নাসরুল বারী শরহে বুখারী-৯ ৭৫ বুখারী ৬৪২ ESL EL 3 st Lb ২২৫৪. অনুচ্ছেদ : ফাতিহাতুল কিতাব বা সূরা ফাতিহা অর্থাৎ, সূরা ফাতিহার তাফসীর ও ফযীলতের বিবরণ । এটি হল ফাতিহাতুল কিতাব তথা সূরা ফাতিহার তাফসীর ও ফযীলত সংক্ৰান্ত অনুচ্ছেদ । als Yel ly amlathi ss US, ESE, সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বা গ্রন্থের মূল নামকরণ করা হয়েছে । কারণ, সূরা ফাতিহা লেখার মাধ্যমেই কুরআন আরম্ভ করা হয় আর সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমেই নামায আরম্ভ করা হয় । অর্থাৎ, সূরা ফাতিহার নাম উম্মুল কিতাব এজন্য রাখা হয়েছে যে, এ সূরা লিপিবদ্ধ করেই কুরআন মজীদ আরম্ভ করা হয় । নামাযেও এ সূরা দ্বারা কিরাআাত আরম্ভ করা হয় এবং প্রতি রাকআতে অন্য সূরার পূর্বে এটি তিলাওয়াত করা হয় । কেউ কেউ প্রশ্ন করেন, নামকরণের কারণ হল ‘ফাতিহাতুল কিতাবে’র, ‘উম্মুল কুরআন’ নামকরণের কারণ কিভাবে সঠিক হবে? এর উত্তর হল, এটি এভাবে সঠিক যে, উম্ম (মা) হল সন্তানের মূল আর এ সূরাটিও হল কিতাবের মাবদা বা মূল । সূরা ফাতিহার নাম ও নামকরণের কারণ আল্লামা আইনী র. সূরা ফাতিহার ১৩টি নাম উল্লেখ করেছেন । ১.ফাতিহাতুল কিতাব । কারণ কুরআনে কারীম এ সূরা দ্বারাই আরম্ভ হয়। কেউ কেউ নামকরণের এ কারণ বর্ণনা করেছেন যে, পূর্ণাঙ্গ সূরা আকারে সর্বপ্রথম এটিই অবতীর্ণ হয়েছে । ২.উম্মুল কুরআন । কারণ, উম্মুন এর অর্থ হল আসল (মূল) । আরবগণ প্রতিটি কাজ কর্মের বুনিয়াদকে উম্ম বলে, যার শাখা-প্রশাখা তার অধীনস্থ । এজন্য মক্কা মুয়াজজমাকে উম্মুল কুরা বলে । কারণ বিশ্বজগতের সমস্ত ভূমির মূল এবং কেন্দ্রবিন্দু এটিই । এ থেকেই জমিনকে বিভিন্ন দিকে বিস্তৃত করা হয়েছে । মূল বা কেন্দ্রবিন্দু হওয়ার কারণেই এ সূরাটিকে বলা হয় উম্মুল কুরআন ও আসাসুল কুরআন । সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলার দ্বিতীয় কারণ হল- সূরা ফাতিহাতে সেসব অর্থ রয়েছে যেগুলো পুরো কুরআনে রয়েছে : অর্থাৎ, আল্লাহ তাআলার প্রশংসা, তার আদেশ-নিষেধ পালন, ও তার প্রতিশ্রুতি ও সতর্কবাণীর বিবরণ । সূরা ফাতিহার 4১5! থেকে ৮১ ৫% ৬১৮ পর্যন্ত আল্লাহর প্রশংসা, ১5 50 দ্বারা আদেশ নিষেধ পালন, a দ্বারা প্রতি্রুতি, ০4৯ ৷ 5415 ০+ ৷ / দ্বারা সতর্কবাণীর বিবরণ দেয়া হয়েছে । যেন সূরা ফাতিহাতে কুরআনের সব বিষয় রয়েছে। এ হিসাবে এটি উম্মুল কুরআন নামকরণের যোগ্য । মূলত : ‘উম্ম’ শব্দটিতে আসল বা মূল হওয়ার সাথে সাথে কেন্দ্রবিন্দু হওয়ার অর্থও লক্ষণীয় হয়ে থাকে । মাকে আরবীতে এজন্যই উম্ম বলা হয় যে, তিনি সন্ত নের আসল -মূল এবং আশ্রয়স্থল ও কেন্দ্রবিন্দু হয়ে থাকেন সন্তানরা তার আশেপাশে থাকে । প্রয়োজনের মুহূর্তে তীরা মায়ের দিকে ফিরে আসে । এটাই সে সুক্ষ্ম হিকমত যে, সূরা ফাতিহা নামাযে স্বস্থানে থাকে, কুরআনের অবশিষ্টাংশ এসে তার সাথে যুক্ত হয় । তাই এটিকে আসাসুল কুরআনও বলে । ৩. নামকরণের তৃতীয় কারণ হল- পূর্ণ কুরআনে যেসব বিষয় বিস্তারিত আকারে বর্ণিত হয়েছে সেগুলো সূরা ফাতিহাতে সংক্ষিপ্তাকারে বর্ণিত হয়েছে । অর্থাৎ, উলুমে নজরিয়া ও আহকামে আমালিয়া । উলুমে নজরিয়া দ্বারা উদ্দেশ্য হল- ঈমান- আকীদাগত বিষয়াবলী, আহকামে আমালিয়া দ্বারা উদ্দেশ্য হল শাখা-প্রশাখাগত বিষয়াবলী অর্থাৎ, নামায, রোযা ইত্যাদি । 8. কান্য : কান্য অর্থ হল প্রোথিত সম্পদ বা রক্ষিত মাল । যেন সূরা ফাতিহাও একটি ধনভাণ্ডার । কারণ কুরআনে হাকীমের ধনভাণ্ডারগুলো এ সূরাতে রেখে দেয়া হয়েছে । তাছাড়া একটি হাদীসে কুদসীতে আছে- SA IFS HIS SUS Lb সূরা ফাতিহা আরশের ধনভাণ্ডারের একটি ।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।