নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ৮৯ ইয়া রাসূলাল্লাহ! ইয়াহুদীরা (সাংঘাতিক মিথ্যারোপকারী) যদি আপনার প্রশ্ন করার পূর্বেই আমার ইসলাম গ্রহণের সংবাদ জেনে যায়, তবে তারা আমার প্রতি অপবাদ দিবে । (অর্থাৎ, ইসলাম প্রকাশিত হবার পূর্বে আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বিশুদ্ধ উত্তর দিবে । ফলে আব্দুল্লাহ ঘরে আত্মগোপন করে বসে রইলেন ৷) ইতিমধ্যে ইয়াহুদীরা এসে গেল । তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদের জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ্‌ তোমাদের মধ্যে কিরূপ লোক? তারা উত্তর দিল, তিনি আমাদের মধ্যে উত্তম এবং আমাদের মধ্যে সম্লান্ত ব্যক্তির পুত্র । তিনি আমাদের নেতা এবং আমাদের নেতার সন্ত ন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আবদুল্লাহ্‌ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেন, (তবে তোমরা কেমন মনে করবে?) তারা বলল, আল্লাহ্‌ তাকে তা থেকে পানাহ দিন । তখন আবদুল্লাহ্‌ ইবনে সালাম রা. বেরিয়ে এসে বললেন, আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রাসূল । তখন তারা বলল, সে আমাদের মধ্যে মন্দ ব্যক্তি ও খারাপ লোকের সন্তান (এবং তাকে হেয় করতে লাগল) । তারপর ইবনে সালাম রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমি এটারই আশংকা করছিলাম । ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল হল 7 94% ৩ "2 আয়াতে । =! J ০: আবদুল্লাহ ইবনে মুনীর । এখানে ‘মুনীর’ শব্দটির মীমে পেশ এবং নূনের নিচে যের । হাদীসটি কিতাবুল মাগাযীর সামান্য পূর্বে ৫৬১ পৃষ্ঠায় কিতাবুল আম্বিয়ায় ৪৬৯, তাফসীরে ৬৪৩ পৃষ্ঠায় এসেছে । ৩5%: খা সহকারে । ৩ ১ ১৯) ৮ 5% 5 ফল ছিড়া, ফল টোকানো । 4 {7 J৬, : 49 { 35 47 অৰ্থাৎ, তার সদৃশ হয়েছে । তার দিকে টেনে এনেছে । £/- ৭ :১)৷০১১ ১ : যখন আবদুল্লাহ ইবনে সালাম বললেন, এ ফেরেশতা অর্থাৎ, হযরত জিবরাইল আ. কে তো ইয়াহুদীরা শত্রু মনে করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম } , >! 1১% ৩5 :/: আয়াত তিলাওয়াত করলেন । এর দ্বারা এটা আবশ্যক হয় না যে, আয়াতটি তখনই বা এ ঘটনাতেই অবতীর্ণ হয়েছে । আল্লামা বাগভী তাফসীরে মাআলিমুত তানযীলে, এমনিভাবে তাফসীরে খাযিন ও জালালাইন ইত্যাদিতে ইবনে আব্বাস রা. থেকে এ আয়াতের শানে নুযুল বর্ণনা করেন যে, ইয়াহুদী আলেমদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ ছিল আবদুল্লাহ ইবনে সূরিয়া নামে ৷ সেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেছিল যে, আপনার নিকট আসমান থেকে কোন ফেরেশতা আগমন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাঈল । ইবনে সূরিয়া বলল, ফেরেশতাদের মধ্য থেকে তিনি অর্থাৎ, জিবরাঈল তো আমাদের শক্রু । যদি মীকাঈল হতেন তাহলে নিশ্চয়ই আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করতাম । জিবরাঈল আ. তো আযাব আর বিপদ- মসিবত নিয়ে আসেন । জিবরাঈল আমাদের সাথে বার বার শত্রুতা করেছেন, তার দ্বারা আমরা কষ্ট পেয়েছি যে, তিনি আমাদের নবীকে সংবাদ দিয়েছেন, বাইতুল মুকাদ্দাস এক ব্যক্তির হাতে ধ্বংস হবে । তার নাম বলেছেন বুখতে নাসসার । অতঃপর এর সময় হলে আমরা বুখতে নাসসারকে হত্যা করার জন্য এক ব্যক্তিকে পাঠালাম । সে ছিল একজন মিসকিন ছেলে, থাকত বাবিলে। আমাদের লোক যখন সেখানে পৌঁছে তখন জিবরাঈল তার সহায়তা করেন । আমাদের লোকটিকে এ বলে সেখান থেকে বিদায় করে দেন যে, যদি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি তোমাদের ধ্বংসের হুকুম হয় তাহলে তোমরা তাকে কাবু করতে পারবে না । অবশেষে বুখতে নাসসার বড় হয় এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। এজন্য আমরা তাকে দুশমন মনে করি। এর পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়- £! এ৷ ০১৮ 54 8 57 44 = 3% ৩5: 3 এজন্য প্রধান উক্তি হল, আয়াত নাযিল হওয়ার কারণ তো আবদুল্লাহ ইবনে সুরিয়ার ঘটনা । অবশ্য যখন আবদুল্লাহ ইবনে সালাম রা. বললেন যে, জিবরাঈল ইয়াহুদীদের শত্রু তখন রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তিলাওয়াত করেন । -ফাতহুল বারী নসরুল বারী শরহে বুখারী-৯-১২

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।