৮৬ নাসরুল বারী শরহে বুখারী-৯ বনী ইসরাঈল ও ময়দানে তীহ বনী ইসরাঈলের আসল দেশ ছিল মুলকে শাম (সিরিয়া) । হযরত ইউসুফ আ. এর সময় তারা মিসরে আগমন করেছিল । পরে এখানেই থেকে যায় । মুলকে শামে আমালিকা নামক সম্প্রদায় প্রবল হয়ে গিয়েছিল । ক্ষমতা তাদের হাতে এসেছিল । ফিরআউন যখন ডুবে মরে আর এরা নিরাপদ নিশ্চিন্ত হয়ে যায় তখন আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাদের প্রতি আমালিকার বিরুদ্ধে জিহাদের নির্দেশ আসে যে, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের কাছ থেকে স্বদেশ মুক্ত করো । বনী ইসরাঈল এতদোদ্দেশে মিসর থেকে বেরিয়ে তাদের সীমানায় পৌঁছে যখন আমালিকার শক্তি সামর্থ সম্পর্কে জানতে পারে, তখন সাহস হারিয়ে ফেলে এবং পরিষ্কার ভাষায় জিহাদ করতে অস্বীকার করে । আল্লাহ তা'আলা তাদের এ জিহাদ অশ্বীকারের শাত্তি এই দেন যে, চল্লিশ বছর পর্যন্ত একটি ময়দানে উদ্বিগ্ব-উৎকণ্ঠিত ও পেরেশান অবস্থায় ঘুরতে থাকে । ঘরে ফেরা নসিব হয়নি । এ ময়দানটি আসলে অনেক বড় ছিল না ৷ মিসর ও শামের মাঝে আনুমানিক দশ মাইল ছিল । যেখান থেকে রওয়ানা করেছে সেখানেই আছে । এমনিভাবে চল্লিশ বছর সে ময়দানে পেরেশান অবস্থায় ঘুরতে থাকে । এজন্য এ ময়দানকে বলা হয় তীহ উপত্যকা । তীহ শব্দের অর্থ হল উদ্বিগ্ন-উৎকম্ঠিত পেরেশান । এ ময়দানে তীহ ছিল একটি খোলা মাঠ । তাতে না ছিল কোন ইমারত, না ছিল কোন ছায়াদার বড় বৃক্ষ ৷ যার নিচে আশ্রয় নিয়ে রোদের কষ্ট থেকে রক্ষা পাওয়া যায় । না ছিল সেখানে খাদ্য পানীয়, না ছিল কোন পরিধানের পোশাক । কিন্তু আল্লাহ তাআলা মুজিযা রূপে হযরত মূসা আ. এর দোয়ায় সে ময়দানেই তাদের সমস্ত প্রয়োজনাদির ব্যবস্থা করে দিয়েছিলেন । বনী ইসরাঈল রোদের অভিযোগ করলে আল্লাহ তা'আলা সাদা মেঘখণ্ড দ্বারা ছায়ার ব্যবস্থা করেন । সারাদিন এটি তাদের ছায়াদান করত । ক্ষুধা লাগলে মান্না-সালাওয়া নাযিল করেন । পরিধেয় বস্ত্রের ব্যবস্থা অস্বাভাবিকভাবে এই করেছিলেন যে, তাদের পোশাক ময়লা হত না, কাপড় ছিড়ত না । শিশুদের গায়ে যে পোশাক ছিল দৈহিক গড়ন বৃদ্ধির সাথে সাথে সে পরিমাণ বৃদ্ধি পেত । মান্ন কাগজিলেবুর মত এক প্রকার মিষ্টান্ন দ্রব্য । যা রাতে কুয়াশার মত পড়ত । সকালে কাফেলার লোকজন সকলেই যার যার প্রয়োজন মাফিক তুলে নিত ৷ সালওয়া হল বটের (এক প্রকার যুদ্ধবাজ) পাখী ৷ বিকালে বটেরের ঝাক জমা হত । অন্ধকারে তারা এগুলোকে ধরে কাবাব বানিয়ে খেত । dU I IG LG i Go) LS of Ma FAP 5 LF DL ah LF OE Cie oad ff oy SLEDS LAG LANL LEU ৫. আবু নুআইম....হযরত সাঈদ ইবনে যায়দ রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যাঙ এর ছাতা মান্নের অন্তর্ভুক্ত এবং এর রস চোখের (রোগের) প্রতিষেধক । ব্যাখ্যা : শিরোনামের সাথে হাদীসের মিল ৷ ৮ 551 বাক্যে । হাদীস ইমাম বুখারী র, বর্ণনা করেছেন তাফসীরে ৬৪৩ এবং তিববে ৮৫০ পৃষ্ঠায় । £0: শব্দটির কাফের উপর যবর, মীম সাকিন, হামযার উপর যবর । এটি বহুবচন । একবচন হল ৩ কলবুন এর ওযনে ৷ সীবওয়াইহ্ থেকে বর্ণিত আছে যে, এটি বহুবচন নয় । বরং ইসমে জমা । অর্থ হল মাশরুম । বিহারে এটাকে বলে সাপের ছাতা । এ শব্দটির ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য দেখুন উমদাতুল কারী । প্রশ্বোত্তর : ইমাম খাত্তাবী র. বলেছেন, এ হাদীসটিকে এখানে প্রবিষ্ট করার কোন কারণ নেই । কারণ, হাদীসে উল্লেখিত মাশরুম দ্বারা তো বনী ইসরাঈলের উপর অবতীর্ণ মারার একটি প্রকার - উদ্দেশ্য নয় । কারণ সেটিতো ছিল কাগজি লেবুর এক প্রকার জিনিস যা তাদের উপর অবতীর্ণ হত । এখানে | দ্বারা উদ্দেশ্য হল এরূপ একটি গাছ যা বিনা উৎপাদনে বিনা পরিশ্রমে ভূমি থেকে উৎপন্ন হয় । কিন্তু এ উত্তরটি প্রত্যাখ্যাত হয়েছে এভাবে যে, ইবনে উয়াইনা- আবদুল মালিক ইবনে উমায়র সূত্রে বর্ণিত এ অনুচ্ছেদের রেওয়ায়াতে আছে- }5, 4] > ১৮ J 31.5) ৷ = দারাকুতনী । এজন্যই হাদীস আর শিরোনামে মিল স্পষ্ট হয়ে যায় । যেহেতু ইমাম খাত্তাবী র. ইবনে উয়াইনা আবদুল মালিক সূত্রে বর্ণিত রেওয়ায়াতটি সম্পর্কে অবহিত হতে পারেন নি, তাই তিনি উপরোক্ত মন্তব্য করেছেন ।- উমদা
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।