নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ৩০৩ অ'লাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসেন) আমি (মিথ্যা অজুহাতের পরিবর্তে) সত্য প্রকাশের দৃঢ় সংকল্প গ্রহণ করলাম । তিনি [রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যেকোন সফর হতে সাধারণত সূর্যোদয়ের সময়ই ফিরে আসতেন ৷ এবং সর্বপ্রথম মসজিদে গিয়ে দু'রাক*'আত নফল নামায আদায় করতেন ৷ (মোটকথা, তাবুকের যুদ্ধ থেকে এসে) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এবং আমার সঙ্গী (হযরত হিলাল ও মুরারা রা.) -এর সাথে কথা বলা নিষিদ্ধ ঘোষণা করলেন, অথচ আমাদের ছাড়া অন্য যারা যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিল, (যারা বাহ্যত মুসলমান ছিল) তাদের সাথে কথা বলায় কোন প্রকার বাধা প্রদান করলেন না । সুতরাং লোকেরা আমাদের সাথে কথা বলায় কোন প্রকার বাধা প্রদান করলেন না । ফলে লোকজন আমাদের সাথে কথা থেকে বিরত থাকতে লাগলেন । এভাবেই আমার দৃষ্টিতে সবচে গুরুত্বপূর্ণ বিষয় এ ছিল যে, যদি এ অবস্থায় (এ সময়ে আল্লাহ না করুন) আমার মৃত্যু এসে যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাযা নামায আদায় না করেন, অথবা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাত হলে আমি মানুষের কাছে এই অবস্থায় থেকে যাব তারা কেউ আমার সাথে কথাও বলবে না, আর আমার জানাযার নামাযও আদায় করবে না! এরপর (পঞ্চাশ দিন পর) আল্লাহ্‌ তা'আলা আমার তওবা কবুল করে (কবুল হওয়ার কথা) তার [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর] নিকট ওহী নাযিল করলেন, তখন রাতের এক তৃতীয়াংশ বাকি ছিল, আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উম্মে সালামা রা. এর কাছে । উম্মে সালামা রা ছিলেন আমার প্রতি সদয় ও সহানুভূতিশীল ৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা! কা‘বের তওবা কবুল করা হয়েছে । উম্মে সালামা রা. বললেন, তাকে সুসংবাদ দেয়ার জন্য কাউকে তার কাছে পাঠাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন খবর পেলে সব লোক এসে সমবেত হবে । তারা তোমাদের ঘুম নষ্ট করে দিবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায আদায়ের পর (সকলের মধ্যে) আমাদের তওবা করল হওয়ার কথা ঘোষণা করে দিলেন । এ (ঘোষণার) সময় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা মুবারক খুশীতে চাদের ন্যায় চমকাচ্ছিল । (যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের মধ্যে) যেসব মুনাফিক মিথ্যা অজুহাত দেখিয়ে [রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অসন্তুষ্টি থেকে] রেহাই পেয়েছিল, তাদের চেয়ে তওবা কবুলের ব্যাপারে আমরা তিনজন পিছনে পড়ে গিয়েছিলাম, এরপর আল্লাহ্‌ তা'আলা আমাদের তওবা কবুল করে আয়াত অবতীর্ণ করেন । (তাবুকের যুদ্ধে) অনুপস্থিতদের মধ্যে যারা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে মিথ্যা কথা বলেছে এবং যারা মিথ্যা অজুহাত দেখিয়েছে তাদের অত্যন্ত জঘন্যভাবে নিন্দাবাদ করা হয়েছে । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ULL ELE i SD SEL UE SS LG LIES UB geht Se) BLS O55 “তোমরা তাদের কাছে ফিরে আসলে তারা তোমাদের কাছে অজুহাত পেশ করবে, (হে নবী!) বল, মিথ্যা অজুহাত পেশ কর না, আমরা তোমাদেরকে কখনই বিশ্বাস করব না । আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ্‌ ও তার রাসূল তোমাদের (সবার) কার্যকলাপ লক্ষ করবেন !” -৯: ৯৪ of° 9 2 / rg EAE » #4 Eg ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল 2 "£4 2 2) ২! ৬57, বাক্যে । এটি কা‘ব ইবনে মালিক রা.-এর ঘটনা সংক্রান্ত হাদীসের একটি অংশ ৷ এ ঘটনা পূর্ণাঙ্গ আকারে মাগাযীতে তাবুক যুদ্ধের বিবরণে এসেছে ।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।