াল মাস এবং কিবলা পরিবর্তনের মাস তথা রজব উভয়টিকে ষতস্ত্র গণ্য করেছেন তরা ১৭ মাস উল্লেখ করেছেন । যারা উভয় মাস মিলিয়ে এক গণ্য করেছেন, ভাংতিটুকু ছেড়ে দিয়েছেন তারা ১৬ মাস উল্লেখ শুরেছেন । যাদের সন্দেহ ছিল তারা সংশয় সহ বর্ণনা করেছেন ।-ফাতহুল বারী, ১/৯০, উমদা : ১/২৪৫ gh SE J OY pt SE gs 158 ey BTUs UIST SS 05 ২২৬৮. অনুচ্ছেদ : আল্লাহ তা'আলার বাণী : “এভাবে আমি তোমাদেরকে (মুসলিমদেরকে) এক মধ্যপস্থী ন্যায়পস্থী) জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ হও এবং রাসূল তোমাদের জন্য = ্ষা হয় !”-পারা ২, রুকু ১, ২: ১৪৩ ব্যাখ্যা : ৮ ০) শব্দটির অর্থ আসে শ্রেষ্-উত্তম । উম্মতে ওয়াসাত দ্বারা উদ্দেশ্য হল এরূপ একটি উঁচু মর্যাদাসম্পন্ন =ল. যারা ইনসাফের উপর প্রতিষ্ঠিত এবং বিভিন্ন জাতির উপর নেতৃত্বের মর্যাদা রাখে ।
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।