৯৮ নাসরুল বারী শরহে বুখারী-৯ রেওয়ায়াতগুলোর মাঝে সামঞ্জস্য বিধান হবে এভাবে- যিনি বর্ণনা করেছেন যে, সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে ফিরে জোহরের নামায আদায় করা হয়েছে । তিনি কিবলা পরিবর্তনের শুরুর দিকের কথা লক্ষ্য করেছেন এবং মসজিদে বনু সালামা তথা মসজিদে কিবলাতাইনের জোহরের নামাযের কথা উদ্দেশ্য করেছেন । আর যিনি আসরের নামায প্রথম বলেছেন যেমন বুখারীর এ রেওয়ায়াত এবং কিতাবুল ঈমানের বিবরণ-তার উদ্দেশ্য হল, মসজিদে নব্বীতে সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে ফিরে আসরের নামায আদায় করা হয়েছে । অথবা বলা হবে, সর্বপ্রথম যে পূর্ণাঙ্গ নামায বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করা হয়েছে সেটি হল আসরের নামায । কিবলা পরিবর্তনের স্থান সংক্রান্ত দ্বিতীয় উক্তি হল, আল্লামা সুয়ৃতী, আল্লামা আলুসী প্রমুখের । তাদের মতে সর্বপ্রথম কিবলা পরিবর্তনের হুকুম হয়েছে মসজিদে নব্বীতে । অতঃপর এ ব্যাপারে মতবিরোধ আছে যে, জোহরের পূর্বে হয়েছে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে ফিরে জোহরের নামায আদায় করেছেন? যেমন তাবারানীর মুজামে কবীর ও মুসনাদে বাযযারের সূত্রে মাজমাউয যাওয়াইদ গ্রন্থকার একটি হাদীস বর্ণনা করেছেন । যার সারমর্ম হল- আবু সাঈদ ইবনুল মুআল্লা বর্ণনা করেন, আমাদের অভ্যাস ছিল যখন আমরা কোথাও মসজিদের পাশ দিয়ে যেতাম তখন মসজিদে গিয়ে কিছু নফল আদায় করতাম ৷ ঘটনাক্রমে একদিন আমি আর আমার এক সাথী মসজিদে নব্বীর পাশ দিয়ে যাচ্ছিলাম । জোহরের আগের সময় ছিল । দেখলাম, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর তাশরীফ নিয়েছেন । তার সামনে একটি সমাবেশ । আমি মনে মনে বললাম, আজকে কোন নতুন বিষয় হচ্ছে মনে হয় । এজন্য আমিও সে মজলিসে শরীক হলাম । তখন আমরা শুনলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন EEE ()££) ০০ ১) ৮ ৩১৫৯০ 4 সারমর্ম হল- আল্লাহ তা'আলা কাবাগৃহকে কিবলা নির্ধারণ করেছেন । আবু সাঈদ বলেন, অর্থাৎ, আমি স্বীয় সাথীকে বললাম, ds dy) dF EEL or S30 ply ale de BI) dR NS IS SG J te ivy AB All Les ny এ হাদীসটি আল্লামা আলুসী র.ও বর্ণনা করেছেন ।-রূহুল মাআনী : ২/১০ অর্থাৎ, আমি আমার সাথীকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নিচে অবতরণের পূর্বেই আমরা দু'রাকআত আদায় করে নেই । যাতে আমরা সবার পূর্বে নামায আদায়কারী হই (অর্থাৎ, বাইতুল্লাহর দিকে) । ফলে আমরা দুজন দু‘ররাকআত আদায় করে নেই । এরপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে অবতরণ করেন এবং জোহরের নামায পড়ান । এ রেওয়ায়াতের আলোকে একটি বিষয় জানা গেল যে, কিবলা পরিবর্তনের হুকুম জোহরের নামাযের পূর্বে হয়েছে । তাছাড়া আরেকটি বিষয়ও জানা গেল যে, কাবা ঘরের দিকে ফিরে পূর্ণ নামায যেটি আদায় করা হয়েছে সেটি হল জোহরের নামায । কিন্তু বুখারী শরীফের উক্ত রেওয়ায়াত দ্বারা জানা যায় যে, সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে আসরের নামায আদায় করা হয়েছে । স্পষ্ট বিষয়, পারস্পারিক বিরোধকালে বুখারী শরীফের রেওয়ায়াতের প্রাধান্য হবে। বিরোধাবসান : যিনি বলেছেন কাবা ঘরের দিকে ফিরে সর্বপ্রথম জোহরের নামায আদায় করা হয়েছে । তিনি কিবলা পরিবর্তনের সূচনার দিকে লক্ষ্য করেছেন এবং মসজিদে বনী স।লামার জোহরের নামায উদ্দেশ্য করেছেন । আর বুখারীর হাদীসে আসরের নামাযকে ‘প্রথম’ সাব্যস্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হল, মসজিদে নব্বীতে সর্বপ্রথম আসরের নামায কাবা শরীফের দিকে ফিরে আদায় করা হয়েছে । অথবা বলা হবে, সর্বপ্রথম পূর্ণ কাবার দিকে ফিরে আসরের নামায আদায় করা হয়েছে ৷ কুবাবাসীরা ফজরের নামাযের সময় কিবলা পরিবর্তনের কথা জানতে পারেন । অতএব জোহর আসর ও ফজর সংক্রান্ত বিভিন্নমুখী রেওয়ায়াতগুলোর মাঝে সুন্দরভাবে সামঞ্জস্য বিধান হয়ে যায় ।
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।