২৯৬ নাসরুল বারী শরহে বুখারী-৯ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ আচরণ দেখবে তখন তারা ইসলামের কাছাকাছি আসবে এবং মুসলমান হবে ৷ তখন পর্যন্ত কিন্তু নামায পড়ার ব্যাপারে সুস্পষ্ট আকারে নিষেধ ছিল না । এজন্য রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়েছেন । এ ব্যাখ্যার একটি প্রমাণ সহীহ বুখারীর একটি বাক্য ৷ এটি বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রা. থেকে ৷ (নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,) আমি যদি জানতাম ৭০-এর ও বেশিবার দোয়ায়ে মাগফিরাত করলে তার ক্ষমা হয়ে যাবে তাহলে আমি তাও করতাম ।- কুরতুবী আরেকটি প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদীস । তিনি বলেছেন, আমার জানাযা তাকে আল্লাহর আযাব থেকে বাচাতে পারবে না । কিন্তু আমি তারপরও এটা করেছি এজন্য যে, আমি আশাবাদী, এ আমল দ্বারা তার সম্প্রদায়ের হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে । এজন্য মাগাযী ও অন্যান্য তাফসীর গ্রন্থে আছে, এ ঘটনা দেখে খাযরাজ গোত্রের এক হাজার লোক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে । সারকথা, উপরোক্ত আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইয়াকীন তো হয়ে গিয়েছিল যে, আমাদের কোন আমল দ্বারা এ মুনাফিকের মাগফিরাত হবে না । কিন্তু যেহেতু আয়াতের বাহ্যিক শব্দে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখতিয়ার দেয়া হয়েছিল এবং অন্যত্র কোন আয়াত এ ব্যাপারে নিষেধাজ্ঞা সম্বলিত তখনো আসেনি । অন্যদিকে একজন কাফিরের এহসান থেকে দুনিয়ায় মুক্তি লাভের ফায়দাও ছিল, ছিল এর ফলে অন্যান্য কাফেরের ইসলাম গ্রহণের আশা- এজন্য নবীজী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়ানোর বিষয়টিকে প্রাধান্য দিয়েছিলেন । হযরত ফারুকে আজম রা. মনে করেছেন, যেহেতু এ আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে, মাগফিরাত হবে না সেহেতু তার জন্য জানাযা নামায পড়ে দোয়া করা একটি নিরর্থক কাজ ৷ এটি শানে নবুওয়াতের পরিপন্থি । এটাকেই তিনি 'নিষেধ' দ্বারা ব্যক্ত করেছেন । আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এ কাজটিকে সত্তাগতভাবে উপকারী মনে করতেন না, কিন্তু অন্যদের ইসলাম গ্রহণের ফায়দা তার সামনে ছিল । এজন্য একাজটি নিরর্থক থাকল না । এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমলের উপর কোন প্রশ্ন থাকে না, হযরত উমর রা.-এর উক্তির উপরও কোন প্রশ্ন রইল না । -মা’'আরিফুল কুরআন : বয়ানুল কুরআন সূত্রে dh AE GAL IG US AR EE a Cl Gio DE U6 yf Lh Cl Cio LT SS Gi EEE IEL (SE SL OT GHEE BY a) sd 5 PE A GR ds JUS)" 5 sb OL ES LEY so EE Jb ab A ER a EG A) Sb ih eo di J SF Lai IG GE STA mh SD) MS SG Le Co JE IAG NY IF BA CU te A LE YA Uy big tp MEST Ei BELT HL Do os FY Lo IS BGA ty ie ১৯৪. ইয়াহইয়া ইবনে বুকায়র র..... উমর ইবনে খাত্তাব রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন (মুনাফিক) আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার জানাযার নামায পড়াবার জন্য আহ্বান করা হল । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (জানাযার জন্য) উঠে দাড়ালেন, আমি তার কাছে গিয়ে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! ! আপনি (মুনাফিক) ইবনে উবাই-এর জানাযার নামায পড়াবেন? অথচ সে লোক (ইসলামের বিরুদ্ধে) অমুক দিন অমুক কথা বলেছে । উমর ইবনে খাত্তাব রা. বলেন, আমি তার কথাগুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে এক একটি করে উল্লেখ করছিলাম । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্'হু
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।