নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ২৯৫ কয়েকটি প্রশ্নোত্তর প্রথম প্রশু এখানে একটি প্রশ্ন হয় যে, এ আবদুল্লাহ ইবনে উবাই এরূপ এক মুনাফিক ছিল, যার মুনাফিকী বিভিন্ন সময় প্রকাশও পেয়েছিল । তাকে মনে করা হত শীর্ষ মুনাফিক । তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ বিশেষ আচরণ কিভাবে হল যে, তার কাফনের জন্য স্বীয় জামা মুবারক দান করলেন? উত্তর : এর জবাব হল, এর দুটি কারণ হতে পারে- ১. তার সন্তান হযরত আবদুল্লাহ রা. ছিলেন মুখলিস সাহাবী । তিনি দরখাস্ত করেছিলেন, ফলে জ্বার মনোরঞ্জনের জন্যই কেবল এরূপ করা হয়েছিল । ২. আরেকটি কারণও হতে পারে ৷ বুখারীর রেওয়ায়াতে হযরত জাবির রা. থেকে সেটি বর্ণিত আছে যে, বদর যুদ্ধের সময় যখন কিছু সংখ্যক কুরাইশ নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর চাচা আব্বাস রা.ও ছিলেন । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার গায়ে জামা নেই । ফলে তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন তাকে জামা পরানোর জন্য । হযরত আব্বাস রা. ছিল দীর্ঘাঙ্গী-উচু লম্বা । আবদুল্লাহ ইবনে উবাই ছাড়া অন্য কারো জামা তার গায়ে ঠিকমত লাগে নি । তাই তিনি আবদুল্লাহ ইবনে উবাই থেকে নিয়ে সে জামা তাকে পরিয়েছিলেন । তার সে এহসানের বদলা আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জামা তাকে দান করেছিলেন । দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় আরেকটি প্রশ্ন হয় যে, হযরত ফারুকে আজম রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেছিলেন যে, আল্লাহ তা’'আলা আপনাকে মুনাফিকের জানাযা নামায পড়তে নিষেধ করেছেন । এটা তিনি কিসের জন্য বলেছিলেন? কারণ এর পূর্বে তো কোন আয়াতে সুস্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকের জানাযা নামায পড়তে নিষেধ করা হয়নি । এর ফলে স্পষ্ট এটাই যে, হযরত উমর ফারুক রা, নিষেধের বিষয়টি এ সূরা তাওবার উপরোক্ত আয়াত £1 - + ৯:4! থেকেই হয়ত বুঝেছেন । তাহলে এবার প্রশ্ন হয়, যদি এ আয়াতটি জানাযা নামায নিষেধ বুঝায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ কেন সাব্যস্ত করলেন না, বরং তিনি তো বললেন, এ আয়াতে আমাকে এখতিয়ার দেয়া হয়েছে । উত্তর : এর জবাব হল, বস্তুত : আয়াতের শব্দের জাহিরী অর্থ এখতিয়ার প্রদানই এবং এটাও স্পষ্ট যে, সত্তরবারের উল্লেখও এখানে সীমিতকরণের জন্য নয় বরং আধিক্য বুঝানোর জন্য । তাহলে আয়াতের সারমর্ম জাহিরী অর্থ হিসাবে এটাই হল যে, মুনাফিকের মাগফিরাত তো হবে না, আপনি যতবারই ইসতিগফার করুন না কেন, কিন্তু এতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্পষ্টভাবে ইসতিগফার থেকে বারণও করা হয়নি । কুরআনে কারীমের সূরা ইয়াসীনের অপর একটি আয়াত এর নজির । তাতে বলা হয়েছে- IL MAE SH elt oo) যেমন এ আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভীতি প্রদর্শন ও দীন প্রচারের ক্ষেত্রে নিষেধ করা হয়নি । বরং অন্য আয়াত দ্বারা দাওয়াত ও তাবলীগের ধারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃত চালু রাখার নির্দেশ হয়েছে । যেমন- এ) ৮ 5) 47 ৬ (4; আরেক আয়াতে আছে ১ ০ 48 5:2 ৩34 - ইত্যাদি । সারকথা হল, ILE SH আয়াত দ্বারা রাসূল সাল্মাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখতিয়ার দেয়াই প্রমাণিত হয়েছিল । অতঃপর স্বতন্ত্র প্রমাণ দ্বারা ভীতি প্রদর্শন অব্যাহত রাখা সাব্যস্ত হয় । প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত আয়াত দ্বারা ও এটাই বুঝে নিয়েছিলেন যে, তার মাগফিরাত হবে না । কিন্তু অন্য কোন মায়াত দ্বারা এ পর্যন্ত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসতিগফার থেকে নিষেধও করা হয়নি । নবীজী সাল্মাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আমার জামা অথবা নামায পড়ানো দ্বারা তার মাগফিরাত হবে না, কিন্তু এর দ্বারা অন্যান্য ইসলামী স্বার্থ লাভের আশা ছিল ৷ কারণ তার বংশের লোকজন ও অন্যান্য কাফের যখন তার সাথে নবীজী

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।