নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ 760
📝 Text 📖 PDF

অনুবাদকের কথা eH আলহামদুলিল্লাহ, দীর্ঘ মেহনতের পর নাসরুল বারী নবম খণ্ডের অনুবাদ সমাপ্ত হল ৷ শুকরিয়া একমাত্র আরহামুর রাহিমীনের । ইমাম বুখারী র. এর কিতাবুত তাফসীরের ব্যাখ্যাগ্ুন্বের এ কাজটি করার চমৎকার একটি প্রেক্ষাপট রয়েছে । তখন ২০০৮ সাল ৷ আল্লাহ তা'আলা সে বনহুর আমাকে ওমরায় যাওয়ার তওফিক দান করেছিলেন । সাথে ছিলেন বিশিষ্ট আলেমে দীন বকন্ধুবর মুফতি হিফজুর রহমান সাহেব ও অন্তরঙ্গ বন্ধু মাওলানা রহমতুল্লাহ মাদানী । মক্কা মুকাররমায় গিয়ে তাওয়াফ-সায়ী সেরে চলে যাই মদীনা মুনাওয়ারায় । হৃদয়ের টানে হিব্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সা. এর রওয়া জিয়ারতের আকাঙ্কায় ৷ সে উমরা সফরে আমার জীবনের অনেক মূল্যবান সম্পদ লাভ করেছি । হেরেম শরীফ, মাতাফ,বাবে জিবরাঈল, সুফফা, প্রিয়নবী সা.-এর তাহাজ্জুদের স্থান ও রওযাতুম মিন রিয়াযিল জান্নাত ইত্যাদি স্থানে বসে হাদীসের অনেক প্রচ্ফ দেখার ও ইবাদত করার সুযোগ হয়েছে । সময়গুলো ছিল আমার জীবনের চূড়ান্ত স্বপ্ন । আর দরবারে নববীতে সরাসরি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ! বলার যে কি আনন্দ তা ভাষায় ব্যক্ত করার মতো নয় । এটি কেবল অনুভবের বিষয়, বুঝানোর বিষয় নয় । মসজিদে নববীতে পৌঁছেই অনেকগুলো খোদায়ী নুসরত পেয়েছিলাম । তন্মধ্যে একটি হল, তাতে ঢুকেই সাক্ষাৎ হল আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বিশিষ্ট দানবীর ও ধর্মপ্রাণ ব্যক্তি আলহাজ্ব মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সাথে । দেখা মাত্রই তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কি বাসা ভাড়া করেছেন? বললাম না । তিনি বললেন, আমার বাসায় থাকবেন । আল্লাহর মদদ, তিনি আমাদের পাচতারা হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন । চট্টগ্রামের বিশিষ্ট মনীষী ডা. হারুন সাহেব মদীনার স্থায়ী নাগরিক । তার সাথে পরিচয় হল । তিনিও অনেক খেদমত করলেন । তার মাধ্যমেই মসজিদে নববীর সম্মানিত খতীব শায়েখ সালিহ আল বুদাইর দা. বা. এর সাথে সাক্ষাতের ব্যবস্থা হল । তার সাথে কথা বলে যার পর নাই আনন্দ অনুভব করলাম । আমি যেন আকাশের চাদ হাতে পেলাম । তখন আমার হাতে ছিল শামায়েলের ব্যাখ্যাগ্রন্থ আল মাহাসিনুল আহমাদিয়্যাহ ফী শরহিশ শামাইলিল মুহাম্মাদিয়া এর প্রচ্ফকপি ৷ এটি দেখে তিনি বললেন, কাজ শেষে তার নিকট এর সিডি পাঠিয়ে দিলে তিনি তাতে অভিমত দিবেন । এ যেন মেঘ না চাইতেই মুষলধারে বৃষ্টি । আল্লাহর অশেষ রহমত । তারপর তিনি বললেন, তুমি হাদীসের তো অনেক খেদমত করেছ, এবার কুরআনেরও কিছু খেদমত কর । আমি তার সাথে ওয়াদা করলাম, ইনশাআল্লাহ করার চেষ্টা করব । এরপর দেশে এসেই বিশ্বখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী র. এর সহীহ বুখারীর কিতাবুর তাফসীর ৩০ পারার ব্যাখ্যার অনুবাদের সিদ্ধান্ত নিলাম । কাজ আরম্ভ করলাম । আল্লাহর অশেষ রহমতে আজ তা সম্মানিত পাঠক পাঠিকার সামনে । এ গ্রন্থটি তৈরি করতে আমি আমার কয়েকজন শিমষ্যের সহযোগিতা নিয়েছি । মাওলানা আতাউল্লাহ, নেয়ামতুল্লাহ, হেদায়াতুল্লাহ, শহীদুল ইসলাম ও ওসমান গণি কিছু অংশের অনুবাদ করেছেন । প্রচ্ফ দেখার কাজে তাওহীদও আবদুসসালাম সহ কয়েকজন ছাত্র সহযোগিতা করেছেন । তাদের সবাইকে আত্তরিক ধন্যবাদ । কম্পিউটার সংক্রান্ত কাজে মুকুল ভাই, স্নেহের বড় ছেলে হাফিজ মুহাম্মদ নকীব মাহফুজ শিবলী, হাফিজ মুহাম্মদ গালিব মাহফ্জ রুমী ও মুহাম্মাদ নাফিস মাহফ্জ সাদীর বিশেষ অবদান ছিল । স্নেহময়ী অর্ধাঙ্গিনীও এ ব্যাপারে অনেক ধৈর্য ধারণ করেছেন । আল্লাহ জাল্লাশানুহু সবাইকে জাযায়ে খায়ের দান করুন । বিশাল গ্রন্থ হিসেবে অনেক ভুলক্রটি থেকে যেতে পারে যদিও ক্রুটিমুক্ত করার জন্য চেষ্টার কোন কমতি ছিল না । কিন্তু আমার ইলমি দৈন্যতা ও দুর্বলতার কারণে, তাছাড়া কম্পিউটার প্রসূত অনেক সমস্যার কারণে ভুলক্রটি থেকে যাওয়া স্বাভাবিক । আশা করি সম্মানিত পাঠক পাঠিকা এগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সংশোধনের নিয়তে মুক্ত মনে আমাদেরকে অবহিত করবেন । ইনশাআল্লাহ, ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা করব । আল্লাহ তা'আলা আমাদের সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন । মূলগ্রস্থের ন্যায় এ গ্রস্থটিকেও মকবুলিয়তের মর্যাদায় ভূষিত করুন । আমীন । বিনয়াবনত ২০-০৮-২০১০ ইং নোমান আহমদ জামেয়া রাহমানিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.