নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ৯৭ 535 ou diy iw iad nb C5 dh Ibias TC id ১৩. আবূ নুআঈম র........ বারা (ইবনে আযিব) রা. সুত্রে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদীনাতে) যোল অথবা সতের মাস যাবত বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামায আদায় করেন । অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তার কিবলা হোক তা তিনি (স্বভাবত) পছন্দ করতেন ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসরের নামায কাবার দিকে মুখ ফিরিয়ে আদায় করেন, অথবা (রাবীর সন্দেহ) তিনি আসরের নামায বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে আদায় করেন । তার সাথে নামায আদায় করেন একটি দল । তাদের মধ্য থেকে এক সাহাবী (যিনি তার সাথে নামায পড়েছিলেন) বেরিয়ে গেলেন এবং যখন মদীনার আরেক মসজিদে নামাযরত লোকদের নিকট দিয়ে গেলেন তখন তারা (বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে) রুকু অবস্থায় ছিলেন । তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে মন্ধার দিকে মুখ করে নামায আদায় করেছি । এতদশ্রবনে তারা যে অবস্থায় ছিলেন, সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন । আর যারা কিবলা বাইতুল্লাহর দিকে পরিবর্তনের পূর্বে বাইতুল মুকাদ্দাসের দিকে নামায় আদায় করে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সম্পর্কে আমরা কি বলব তা আমাদের জানা ছিল না । তখন আল্লাহ্‌ তা'আলা এ আয়াত নাযিল করেন- 5 9 4 ০ ০ ৮১ >) ৩১%) “আল্লাহ্‌ এরূপ নন যে, তোমাদের ঈমানকে (তোমাদের নামাযকে) তিনি ব্যর্থ করে দিবেন, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ, পরমদয়ালু ।”-২ : ১৪৩ ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল ৮4 = ১! ৪4 বাক্যে স্পষ্ট । হাদীসটি কিতাবুল ঈমান ১০ ও তাফসীরে ৬৪৪ পৃষ্ঠায় এসেছে । ৩-)৷ 5: ক্বাফ এর নিচে যের, বা এর উপর যবর । বাইতুল্লাহর দিকে । $০ ৷: যবর যোগে । ৮১০ এর যমীরে মনসূব থেকে বদল । >) £74 : তিনি হলেন হযরত আব্বাদ ইবনে বিশর বা আব্বাদ ইবনে নাহীক রা. । কিবলা পরিবর্তন কিবলা পরিবর্তন সংক্রান্ত ৫টি আলোচ্য বিষয় রয়েছে । ১. তারিখ অর্থাৎ, কিবলা পরিবর্তনের হুকুম কোন বছর, কোন মাসে হয়েছে? এর উত্তর হল- দ্বিতীয় হিজরীর ১৫ই রজব সোমবার দিন কিবলা পরিবর্তন তথা বাইতুল্লাহ শরীফের দিক মুখ করার নির্দেশ অবতীর্ণ হয় । ২. কিবলা পরিবর্তনের স্থান অর্থাৎ, কিবলা পরিবর্তনের হুকুম সর্বপ্রথম কোথায় হয়েছে? মসজিদে নব্বীতে? না মসজিদে বনু সালামায়? এ প্রসঙ্গে দুটি উক্তি গুরুত্বপূর্ণ । উভয় পক্ষে প্রমাণাদি রয়েছে । প্রসিদ্ধ উক্তি হল, বনু সালামা গোত্রে বিশর ইবনে বারার ইনতিকাল হয়েছিল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানাযা নামায পড়ার জন্য গিয়েছিলেন । এ স্থানটি ছিল মসজিদে নব্বী থেকে তিন মাইল দূরে । জানাযা থেকে অবসর গ্রহণের পর উপস্থিত খাবার গ্রহণ করার জন্য আবেদন জানানো হয় । তিনি সে দাওয়াত মঞ্জুর করেন । ইতিমধ্যেই জোহর নামাযের সময় হয়ে যায় ৷ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনু সালামায় জোহরের নামায আদায় করেন । দূ‘ররাকআত পর নামাযের মধ্যেই বাইতুল্লার দিকে মুখ ফিরানোর নির্দেশ এসে যায় । তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামসহ বাইতুল্লাহর দিকে মুখ ফেরান । সমস্ত নামাযীর কাতারগুলো আগে পিছে হয়ে যায় । একারণে আজ পর্যন্ত সে মসজিদে নুটি মিহরাব তৈরি আছে । মসজিদে বনু সালামাকে মসজিদে যুলকিবলাতাইন বলা হয় । সীরাত ও ইতিহাস বিশেষজ্ঞগণ তাই বলেন । হাফিজ আসকালানী র. এর নিকট এটাই সর্বাধিক গ্রহনযোগ্য বা প্রধান । এ উক্তির উপর ভিত্তি করলে নসরুল বারী শরহে বুখারী-৯_১৩

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।