নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

৯০ নাসরুল বারী শরহে বুখারী-৯ বুখারী ৬৪৪ Ge A UG He LS LB PL ২২৬২. অনুচ্ছেদ : আল্লাহ তা'আলার বাণী : “আমি কোন আয়াত রহিত করলে কিংবা বিস্মৃতি হতে দিলে তার চেয়ে উত্তমটি দিব ৷” -২: ১৬ Ge Ls Sb Gt YT Lp RLS LH 3 ol lin “আমি যে কোন আয়াতের হুকুম মওকুফ করে দেই । (যদিও ‘আয়াত কুরআনে অঁথবা মনে অবর্শিষ্ট থেকে যায়) অথবা সে আয়াতকে (মন থেকে) ভুলিয়ে দেই, তো সে আয়াত অপেক্ষা উত্তম অথবা সে আয়াতের ন্যায় (অন্য বিষয়) আনয়ন করি ৷”-পারা ১, রুকু ১৩ ব্যাখ্যা : =; এর আভিধানিক অর্থ হল দূরীভূত করা, পরিবর্তন করা । এর আরেক অর্থ আসে নকল (কপি) করা- লেখা । কিন্তু এখানে প্রথম অর্থ তথা কোন হুকুম বাতিল করা- রহিত করা উদ্দেশ্য । শরীয়তের পরিভাষায় =. এর অর্থ হল, এক হুকুমের পরিবর্তে অন্য হুকুম জারি করা । পার্থিব হুকুমত ও প্রতিষ্ঠানগুলোতেও কোন হুকুমকে রহিত করে, অন্য হুকুম জারী করার বিষয়টি প্রসিদ্ধ ও সর্বদা প্রচলিত রয়েছে ৷ কিন্তু মানুষের বিধিবিধানে হুকুম কখনো রহিত হয় এ কারণে যে, প্রথমে কোন ভুল বুঝার কারণে কোন হুকুম জারি করে দিল পরবর্তীতে হাকীকত জানা গেল ফলে হুকুম পরিবর্তন করে দিল । আবার কখনো হয় একারণে যে, যখন এ হুকুম জারি করেছিল তখনকার জন্য এটি সঙ্গত ছিল । পরবর্তী পরিস্থিতির কথা জানা ছিল না । পরবর্তীতে যখন পরিস্থিতি পাল্টে যায় তখন হুকুমও পরিবর্তন করতে হয় । এতদুভয় ছুরত আল্লাহর বিধিবিধানে হতে পারে না । তৃতীয় আরেকটি ছুরত এই হয় যে, হুকুমদাতা আগে থেকেই জানতেন যে, পরিস্থিতির পরিবর্তন ঘটবে, তখন এ হুকুম সঙ্গত হবে না, অন্য হুকুম দিতে হবে । তা জানা সত্ত্বেও আজকে একটি হুকুম দিলেন । আর যখন স্বীয় জানা মুতাবিক অবস্থার পরিবর্তন ঘটে তখন স্বীয় সাবেক সিদ্ধান্ত অনুযায়ী হুকুমও পরিবর্তন করে দেন । যেমন একজন রোগীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে হেকীম, ডাক্তার একটি ওষধ নির্ণয় করেন । তিনি ভাল করে জানেন, দুদিন এ ওমধ ব্যবহার করলে রোগীর অবস্থার পরিবর্তন ঘটবে । তখন আমাকে অন্য প্রেসক্রিপশন দিতে হবে ৷ ভিন্ন গুষধ নির্ণয় করতে হবে । এসব জেনে শুনে তিনি প্রথম দিন একটি ওষুধ দেন যা সেদিনের জন্য সংগত । দ‘দিনপর অবস্থা পরিবর্তনের প্রেক্ষিতে অন্য ওষুধ প্রদান করেন অন্য প্রেসক্রিপশন দেন ৷” আল্লাহ তা'আলার বিধি-বিধান ও তার নাযিলকৃত গ্রস্থাবলীতে হুকুম রহিত হওয়ার শুধু তৃতীয় ছুরতই সম্ভব এবং তাই হয়ে আসছে । পরবর্তী নবুওয়াত ও পরবর্তী কিতাব পূর্ববর্তী নবুওয়াত ও কিতাবের অনেক বিধান রহিত করে নতুন আহকাম জারি করেছে । এমনিভাবে একই নবুওয়াত ও শরীয়তেও এরূপ অব্যাহত গতিতে হয়েছে যে, কিছু দিন একটি হুকুম চালু ছিল, পরবর্তীতে খোদায়ী হিকমতের দাবী অনুযায়ী এটিকে পরিবর্তন করে অন্য হুকুম বাস্তবায়ন করা হয়েছে । সহীহ মুসলিমের হাদীসে আছে- = ১ 5 5,5 698! অর্থাৎ, এমন কোন নবুওয়াত আসেনি যেটির আহকামে রদবদল হয়নি ।-মা‘আরিফুল কুরআন ইয়াহুদীদের মুর্খতাসূলভ প্রশ্ব ও আয়াত অবতরণ ২য় হিজরীর রজব মাসে কিবলা পরিবর্তনের নির্দেশ এলে কিছু সংখ্যক ইয়াহুদী প্রশ্ন উতথথাপন করল এবং সমালোচনা করতে আরম্ভ করল যে, আল্লাহ তা'আলার কালামে হুকুম রহিত হওয়া অসম্ভব । এর উত্তরে উক্ত আয়াত অবতীর্ণ হয় । তাছাড়া আলোচ্য অনুচ্ছেদের হাদীস বাস্তবে হুকুম রহিত হওয়ায় সুস্পষ্ট প্রমাণ । আয়াত মনসুখ হওয়ার অর্থ সমস্ত উলামায়ে ইসলামের নিকট এ বিষয়টি স্বীকৃত যে, আয়াত রহিত হওয়ার অর্থ এই নয় যে, বুনিয়াদী আকাইদ- ঈমানিয়াত যেমন, তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি ঈমান- এর কোন হুকুম রহিত হয়ে গেছে । নাউযুবিল্লাহ । এমনিভাবে মুহকাম আয়াত মনসূখ হওয়ারও কল্পনা করা যায় না । অবশ্য আহকাম সংক্রান্ত কিছু আয়াত রহিত হয়েছে । হিকমতের দাবীও তাই । এর বিস্তারিত বিশ্লেষণ পূর্বেই করা হয়েছে ।

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।